নিপার সঙ্গে দেখা করতে বাড়িতে হাজির মোদক পরিবারের সদস্যরা, কেমন আছে ঐন্দ্রিলা

Published : Jan 27, 2022, 02:59 PM IST
নিপার সঙ্গে দেখা করতে বাড়িতে হাজির মোদক পরিবারের সদস্যরা, কেমন আছে ঐন্দ্রিলা

সংক্ষিপ্ত

নিপাকে দেখতে সোজা বাড়িতে উপস্থিত তার পর্দার দাদাভাই সিদ্ধার্থ, দিদি শ্রীতমা ও রাতুল। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিল ঐন্দ্রিলা। কয়েকদিন আগেই দেখা মিলেছে দাদাগিরির সেটে। 

বেশ কয়েকদিন হয়ে দেখ জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকে দেখা মিলছে না মিঠাইয়ের (Bengali Serial Mithai) নিপা দিদির। খবর সামনে এসেছিল আগেই। পায়ে চোট পেয়েছে ঐন্দ্রিলা। মিঠাই (Zee Bangla Serial Mithai) পরিবারের সব থেকে ছোট সদস্য নিপা (Nipa), যার নানান মজার কাণ্ড কীর্তিতে এক কথায় মিঠাই পরিবার জমজমাট। ছোট বয়স থেকেই লাইট ক্যামেরা অ্যাকশনের সঙ্গে পরিচয় ঘটে নিপার। তখন থেকেই ধীরে ধীরে পথ চলা শুরু। শুরুটা হয়েছিল ডান্স বাংলা ডান্স জুনিয়ার (Dance Bangla Dance Junior) থেকে। সেখানেই ঐন্দ্রিলাকে (Tollywood Actress Oindrilla Saha) পাওয়া যায় সঞ্চালকের ভূমিকায়। এরপর অভিনয়ে হাতেখড়ি। বর্তমানে টিআরপি-তে হিটলিস্টে থাকা ধারাবাহিক মিঠাই পরিবারের সদস্য সে। সিডের ছোট বোন। ছোট গিন্নির প্রেম থেকে শুরু করে আজব কাণ্ড কীর্তি, এক কথায় নাজেহাল করে তোলে সকলকে। আবার পরিবারের প্রাণ কেন্দ্রও বলা চলে। এই ছোট্ট নিপা এবার পেল পায়ে চোট।

 

 

কয়েকদিন আগেই ঐন্দ্রিলা নিজের সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করেছিলেন পায়ে চোট লাগার খবর।  সর্বদাই শ্যুটিং সেটে চনমনে মেয়েটি বিছানায়। মোটেও তঁকে এ অবস্থায় দেখতে ভালো লাগছে না, পরিবার থেকে ভক্তমহল, সকলেই ঐন্দ্রিলার দ্রুত আরোগ্য কামনা করল। এবার তাকে দেখতে সোজা বাড়িতে উপস্থিত তার পর্দার দাদাভাই সিদ্ধার্থ, দিদি শ্রীতমা ও রাতুল। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিল ঐন্দ্রিলা। কয়েকদিন আগেই দেখা মিলেছে দাদাগিরির সেটে। 

আরও পড়ুন-Mouni Roy-Suraj Nambiar Wedding : বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মৌনি রায়, দেখে নিন বিয়ের প্রথম ছবি

আরও পড়ুন-Mouni Roy Wedding : অবশেষে ঘুচল লেসবিয়ান তকমা , মৌনির বিয়েতে আবেগে ভাসলেন মন্দিরা বেদি

আরও পড়ুন-Nusrat-Yash: যশের 'ডোমেস্টিক পার্টনার' নুসরত, এমন শব্দ শুনেই রেগে আগুন সাংসদ অভিনেত্রী

পরিবারের সকলে মিলে কাঁধে কাঁধ দিয়ে কীভাবে একটি পরিস্থিতি সামলে উঠতে হয়, কীভাবে সব দিক বজায় রেখে সকলকে খুশি রাখা যায় তার যেন এক নিদর্শণ হয়ে উঠেছে। এমনকি সিদ্ধার্থের ব্যবহারেও আজ তা স্পষ্ট। এমন সময় পরিবারের সকলের প্রিয় সদস্য মিঠাই (Mithai ) এবার লাইম লাইটে। দিন দিন তাঁর মোদক পরিবারের প্রতি যে ভালোবাসা, আজ যেন তার ফল পাওয়ার দিন। মোদক পরিবারের নতুন হাব তাই হল মিঠাই হাব নামে। টানা এক বছর ধরে টিআরপি তালিকায় প্রথমে এই ধারাবাহিক। তবে ধারাবাহিকের শ্যুটিং থেকে ঠিক কতদিনের বিরতিতে আছে ঐন্দ্রিলা তা সামনে না এলো. বর্তমানে বিশ্রামেই এই সেলেব স্টার। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা