পোশাক ছেড়ে শুধুই অন্তর্বাসে নীল শয্যা, শর্মিষ্ঠার ছবি প্রকাশ্যে আসতেই উঠল ঝড়

Published : Aug 13, 2020, 12:13 PM ISTUpdated : Aug 13, 2020, 12:17 PM IST
পোশাক ছেড়ে শুধুই অন্তর্বাসে নীল শয্যা, শর্মিষ্ঠার ছবি প্রকাশ্যে আসতেই উঠল ঝড়

সংক্ষিপ্ত

ভক্তদের মন ভরাতে ভালোবাসেন শর্মিষ্ঠা নিজেকে এর জন্য উন্মুক্ত করতেও পিছপা হন না ফ্যাশনের গ্ল্যামারটা ভালোই আত্মস্থ করেছেন তাঁর নানা মুহূর্তের সাহসী বিভঙ্গ ঝড়ও তুলেছে সকলের মনে

বাংলা গ্ল্যামার জগতের এক হট অভিনেত্রীর তকমা তিনি পেয়ে গিয়েছেন। তাঁর নিত্য নতুন হট-হট ছবি সোশ্যাল মিডিয়া-কে ভরিয়ে রাখে দিনভর। দুধে- আলতা গায়ের রঙে  শরীর জুড়ে খেলা করে লাবণ্যের আকর্ষণ। শর্মিষ্ঠা জানেন গ্ল্যামার ওয়ার্ল্ডে ভক্তদের মণিকোঠায় থাকতে গেলে কোন কোন ঔষধে নিজেকে সাজিয়ে রাখতে হবে। যার ফলে শর্মিষ্ঠার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভক্তদের জনজোয়ার লেগেই থাকে। বিশেষ করে লকডাউন শুরু হতে আরও বেশি করে লাইকস অ্যান্ড কমেন্টও পেতে শুরু করেছেন তিনি। যার এমন ফ্যান ফলোয়ার তাঁর ঝুলিতে যে নিশ্চিতভাবে মজুত থাকতে হবে কোনও রসদ তাও বুঝিয়ে দিয়েছেন শর্মিষ্ঠা। আর তাই তিনি এবার তাঁর ভক্তদের উপহার দিয়েছেন এক অসামান্য ছবি। যা প্রকাশ্যে আসতেই ঢল নেমেছে লাইক আর কমেন্টের। কী রয়েছে এই ছবিতে? এতে দুধে-আলতা শরীরকে ভক্তদের সামনে উন্মুক্ত করে দিয়েছেন শর্মিষ্ঠা। শুধু মাত্র অন্তর্বাসে তিনি নিজেকে শায়িত করেছেন নীল বিছানার চাদরে। 

শর্মিষ্ঠা অবশ্য তাঁর ইনস্টা অ্যাকাউন্টে একে বিকিনি শ্যুট বলে দাবি করেছেন। কিন্তু, ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, এটা মোটেও বিকিনি নয়। বিকিনির সঙ্গেও এর কোনও মিল নেই। এতে প্যান্টি আর ব্রা-এর মেলবন্ধন ঘটিয়েছেন তিনি। সম্প্রতি বলিউডের সঙ্গে জড়িত এক সাহসী অভিনেত্রীও বিকিনি পরে ঘরের মেঝেতে সাঁতার কাটার ভঙ্গিমায় ছবি তুলেছিলেন। পরে সেই ছবি তিনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও পোস্ট করেন। সেখানে তিনি লেখেন- 'লকডাউনে সৈকত তো পেলাম না ঘরের মেঝেতেই সৈকতের পটভূমি তৈরি করলাম।' এমনকী ওই অভিনেত্রী তাঁর ফোটো শ্যুটের ব্যাকগ্রাউন্ডে সমুদ্রের একটা ছবি টাঙিয়ে দিয়েছিলেন। শর্মিষ্ঠাও তেমন কিছু করার চেষ্টা করেছেন তাতে কোনও সন্দেহ নেই।  

 

শরীর-  না দেখানোর ছুতমার্গ কোনও দিনই নেই শর্মিষ্ঠা-র। তাঁর কাছে শরীরি সৌন্দর্য এক পবিত্র স্থানের মতো। নিয়মিত জিম করেন নিজেকে ফিট রাখার জন্য। বাড়ির ভিতরেই ছোট্টখাট্টো করে কসরতের কারখানাও বানিয়ে রেখেছেন। এছাড়াও তাঁর ফিটনেসে অনেকটা জুড়ে রয়েছে যোগ। যা তিনি গৃহবন্দি অবস্থায় করে চলেছেন। নাচ-গান-অভিনয় শর্মিষ্ঠার সবচেয়ে বেশি পছন্দের। আর সেই কারণে তিনি তাঁর ফ্যাশন সেন্সে ফিরিয়ে এনেছেন প্যান্টি-লাইন কনসেপ্টকে। দুই দশক আগে শেফালি জারিওয়ালা নামে এক ইঞ্জিনিয়ারিং ছাত্রী-র কাঁটা-লাগা ভিডিও আসমুদ্র-হিমাচলকে নাড়িয়ে দিয়েছিল। গানের জন্য যতখানি না এই ভিডিও জনপ্রিয়তা পেয়েছিল, তার থেকে বেশি বড় ইউএসপি হয়ে উঠেছিল, প্যান্টি লাইন। কারণ সারা ভিডিওতে শেফালি লো-ওয়েস্ট জিনসে উন্মুক্ত করেছিলেন থং-প্যান্টির লেসকে। এভাবে প্যান্টি-লাইনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে উন্মুক্ত করায় গেল-গেল রব উঠেছিল। শর্মিষ্ঠাও এবার একটি ঘরোয়া সেলফি ভিডিও-তে নিজের প্যান্টি-লাইনকে উন্মুক্ত করেন। বলতে গেলে ফ্যাশন দুরস্ত শর্মিষ্ঠা নিত্য-নতুন আবেদনে ঝড় তুলতেই ভালোবাসেন। 

মাত্র ১২ বছর বয়সে বাংলা অভিনয় জগতে পা রেখেছিলেন শর্মিষ্ঠা। এরপর একাধিক বাংলা ধারাবাহিকে অভিনয় করেন। সেই সঙ্গে বেশকিছু সিনেমাতেও অভিনয় করেন নায়িকা হিসাবে। কিন্তু, আচমকাই বছর দেড়েকের জন্য অভিনয় জগতকে বিদায় জানিয়েছিলেন তিনি। এরপর ফের ফিরে আসা অভিনয় জগতে। এই মুহূর্তে বেশকিছু সিরিয়ালেও তাঁকে দেখা গিয়েছে। শ্যুটিং করেছেন কয়েকটি বাংলা ছবির। সেগুলি-ও মুক্তির অপেক্ষায়। তার আগে, গ্ল্যামার সর্বস্ব আবেদনে তাঁর ভক্তদের মন ভরিয়ে তোলার কাজটা যেন করে চলেছেন শর্মিষ্ঠা। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা