মদের গ্লাস, সঙ্গে হট পোজে মধুমিতা, সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার হতেই তীব্র কটাক্ষ নেটিজেনদের

Published : Aug 10, 2021, 10:55 AM ISTUpdated : Aug 10, 2021, 10:59 AM IST
মদের গ্লাস, সঙ্গে হট পোজে মধুমিতা, সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার হতেই তীব্র কটাক্ষ নেটিজেনদের

সংক্ষিপ্ত

সৌরভ দাসের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই জলঘোলা চলছে। এরই মাঝে আবারও বিতর্কে জরালেন অভিনেত্রী। এবারে মদের ছবি সামনে রেখে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে নেটিজেনদের ট্রোলের স্বীকার হলেন মধুমিতা।

টলি-পাড়ার বেশ চর্চিত অভিনেত্রী মধুমিতা সরকার। বিতর্ক জেন কিছুতেই তাঁর পিছু ছাড়ছে না। কোনও না কোনও কারণে বারবারই খবরের শিরনামে থাকছেন তিনি। সৌরভ দাসের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই জলঘোলা চলছে। এরই মাঝে আবারও বিতর্কে জরালেন অভিনেত্রী। এবারে মদের ছবি সামনে রেখে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে নেটিজেনদের ট্রোলের স্বীকার হলেন মধুমিতা।

সম্প্রতি মধুমিতা তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায় জানলার ধারে বসে দিগন্তের দিকে তাকিয়ে রয়েছেন অভিনেত্রী। অন্যদিকে তাঁর সামনের টেবিলে রাখা রয়েছে একটি আসতো হুইস্কির বোতল এবং একটি গ্লাস, যাতে কিছুটা মদ ঢালা রয়েছে। অভিনেত্রীর এই ছবির পোস্ট ঘিরেই বিতর্ক তৈরি হয়। হামেশাই সোশ্যাল মিডিয়ায় পেইড প্রোমোশনের স্বার্থে বিভিন্ন প্রোডাক্ট-এর সঙ্গে নিজের ছবি পোস্ট করে থাকেন সেলেবরা। সেইরকম একটি বিজ্ঞাপনের ছবি শেয়ার করে ট্রোলের মুখে পড়তে হলো মধুমিতাকে। 

 

 

অভিনেত্রীর এই ছবিকে কেন্দ্র করে একাধিক কমেন্ট আসতে থাকে। একজন নেটাগরিক মধুমিতাকে অনুরোধ করেন, দিদি এইভাবে মদের প্রমোশন করবেন না। এর পাশাপাশি অনেকেই মনে করছেন মধুমিতার মতো একজন জনপ্রিয় অভিনেত্রীর এই ধরনের পোস্ট কড়া একেবারেই উচিৎ নয়। তবে অন্যদিকে মধুমিতার পাশেও দাঁড়িয়েছেন অনেকে। তাঁদের মধ্যে বেশকিছু জনের মতে, যদি রাস্তায় প্রকাশ্যে দোকানে সাজিয়ে মদ বিক্রি করা যায়, অনলাইনে অর্ডার দিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া যায়, তাহলে কেন মদের বিজ্ঞাপন দেওয়া যাবে না? এর পাশাপাশি অনেকে আবার এও মনে করছেন মধুমিতার জায়গায় যদি কোনও অভিনেতা এই কাজ করত তাহলে হয়তো এত মাতামাতি হত না।

 

 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা