অবশেষে স্বপ্ন পূরণ, প্রকাশ্যে এল মিমি চক্রবর্তীর নিজস্ব সোশ্যাল চ্যানেল, দেখুন ভিডিও

Published : Sep 02, 2019, 08:52 PM ISTUpdated : Sep 03, 2019, 09:37 AM IST
অবশেষে স্বপ্ন পূরণ, প্রকাশ্যে এল মিমি চক্রবর্তীর নিজস্ব সোশ্যাল চ্যানেল, দেখুন ভিডিও

সংক্ষিপ্ত

মিমি চক্রবর্তীর মিউজিক ভিডিও-র টিজার মুক্তি প্রকাশ্যে নিয়ে এলেন নিজের ইউটিউব চ্যানেল সোমবারই মুক্তি পেল প্রথম গানের টিজার  মুক্তি পাওয়া মাত্রই তা ভাইরাল হল নেট দুনিয়ায়

সম্প্রতিই নিজের স্বপ্ন পূরনের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন মিমি চক্রবর্তী। তবে স্বপ্নের কথা খোলসা করে কিছুই বলেননি তিনি। এবার সেই রহস্যের সমাধান করলেন তিনি নিজেই। বেশ কয়েকদিন ধরেই মিমি চক্রবর্তী রইলেন দেশের বাইরে। শ্যুটিং-এ ব্যস্ত সাংসদ। খবর প্রকাশ্যে আসা মাত্রই ভক্তদের মধ্যে দেখা দিয়েছিল খুশির আমেজ। সেখান থেকেই নিজের একটি লুকও প্রকাশ করেছিলেন তিনি।

আরও পড়ুনঃ 'মেয়েছেলে ডিটেকটিভ'! সংশয় দূর করতে সরব মিতিন মাসি, দেখুন ছবির টিজার

অবশেষে রহস্য মিটিয়ে প্রকাশ্যেই জানালেন মিমি, তিনি নিজের ইউটিউব চ্যানেল নিয়ে এসেছেন। সম্প্রতি সেই চ্যালেনের দেখাও মিলেছে। কিন্তু তাতে ছিল না কোনও কন্টেন্টে কিংবা ভিডিও। চ্যালেনের নামি দিয়েছেন মিমি চক্রবর্তী ক্রিয়েশন। 

 

 

এবার প্রকাশ্যে এল বাকি খবর। নিজেই সোমবার জানালেন অভিনেত্রী নিজের এই মিউজিক চ্যালেনের খবর। ইদানীং অধিকাংশ অভিনেতা অভিনেত্রীই নিজের চ্যানেল নিয়ে আসছেন। কারুর দখলে ফিটনেস টিপস, কেউ আবার ফ্যাশন স্টেটমেন্টেই বাজিমাত করছেন। এবার মিমি নিয়ে এলেন নিজের গানের চ্যানেল। সেই চ্যানেলেই মুক্তি পেল তাঁর প্রথম মিউজিক ভিডিওর টিজারও। ইদানীং কয়েকটি জরুরী মিটিং নিয়ে ব্যস্ত তিনি।  

আরও পড়ুনঃ বড় পর্দা থেকে সোশ্যাল মিডিয়া, রাধিকা আপ্তের সাহসী উপস্থিতিতে মুদ্ধ দর্শক

রাজনীতির ময়দানে বেশ কিছু দিন ধরে ব্যস্ত থাকার পর  এবার তিনি ফিরলেন চেনা ছন্দে। প্রথম লুকে সেই বিষয়টাই বেশি স্পষ্ট হয়ে গেল। যাদবপুরের দেখভাল তো রয়েইছে, সঙ্গে আশায় রয়েছেন গোটা বাংলার মানুষ তাঁকে বিনোদন জগতে কবে দেখা যাবে আবার। সে বিষয় খোলসা করে বলেননি কিছুই নায়িকা। তবে তাঁর লুক প্রকাশ্যে আসায় দর্শকেরা বেজায় খুশি। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা