পরিবার মেনে নিচ্ছে না প্রেমের সম্পর্ক, সত্যিই কি বিয়ে ভাঙছে বনি-কৌশানির

Published : Dec 18, 2020, 08:12 AM IST
পরিবার মেনে নিচ্ছে না প্রেমের সম্পর্ক, সত্যিই কি বিয়ে ভাঙছে বনি-কৌশানির

সংক্ষিপ্ত

পরিবারই নাকি মেনে নিতে পারছে না তাদের প্রেমের সম্পর্ক  তবে কি বিয়ে ভাঙতে চলেছে বনি-কৌশানির বাস্তবে নয়, এমন কান্ড ঘটতে চলেছে রূপোলি পর্দায় তুমি আসবে বলে ছবিতে একসঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে এই জুটিকে

রিল থেকে রিয়েল।  অভিনেতা বনি ও কৌশানির সম্পর্কের কথা সকলেই জানেন। দুজনেই চুটিয়ে প্রেম করছেন। তাদের খুল্লামখুল্লা প্রেম নিয়ে  সবসময়েই আলোচনার শীর্ষে রয়েছেন এই জুটি। টলিউডে বেশ কয়েকটি ছবিতেই নজর কেড়েছেন টলিউডের এই হিট জুটি। সুযোগ পেলে একে অপরের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে সকলের থেকে একান্তে চলে যান এই জুটি। শোনা যাচ্ছে দুই পরিবারই নাকি মেনে নিতে পারছে না তাদের প্রেমের সম্পর্ক। তবে কি বিয়ে ভাঙতে চলেছে বনি-কৌশানির।

আরও পড়ুন-তৃতীয় বিয়ে ভাঙনের মুখে ফিরে এল প্রথম প্রেম, আনন্দে আত্মহারা অভিনেত্রী 'শ্রাবন্তী'...

বিষয়টা একটু খোলসা করে বলা যাক, পরিবার মেনে নিচ্ছে না বলে বিয়ে বাতিল। এমনটা কি সত্যি সম্ভব। আসলে বাস্তবে নয়, এমন কান্ড ঘটতে চলেছে রূপোলি পর্দায়। গার্লফ্রেন্ড কৌশানির সঙ্গে রূপোলি পর্দায় জুটি বাঁধতে চলেছে বনি। পরিচালক সুজিত মন্ডল পরিচালিত 'তুমি আসবে বলে' ছবিতে একসঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে এই জুটিকে। আজই মুক্তি পাচ্ছে ছবির প্রথম পোস্টার।

 

 

প্রেম-পরিবার-বিনোদনে ঠাসা এই ছবিতে থাকছে একদম পারিবারিক গল্প। সূত্র থেকে জানা গেছে, ছবির গল্পের দুই পরিবারের ইগোর লড়াই এবং নানা শর্তে বিয়ের আগে শেষ হবে প্রেমিক জুটির ভালবাসা। ছবিতে নন্দগোপালের চরিত্রে দেখা যাবে বনিকে। এবং আঁখির চরিত্রে দেখা যাবে কৌশানিকে। প্রেমালাপ থেকে টানাপোড়েনের গল্প ফুটে উঠবে ছবিতে। ছবিতে বারাণসীর ছেলে ও কলকাতার মেয়ের প্রেম দেখানো হবে। ছবিতে গানের সুর করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়। বাবা যাদবের কোরিওগ্রাফি। সব কিছু ঠিক থাকলে নতুন বছরের শুরুতেই  'তুমি আসবে বলে' মুক্তি পাবে । এর আগেও 'জানবাজ' ও 'বিয়ে ডট কম' ছবিতে এই লাভবার্ডসকে একসঙ্গে দেখা গিয়েছিল।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা