দেহ ছিল বিকৃত আর মুখে কাপড় গোঁজা, ক্রমে ঘনীভূত হচ্ছে বিদিশা দের মৃত্যু রহস্য

Published : May 26, 2022, 12:40 PM IST
দেহ ছিল বিকৃত আর মুখে কাপড় গোঁজা, ক্রমে ঘনীভূত হচ্ছে বিদিশা দের মৃত্যু রহস্য

সংক্ষিপ্ত

কদিন আগেই আত্মহত্যা করেন পল্লবী দে। তার মৃত্যু রহস্য কাটতে না কাটতেই কাল এল আরও চমক। ফের আত্মহত্যার খবর এল আরও এক মডেল-অভিনেত্রীর। কালই প্রকাশ্যে আসে বিদিশা দে-র আত্মহত্যার খবর। দমদমের নাগেরবাজার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বিদিশা দে-র দেহ। উদ্ধার হওয়ার পর দেখা যায় তাঁর মুখে গোঁজা ছিল কাপড়। এমনকী চোখ ছিল বন্ধ। মডেল অভিনেত্রী বিদিশা দে-র মরদেহ দেখে সকলের মনেই উঠেছে প্রশ্ন। 

সময়টা খারাপ যাচ্ছে চলচ্চিত্র জগতের জন্য। পরের পর আত্মহত্যার খবর আসছে। কদিন আগেই আত্মহত্যা করেন পল্লবী দে। তার মৃত্যু রহস্য কাটতে না কাটতেই কাল এল আরও চমক। ফের আত্মহত্যার খবর এল আরও এক মডেল-অভিনেত্রীর। কালই প্রকাশ্যে আসে বিদিশা দে-র আত্মহত্যার খবর। দমদমের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তাঁর দেহ। তিনি আত্মহত্যা করছেন নাকি খুন করা হয়েছে, তা নিয়ে রহস্য দানা বাঁধছে। 

দমদমের নাগেরবাজার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বিদিশা দে-র দেহ। উদ্ধার হওয়ার পর দেখা যায় তাঁর মুখে গোঁজা ছিল কাপড়। এমনকী চোখ ছিল বন্ধ। মডেল অভিনেত্রী বিদিশা দে-র মরদেহ দেখে সকলের মনেই উঠেছে প্রশ্ন। কারণ আত্মহত্যা করলে ব্যক্তি চোখ খোলা থাকে, জিভ বেরিয়া যায়, এমনকী অনেকের চোখ পর্যন্ত বেরিয়ে আসে। আত্মহত্যার কষ্টের জন্য শরীর বিকৃত হয়ে যায়। কেউ কেউ জামাতে প্রস্রাব করে ফেলেন। কিন্তু, বিদিশার দেহে এমন লক্ষণ পাওয়া যায়নি। তাঁর চোখ ছিল বন্ধ আর মুখে ছিল কাপড়। যাতে কেউ তাঁর শেষ যন্ত্রণার শব্দ না পান সেই জন্য বিদিশা আত্মহত্যা করেছে নাকি কেউ তাকে হত্যা করে ফ্যানে ঝুলিয়ে দিয়েছে তা নিয়ে উঠেছে প্রশ্ন। 

এদিকে, বিদিশার ফ্ল্যাট মেট জানান, সকাল থেকে সে দরজা খুলছিল না। এমনিতেই বিদিশা দেরি করে ঘুম থেকে ওঠে। তাই সে ডাকাডাকি করেনি। কিন্তু, অনেক সময় কেটে যাওয়ার পর তাঁর সন্দেহ হয়। সন্দেহের বসে দরজা খুলে দেখেন ঝুলছে বিদিশার দেহ। 

এদিকে আবার উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। যেখানে লেখা, কেরিয়ার নিয়ে সমস্যায় ছিলাম। মনস্থির রাখতে না পেরে এই পথ বেছে নেওয়া। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এদিকে জানা গিয়েছে, এর আগেও দুবার সে আত্মহত্যার চেষ্টা করেছিল। কিন্তু, তার বন্ধুরা তাঁকে এই অন্যায় করতে দেয়নি। এবার আর শেষ রক্ষা হল না। জানা গিয়েছে, কাজ ছাড়াও ব্যক্তিগত জীবন নিয়ে সমস্যায় ছিলেন বিদিশা। এক তরফা ভালোবাসায় জড়িত ছিলেন। প্রেমিককে প্রায়শই ভালো উপহার দিতেন। নিজের পরিবারকেও দেখতেন। তাই আত্মহত্যার কারণ যে, কেরিয়ারের সঙ্গে ব্যক্তিগত জীবন নিয়ে চাল সমস্যা, তা অনেকের কাছেই স্পষ্ট। সে যাই হোক, বর্তমানে তদন্ত চলছে বিদিশা দে-র আত্মহত্যার ঘটনা নিয়ে।   

আরও পড়ুন- স্ট্র্যাপলেস টপ ঠিকরে বেরোচ্ছ বক্ষযুগল, সাগরপাড়ে ধুকপুকানি বাড়ালেন মোনালিসা

আরও পড়ুন- ৫০ -এও এভারগ্রিন করণ, বুক খোলা জ্যাকেটে অন্তর্বাস দেখিয়ে পার্টির মধ্যমণি মালাইকা, রইল চাঁদের হাটের একঝলক

আরও পড়ুন- 'আমার শত্রুর শেষ নেই' বডি শেমিং অভিযোগের ইস্যুতে মুখ খুললেন তসলিমা নাসরিন
 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা