খোলা পিঠের খাঁজ, উন্মুক্ত উরুতে উঁকি যৌবনের, লাস্যময়ী মিমির 'Attitude'-এ মুগ্ধ সাইবারবাসী

Published : Jun 08, 2021, 12:18 PM ISTUpdated : Jun 08, 2021, 12:19 PM IST
খোলা পিঠের খাঁজ, উন্মুক্ত উরুতে উঁকি যৌবনের, লাস্যময়ী মিমির 'Attitude'-এ মুগ্ধ সাইবারবাসী

সংক্ষিপ্ত

  উন্মুক্ত পিঠের খাঁজ, হাই থাই স্লিটে লাস্যময়ী মিমিকে দেখে ঘুম উড়েছে ভক্তদের ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে উত্তাপ বাড়িয়েছেন মিমি চক্রবর্তী কালো রঙের লেসের গাউনে কিলার লুকে ঘায়েল ভক্তরা খোলা চুলের অ্যাটিটিউটে মুগ্ধ সাইবারবাসী

ফিগার হোক কিংবা ফোটোশ্যুট টলিপাড়ার অভিনেত্রী মিমি চক্রবর্তী একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন।অভিনেত্রীর অনুরাগীর সংখ্যা আকাশছোঁয়া ইনস্টাগ্রামে  অভিনেত্রীর ফ্যান ফলোয়ারও রয়েছে অনেক। অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খান বহু পুরুষমানুষই। তবে  লাভ লাইভ নিয়ে মুখে একপ্রকার কুলুপ এঁটেছেন নায়িকা। প্রেম-ভালবাসা নয়, বরং স্টাইল স্টেটমেন্টে ছক্কা হাঁকাচ্ছেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী।

আরও পড়ুন-সেপ্টেম্বরেই নাকি 'মা' হচ্ছেন নুসরত, স্ত্রীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের নিখিলের, কিন্তু কেন...

 

 

উন্মুক্ত পিঠের খাঁজ, হাই থাই স্লিটে লাস্যময়ী মিমিকে দেখে ঘুম উড়েছে ভক্তদের।  কালো রঙের লেসের গাউন, কালো হাই হিল জুতো, কিলার লুকে ঘায়েল ভক্তরা। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে উত্তাপ বাড়িয়েছেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। খোলা চুলের অ্যাটিটিউটে মুগ্ধ সাইবারবাসী।

 

 

একদিকে অভিনেত্রী অন্যদিকে সাংসদ, টলিপাড়ার অভিনেত্রী মিমি চক্রবর্তীকে নিয়ে সর্বদাই সরগরম সোশ্যাল মিডিয়া।  অনুরাগীর সংখ্যা আকাশছোঁয়া। কয়েকদিন আগেই প্রথম সারির সংবাদমাধ্যমের সমীক্ষায়  জনতার ভোটে টলিউডের সবচেয়ে কাঙ্খিত হিরোইনের তকমা পেয়েছেন সাংসদ অভিনেত্রী মিমি। ফিগার হোক কিংবা ফোটোশ্যুট টলিপাড়ার অভিনেত্রীরা একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন। তাদের স্টাইল স্টেটমেন্টে হার মানছে বলি সুন্দরীরাও।

 

 

সোশ্যাল মিডিয়ায় টোনড ফিগারের ছবি পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছেন অভিনেত্রী মিমি। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মিমির কিলার লুক। বর্তমানে যাদবপুরের মেয়ে আবার নিজের এলাকারই সাংসদ। সবসময়েই এলাকাবাসীর পাশে থেকেছেন মিমি চক্রবর্তী। প্রচলিত ট্যাবু ভেঙে বরাবরই তিনি গর্জে ওঠেন। একাধিক ছবিতে অভিনয় করে সকলের মন জিতে নিয়েছেন মিমি। সম্প্রতি 'ড্রাকুলা স্যার' ছবিতে অনির্বাণের বিপরীতে নজর কেড়েছেন সাংসদ অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ অভিনেত্রী। লাস্যময়ীর সেক্সি অবতারে চোখ আটকে নেটিজেনদের। ফিটনেস নিয়েও বেশ সচেতন অভিনেত্রী। ফ্ল্যাট অ্যাবস,টোনড ফিগারেই টলিপাড়ার সাংসদ অভিনেত্রী উত্তাপ ছড়াচ্ছেন।


 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা