শুটিং থেকে লম্বা বিরতি শেষ, ফের ধারাবাহিকে কামব্যাক করছেন মিশমি, কোন চরিত্রে দেখা যাবে রিনিকে

Published : Apr 26, 2022, 03:14 PM ISTUpdated : Apr 26, 2022, 05:58 PM IST
শুটিং থেকে লম্বা বিরতি শেষ, ফের ধারাবাহিকে কামব্যাক করছেন মিশমি, কোন চরিত্রে দেখা যাবে রিনিকে

সংক্ষিপ্ত

লাইট-ক্যামেরা অ্যাকশন থেকে  ব্রেক নিয়ে অনেকটা দূরে ছিলেন টলি অভিনেত্রী মিশমি দাস । টলিপাড়ার অন্দরে এই নিয়ে কানাঘুষোও কম হয়নি।  অনেকেই  বলতে শুরু করেছিলেন অভিনয় ছেড়ে দিচ্ছেন মিশমি দাস।  কেন আচমকাই শুটিং থেকে বিরতি নিয়েছেন মিশমি তা নিয়েও চর্চা তুঙ্গে। এবার সকলের জল্পনার মধ্যেই নতুন ধারবাহিকে ফিরছেন মিশমি দাস। অভিনয়-শুটিং থেকে লম্বা ব্রেক নিয়েই ফের জি বাংলার নতুন ধারাবাহিক দিয়ে কামব্যাক করছেন মিশমি দাস।  

লাইট-ক্যামেরা অ্যাকশন থেকে  ব্রেক নিয়ে অনেকটা দূরে ছিলেন টলি অভিনেত্রী মিশমি দাস । টলিপাড়ার অন্দরে এই নিয়ে কানাঘুষোও কম হয়নি।  অনেকেই  বলতে শুরু করেছিলেন অভিনয় ছেড়ে দিচ্ছেন মিশমি দাস।  কেন আচমকাই শুটিং থেকে বিরতি নিয়েছেন মিশমি তা নিয়েও চর্চা তুঙ্গে। এবার সকলের জল্পনার মধ্যেই নতুন ধারবাহিকে ফিরছেন মিশমি দাস। অভিনয়-শুটিং থেকে লম্বা ব্রেক নিয়েই ফের জি বাংলার নতুন ধারাবাহিক দিয়ে কামব্যাক করছেন মিশমি দাস।  

জি বাংলার নতুন ধারাবাহিকে মিশমির সঙ্গে থাকছেন বিশ্বজিৎ ঘোষ ও আরাত্রিকা মাইতি। এখনও পর্যন্ত ধারাবাহিকের নাম জানা যায়নি। তবে সূত্রের খবর এই ধারাবাহিকেও খলনায়িকার চরিত্রে দেখা যাবে মিশমিকে। অভিনেত্রীর ফিরে আসার খবরে ভক্তরা সকলেই খুব খুশি। অভিনয় থেকে লম্বা বিরতি নিয়ে গোয়ায় ছুটি কাটাতে গিয়েছিলেন মিশমি দাস। নিজেকে একটু  সময় দিতেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন মিশমি দাস। নিজেই জানিয়েছিলেন, নির্জন সমুদ্রের ধারে গিয়ে একান্তে কিছুটা সময় কাটাবেন প্রেমিকের সঙ্গে। এমনকী গোয়ার সমুদ্র থেকে ছবি শেয়ার করেছিলেন এই পথ যদি না শেষ হয়-এর খলনায়িকা মিশমি। কখনও বিচের ধারে আবার কখনও শরীরচর্চা করার ছবি শেয়ার করেছেন নায়িকা। 

আরও পড়ুন-লিভ-ইনের রোম্যান্টিক সহবাসের পরেও কি ব্রেক আপ? কেন একা-অবিচ্ছন্ন রণজয়-সোহিনী

আরও পড়ুন-টুকরো কাপড়ে মোড়া শরীর, বেরিয়ে স্তনের একাংশ থেকে উরুর খাঁজ, হাই থাই স্লিটে চরম হট উরফি

আরও পড়ুন-খোলা পিঠে চুঁইয়ে পড়ছে যৌবন, সেক্সি টোনড উরু ফ্লন্টস করে হটনেসে ঝড় মালাইকার

কিছুদিন আগে গোয়া থেকে বড় সুখবর জানিয়েছিলেন মিশমি দাস। প্রথমসারির সংবাদমাধ্যমকে মিশমি  জানিয়েছিলেন, টানা মাস তিনেক ধরে বিশ্রাম নিলাম। মনে হচ্ছে, আগের থেকে মানসিক ক্লান্তি অনেকটা কেটেছে। আগের থেকে অনেকটাই ফ্রেশ লাগছে। কাজে ফিরতেও ইচ্ছা করছে। হয়তো মাস-দুয়েকের মধ্যেই কাজে ফিরব।খুব শীঘ্রই সাময়িক বিরতি শেষ হতে চলেছে। এবার সেই সময় চলে এসেছে। ফের দর্শকদের মনে নিজের জায়গা করে নিতে হাজির হতে চলেছেন রিনি। টানা তিনমাস বিশ্রামের পর কাজে ফিরছেন মিশ মিশমি দাস। একাটানা কাজ করে ক্লান্ত হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। এবার ফ্রেশ অক্সিজেন নিয়ে তাজা মুড  নিয়ে  কামব্যাক করছেন মিশমি। এখনও পর্যন্ত ধারাবাহিক নিয়ে বিশেষ কোনও তথ্য পাওয়া যায়নি। তবে বড় চমক দিয়েই যে হাজির হতে চলেছেন তা নিয়ে কোনও সন্দেহ নেই। মিশমি দাস ঠিক কতটা সাহসী তা আর বলার অপেক্ষা রাখে না।  টেলিভিশনের দর্শকদের কাছেও খুব জনপ্রিয় মিশমি দাস। ইতিমধ্যেই বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করে তিনি দর্শকদের মন জিতে নিয়েছেন।  অভিনেত্রীর ব্যক্তিগত জীবন জানার জন্য সর্বদাই মুখিয়ে রয়েছেন ভক্তরা।  
 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা
বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীর অধিকারী