বিয়ের পর এখানেই থাকবেন অঙ্কুশ-ঐন্দ্রিলা, ফাঁস হল বিশেষ ভিডিও, নেপথ্যে নীল

Published : Jan 26, 2021, 01:00 PM IST
বিয়ের পর এখানেই থাকবেন অঙ্কুশ-ঐন্দ্রিলা, ফাঁস হল বিশেষ ভিডিও, নেপথ্যে নীল

সংক্ষিপ্ত

নতুন বছরে নতুন বাড়িতে প্রবেশ অঙ্কুশ-ঐন্দ্রিলার এখনও পর্যন্ত বাড়ির কোনও ঝলক নিয়ে তেমন প্রকাশ্যে আসেননি সেলেব জুটি এবার ফাঁস হল ভিডিও  প্রকান্ড অ্যাপার্টমেন্টের ঝলকের নেপথ্যে রইলেন নীল ভট্টাচার্য

বহু বছর ধরে টলিউডে কাজ করছেন অঙ্কুশ হাজরা। তাবড় তাবড় কমার্শিয়াল হিরোদের ভিড়ের মাঝে নিজের জায়গা করে নিয়েছেন একমাত্র প্রতিভার জোরে। প্রতি পদে বিভিন্ন বাধা পেরিয়ে আজ তিনি বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা। মেনস্ট্রিম বাংলা ছবি থেকে শুরু করে, ভিন্ন ধরণের ছবিতেও তাঁর অভিনয়ের দাপট দেখেছে ইন্ডাস্ট্রি। অন্যদিকে তাঁর প্রেমিকা ঐন্দ্রিলা সেনের যাত্রাও খানিক এরকমই। 

শিশুশিল্পী হিসেবে অভিনয় জগতে পদার্পণ। বাংলা টেলিসিরিয়ালে তাঁর নামও আজও প্রথম সারির নায়িকাদের মধ্যে পড়ে। একের পর এক ধারাবাহিকে তাঁর জনপ্রিয়তা ছুঁয়েছে শীর্ষস্থানে। অবশেষে নিজেদের স্বপ্নপূরণ করলেন সেলেব জুটি। জীবনের অনেকটা সঞ্চয় সম্প্রতি দিয়েছেন বিলাসবহুল বাড়ি এবং গাড়িতে। শহরের পশ এলাকায় ফ্ল্যাট কিনেছেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। সেই বাড়ির ছবি নিজেরা না প্রকাশ্যে আনলেও অবশেষে তা এল প্রকাশ্যে। নেপথ্যে নীল ভট্টাচার্য। 

 

 

'কৃষ্ণকলি' ধারাবাহিকের অভিনেতা নীল এবং 'খড়কুটো'র অভিনেত্রী তৃণা সাহা বিবাহের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন আগামী মাসের ৪ তারিখ। তার আগেই তাঁদের আইবুড়োভাত দিয়েছেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। সেই ঘরোয়া অনুষ্ঠানের একটি ভিডিও করেছেন নীল। সেই ভিডিও পোস্ট করতেই প্রকাশ্যে এল অঙ্কুশ, ঐন্দ্রিলার ফ্ল্যাটের ঝলক। প্রকান্ড ফ্ল্যাটে সবেমাত্র শিফ্ট করেছেন তাঁরা। তাই তেমন আসবাব নেই। রঙও সেভাবে করা নয়। প্রয়োজনীয় কিছু জিনিস ছাড়া কিছু নেই সেখানে। তবে এই বিলাসবহুল ফ্ল্যাটের চেহারা দেখে অবাক সাইবারবাসীরা। সকলের উত্তেজনা ছিল এই বাড়ি দেখা নিয়ে। অবশেষে তা সেই ইচ্ছে পূরণ হল। 

 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীর অধিকারী
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়