তাপস পালের মৃত্যুতে শোকাহত জিৎ, পরিবারের প্রতি সমবেদনা জানালেন অভিনেতা

Published : Feb 18, 2020, 03:30 PM ISTUpdated : Feb 18, 2020, 04:10 PM IST
তাপস পালের মৃত্যুতে শোকাহত জিৎ, পরিবারের প্রতি সমবেদনা জানালেন অভিনেতা

সংক্ষিপ্ত

মঙ্গলবার তাপস পালের মৃত্যুতে শোকস্তবদ্ধ  সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করলেন জিৎ চোখের জল বাধ মানে না তারকাদের তাপস পালের পরিবারের প্রতি সমবেদনা জানালেন অভিনেতা

মঙ্গলবার ভোররাতেই মৃত্যু হয় টলিউড অভিনেতা তাপস পালের। তাঁর মৃত্যুতে শোকস্তবব্ধ টলি-পাড়া। মঙ্গলবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ার পাতা ভরে ওঠে শোকবার্তায়। চোখের জল বাধ মানে না অভিনেতা অভিনেত্রীদের। আশির দশকে পর্দায় সকলের নজর কেড়েছিলেন তাপল পাল। দাদার কীর্তি থেকে শুরু। এর পর আর থেকে থাকতে হয়নি তাঁকে। 

আরও পড়ুনঃ মৃত্যুর দুমাস আগে ফোন ইন্দ্রানী হালদারকে, চলচ্চিত্র জগতে ফিরতে চেয়েছিলেন তাপস পাল

অভিনেতার আকষ্মিক মৃত্যুর খবরে ভেঙে পড়েন অনেকেই। চোখের জল তাঁর বাধ মানেনি অনেকেরই। টলিউডে একটা অধ্যায়ের শেষ। খবর পাওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় টুইট করেন অভিনেতা জিৎ। লেখেন, 'আচমকা অভিনেতার মৃত্যুর খবরে হতবাক, তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। আত্মার শান্তি কামনা করি। '

 

মুখ্যমন্ত্রীর টুইটকে তুলে ধরেই এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নুসরত জাহান। তাপস পালের সঙ্গে দুটি ছবিতে কাজ করেছিলেন, খোকা ৪২০ ও খিলাড়ি। তৃণমূলের প্রাক্তণ সাংসদ তাপস পাল মঙ্গলবার হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। মুম্বইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিন সন্ধেবেলায় মরদেহ নিয়ে আসা হবে কলকাতাতে। বুধবারই হবে শেষ কৃত্য। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা