মহিলাদের কাছে নীলই আদর্শ প্রেমিক, তৃণা নাকি 'শ্যামা', ভালবাসার ইঙ্গিত কার জন্য

Published : Nov 07, 2020, 08:28 AM IST
মহিলাদের কাছে নীলই আদর্শ প্রেমিক, তৃণা নাকি 'শ্যামা', ভালবাসার ইঙ্গিত কার জন্য

সংক্ষিপ্ত

প্রেমিক হিসাবে No 1 নীল ভট্টাচার্য প্রেমিকাকে অভিযোগ করার কোনও সুযোগই দেন না তিনি নিজেই এ কথা জানালেন অভিনেতা তৃণা নাকি 'শ্যামা' কার জন্য রোমান্টিক মেজাজে নীল  

কৃষ্ণকলি ধারাবাহিকের নায়ক নীল ভট্টাচার্যের নতুন ইনস্টাগ্রাম রিল ভিডিওতে নিজের ভালবাসার প্রমাণ দিলেন। আয়ুষ্মান খুরানার ইয়াহিন হু ম্যয় গানের সঙ্গে লিপসিঙ্ক করে নিজের বাড়ির ক্যাম্পাসেই ভিডিও বানালেন। প্রেমিক হিসাবে তিনি যে সেরার সেরা, সে কথা মানে তাঁর ভক্তরাও। প্রসঙ্গত আইপিএল শুরু হতেই সাধারণ মানুষ সহ তারকাদের উচ্ছ্বাসও ছিল আকাশছোঁয়া। সেই উচ্ছ্বাসের মাঝে কীকরে বাদ যায় টেলিপাড়া। তাই অভিনেতা নীল ভট্টাটার্যও একেবারে প্রস্তুত ছিলেন আইপিএল নিজের সমর্থন প্রকাশ করার জন্য। 

বাঙালি বলে কথা, কলকাতা নাইট রাইডার্সকেই সমর্থন করতেন তিনি। তবে কলকাতা সদ্য ছিটকে গিয়েছে আইপিএল-এর রেস থেকে। সেই দুঃখেই কান্নায় ভেঙে পড়েছিলেন নীল। মজার একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে অ্যানিমেটেড চোখের জল পড়ছে তাঁর চোখ থেকে। কলকাতা নাইট রাইডার্সের নক আউটের দুঃখে ভিডিও পোস্ট করেছেন নীল। নীল অবশ্য চেন্নাই সুপার কিংসকেও সমর্থন করেছিলেন এক সময়। কারণ মহেন্দ্র সিং ধোনি তাঁর প্রিয় ক্রিকেটার। 

আরও পড়ুনঃশাশুড়ি-ননদের নাম শুনলেই গায়ে জ্বর আসে তৃণার, তবে কি নীলের সঙ্গে বিয়েতে না অভিনেত্রীর

 

এ কথা নিজেই স্বীকার করেছিলেন, তাঁর পছন্দের দল কলকাতা নাইট রাইডার্স। এমনকি তিনি নাইট রাইডার্সের বড় ভক্ত। তবে তিনি এও জানিয়েছিলেন যে দিন গুলি কলকাতার ম্যাচ থাকবে না সেই দিনগুলি তিনি ধোনির দল অর্থাৎ চেন্নাই সুপারকিংসকে সমর্থন করবেন। মহেন্দ্র সিং ধোনির প্রতি নীলের আবেগ সম্পূর্ণ ভারতীয় ক্রিকেট দলের কারণে। সেই আবেগ কোনও কারণে বেরিয়ে আসে আইপিএলের ময়দানেও। দিন কতক আগে মুম্বই ইণ্ডিয়ানসকেও সমর্থন করেছিলেন।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীর অধিকারী
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়