জীৎ-এর দেশ ভক্তি, প্রকাশ্যে এলো অভিনেতার নতুন লুক

Published : Jun 14, 2019, 02:57 PM IST
জীৎ-এর দেশ ভক্তি, প্রকাশ্যে এলো অভিনেতার নতুন লুক

সংক্ষিপ্ত

পঞ্চাশ পেরিয়ে এবার একান্নতে জীৎ প্রকাশ্যে এলো নতুন ছবির খবর দেশ ভক্তির প্রেক্ষাপটে তৈরি ছবির চিত্রনাট্য প্রকাশ্যে এলো জীৎ-এর নতুন লুক

ইদের মরশুম থেকে মহাসমারহে চলছে জীৎ-এর পঞ্চাশ তম ছবি শেষ থেকে শুরু। সেই ছবি মুক্তিকে ঘিরেই দর্শক মহলে উত্তেজনা ছিল তুঙ্গে। একের পর এক পোস্য়, ছবির টিজার প্রভৃতি মুক্তিকে ঘিরেই ছিল বিপুল আয়োজন। ২০১৯ সালে কোয়েল মল্লিকেরও এটিই ছিল প্রথম ছবি।
এবার সেই পঞ্চাশ হল পার। প্রকাশ্যে এলো অভিনেতার ব্যানারে নতুন ছবির নাম, প্যান্থার।  এবার দর্শক মহলে শুরু নতুন জল্পনা, জীৎ-এর একান্নতম ছবিকে ঘিরে শুক্রবার থেকেই উত্তেজনার পারদ চরল চরমে। এই দিনই প্রকাশ্যে এলো জীৎ-এর নতুন লুক। দেশ ভক্ত জীৎ, হাতে জাতীয় পতাকা নিয়ে ডান হাতে সেলাম। জীৎ-ের চোখে মুখে সৈনিকের দাপট। ইদের পর এবার জীৎ-এর লক্ষ্যে স্বাধীনত দিবস। সেই উপলক্ষ্যেই অগাস্ট মাসে মুক্তি পেতে চলেছে এই ছবি।


নিজের ব্যানারেই এখন ছবি করছেন এই অভিনেতা।  দেশ ভক্তির প্রেক্ষাপটে তৈরি এই ছবির চিত্রনাট্য। যার ট্যাগ লাইনে ধরা পরে-হিন্দুস্তান মেরি জান। এই ধরনের ছবিতে জীৎ-কে আগে পায়নি দর্শক। তাই নতুন জল্পনা শুরু হয় এই ছবিকে ঘিরে। এখন পুরো দমে চলছে ছবির কাজ। নিজের সোশ্যাল পেজে টুইট করে এই খবর প্রকাশ্যে আনেন অভিনেতা, মুহূর্তের মধ্যে টলিপাড়ার স্টার কাস্টদের অভিনন্দনে ভরতে থাকে জীৎ-এর সোশ্যাল পেজ। শুধু তাই নয়, প্রকাশ্যে এলো আরেক সুখবর, আজই মুক্তি পাবে ছবির প্রথম টিজার।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা