'সেফ হ্যান্ডস' চ্যালেঞ্জ নিতে গিয়ে ট্রোলড হলেন নুসরত, শোরগোল নেটদুনিয়ায়

Published : Mar 19, 2020, 03:53 PM IST
'সেফ হ্যান্ডস' চ্যালেঞ্জ নিতে গিয়ে ট্রোলড হলেন নুসরত, শোরগোল নেটদুনিয়ায়

সংক্ষিপ্ত

সেফ হ্যান্ডস চ্যালেঞ্জ নিয়েছেন টলি অভিনেত্রী নুসরত জাহান চ্যালেঞ্জ নিতে গিয়েই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন অভিনেত্রী সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী নিজের এই হাত ধোওয়ার ভিডিও পোস্ট করেই তিনি সকলকে উৎসাহিত করেছেন

করোনা ভাইরাস নিয়ে গোটা দেশ ত্রস্ত হয়ে রয়েছে। আতঙ্ক যেন পিছু ছাড়ছে না। সারা দেশ জুড়ে গ্রাস করেছে করোনা আতঙ্ক। আতঙ্কের আর এক নাম করোনা। একের পর এক শহরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ছে এই রোগ। করোনা নিয়ে সচেতনার বাড়ানোর জন্যই  সেফ হ্যান্ডস চ্যালেঞ্জ অভিযানে নেমেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 
মানুষকে সচেতনতার বার্তা দিতেই তার এই প্রয়াস।  বলি-টলি-ক্রিকেট মহলের সকলেই এই অভিযানে সামিল হয়েছে। সম্প্রতি এই সেফ হ্যান্ডস চ্যালেঞ্জ নিয়েছেন টলি অভিনেত্রী নুসরত জাহান। 

আরও পড়ুন-কোয়ারেন্টাইনে নেই অমিতাভ, ছবি বিভ্রাট নিয়ে মুখ খুললেন অভিনেতা...

'সেফ হ্যান্ডস' চ্যালেঞ্জ নিতে গিয়েই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন নুসরত জাহান। ভিডিওটিতে দেখা যাচ্ছে, সাবান দিয়ে ভাল করে হাত পরিস্কার করছেন অভিনেত্রী। কিন্তু কল থেকে অনবরত পড়ে যাচ্ছে জল।  সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে তাকে হাত ধুতে দেখা গেছে। নিজের এই হাত ধোওয়ার ভিডিও পোস্ট করেই তিনি সকলকে উৎসাহিত করেছেন।  কীভাবে হাত ধুলে জীবাণুদের ধ্বংস করা যাবে তা দেখিয়ে দিলেন অভিনেত্রী। দেখে নিন ভিডিও। 

 

 

আরও পড়ুন-করোনা ভাইরাসের কারণে ওলট-পালট প্রিয়াঙ্কার জীবন, ভিডিও পোস্টে হতাশ গ্লোবাল গার্ল...


বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেলের সেফ হ্যান্ডস চ্যালেঞ্জের জন্য বেছে নিয়েছিলেন দুই ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং প্রিয়ঙ্কা চোপড়া।  সম্প্রতি সেই চ্যালেঞ্জও নিয়েছিলেন নুসরত। আর তারপরই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছেন অভিনেত্রী। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে মহামারি বলে চিহ্নিত করেছে।  পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সকলেই মরিয়া হয়ে উঠেছে। বলিউডের করোনার প্রভাব পড়েছে। ইতিমধ্যেই করোনার দাপটে একের পর এক ছবির শ্যুটিং বন্ধ হচ্ছে। থিয়েটার থেকে সিনেমাহল সবই প্রায় দর্শকশূন্য। এই মুহূর্তে করোনা নিয়ে কোনও ত্রাস ছড়াতে বা গুজবে কান না দিতে বলা হচ্ছে সকলকে।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা