Mithai Coming Episode: মাকে হারালো মিঠাই, ভালোবাসায় ভরিয়ে ভরসা দিল সিড

Published : Jan 06, 2022, 04:31 PM IST
Mithai Coming Episode: মাকে হারালো মিঠাই, ভালোবাসায় ভরিয়ে ভরসা দিল সিড

সংক্ষিপ্ত

মিঠাই ধারাবাহিকে নয়া মোড়, মায়ের আদর, চোখের সামনে সিডের মায়ের প্রতি ভালোবাসা, সবটাই দেখে মিঠাই যখন আনন্দে গোচ্ছা সংসার তখনই একা হয়ে গেল মনোহরার নাতবউ, হল মাতৃহারা।

সদ্য মিঠাই ধারাবাহিকে (Zee Bangla Serial Mithai)  দেখা গিয়েছে যে মিঠাইয়ের মায়ের সঙ্গে ঠিক কতটা ভালো রয়েছে সিদ্ধার্থ, মা নেই, তাই মিঠাইয়ের মা-কে কাছে না পাওয়ার যন্ত্রণাটা বোঝে সিড। কিন্তু মিঠাইয়ের এই ভালো থাকা ছিল সাময়িক। হঠাৎই সামনে এলো নতুন প্রোমো (Mithai Serial New Promo)। সেখানেই দেখা গেল মাকে হারিয়েছে মিঠাই, মায়ের কাজ করে গঙ্গা থেকে উঠতেই পাশে দাঁড়ালো সিড। মিঠাইকে (Mithai) জড়িয়ে ধরে বলল সে যেন কখনও নিজেকে একা না মনে করে। ৮ থেকে ১০ জানুয়ারি চলবে এই পর্ব। যা প্রকাশ্যে আসতেই মনখারাপ ভক্তদের।

মিঠাই (Mithai) কতটা মা ও তার ভাইয়ের জন্য মন খারাপ করে ছিল, তা তাদের সামনে থেকে দেখে আঁচ করতে পারল সিড, মিঠাইকে (Bengali Serial Mithai) সে জানিয়েছিল, ইচ্ছে থাকলে মা ও ভাইকে নিয়ে আসতে পার বাড়িতে, কিন্তু সেই মিঠাইয়ের মায়ের হাতের রান্নাতেই যে মন কাড়বে সিদ্ধার্থের তা বুঝতেও পারেনি সিদ্ধার্থ। কথার ফাঁকে তা মিঠাইকে জানাতেই চোখে আসে জল, উচ্ছেবাবুকে চিন্তেই পারে না মিঠাই। অন্যদিকে সিদ্ধার্থ সকলকে নিয়ে কলকাতা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে, ভিক্টরিয়া থেকে শুরু করে গঙ্গা বক্ষ, ফুচকা থেকে শুরু করে পাপড়ি চার্ট, মিঠাইয়ের মুখে হাসি দেখে বেজায় খুশি সিদ্ধার্থ, নিয়ে গেল খাওয়াতেও। 

আরও পড়ুন- Big B Stuff COVID 19 Positive: অমিতাভ বচ্চনের বাড়িতে আবারও করোনার থাবা, আতঙ্কে ভক্তমহল

আরও পড়ুন- Raj-Subhasree COVID 19 Positive: টলিপাড়ায় বাড়ছে কোভিড, পক্স সারতেই ফের করোনার কবলে রাজ-শুভ

টিআরপি (TRP) তালিকার বরাবরই সবার উপরে স্থান টাকা করে রেখেছে। যবে থেকে এই ধারাবাহিক (Bengali Serials)  মুক্তি পেয়েছে তবে থেকেই দর্শকের মনে এর জায়গা সবার উপরে। মজাদার গল্প সঙ্গে খুনসুটিতে ভরপুর এই ধারাবাহিকে চিত্রনাট্যে (Script) ছোট-বড় সব বয়সের রসদ লুকিয়ে রয়েছে পরতে পরতে। আর ঠিক সেই কারনেই এই ধারাবাহিক পরিবারের সকলের কাছেই হয়ে উঠেছে প্রিয়। রাত আটটা বাজলে ড্রইংরুমে মিঠাই দেখা চাই বাংলা ধারাবাহিকে দর্শকদের কাছে এমনই প্রভাব বিস্তার করেছে জি বাংলা ধারাবাহিক (Zee bangla) মিঠাই (Mithai)। টিআরপি-লিস্টে সকলের শীর্ষে সর্বদাই বিরাজমান বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'মিঠাই'। ।  আর এই সিরিয়ালের যিনি সবচেয়ে মূল আকর্ষণ তিনি হলেন সকলের প্রিয় মিঠাই রানি। টেলি সিরিয়ালের সবচেয়ে পছন্দের নায়িকাও তিনি।  তার রূপের জাদুতে মুগ্ধ দর্শক। টিআরপি-র তালিকায় ছক্কা হাঁকানো থেকে বাঙালির সর্বত্র চর্চায় রয়েছেন মিঠাই রানি। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা