খবর পেয়েই কি লন্ডনে উড়ে গেলেন, আবার দেখাও করবেন, প্রেমের গুঞ্জনে মুখ খুললেন নিখিল

Published : May 24, 2022, 11:20 AM ISTUpdated : May 24, 2022, 12:00 PM IST
খবর পেয়েই কি লন্ডনে উড়ে গেলেন, আবার দেখাও করবেন, প্রেমের গুঞ্জনে মুখ খুললেন নিখিল

সংক্ষিপ্ত

সাংসদ অভিনেত্রী নুসরত জাহান যেমন সর্বদা খবরের শিরোনামে থাকেন ঠিক তেমনই নুসরতের সঙ্গে সম্পর্ক ভাঙার পর থেকে একাধিকবার টলি নায়িকাদের সঙ্গে নাম জড়িয়েছে নুসরত জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈনর। তবে টলিপাড়ার বঙ্গতনয়াদের সঙ্গে তার নাম জড়ালেও সমস্ত গুঞ্জন উড়িয়ে তিনি বারবার দাবি করেছেন যে তিনি সিঙ্গল। তবে তার কথা মানতে নারাজ নেটিজেনদের একাংশ। কয়েকদিন যেতে না যেতেই টলি নায়িকাদের সঙ্গে  প্রেমের গুঞ্জন শোনা যায় নিখিল জৈনর।  এবার প্রথমসারির সংবাদমাধ্যমেসৌরাসেনীর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন নিখিল জৈন। 

সাংসদ অভিনেত্রী নুসরত জাহান যেমন সর্বদা খবরের শিরোনামে থাকেন ঠিক তেমনই নুসরতের সঙ্গে সম্পর্ক ভাঙার পর থেকে একাধিকবার টলি নায়িকাদের সঙ্গে নাম জড়িয়েছে নুসরত জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈনর। তবে টলিপাড়ার বঙ্গতনয়াদের সঙ্গে তার নাম জড়ালেও সমস্ত গুঞ্জন উড়িয়ে তিনি বারবার দাবি করেছেন যে তিনি সিঙ্গল। তবে তার কথা মানতে নারাজ নেটিজেনদের একাংশ। কয়েকদিন যেতে না যেতেই টলি নায়িকাদের সঙ্গে  প্রেমের গুঞ্জন শোনা যায় নিখিল জৈনর। বর্তমানে নুসরত জাহান এখন অতীত।  নিখিলও ব্যস্ত নিজের কাজ নিয়ে। প্রেম- বিবাহ-বিচ্ছেদ নিয়ে টলিপাড়া সর্বদাই সরগরম।  ফের চর্চায় উঠে এলেন নুসরতের প্রাক্তন স্বামী নিখিল জৈন। এবার টলি নায়িকা সৌরাসেনী মৈত্রর সঙ্গে সম্পর্ক গুঞ্জন শোনা যাচ্ছে নিখিল জৈনর।   টলিপাড়ার অন্দরে কান পাতলেই তাদের নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। ইদানীং নাকি প্রায়শই তাদের একসঙ্গে দেখা যাচ্ছে। এবারও জল্পনা জিইয়ে রেখে মুখ খুললেন নিখিল জৈন।

বর্তমানে নিখিলের বিপণির নতুন মুখ সৌরসেনী সেন।  টলি অভিনেত্রী সৌরসেনী সেন এই মুহূর্তে শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন  লন্ডনে। সূত্রের খবর নিখিলও নাকি পৌঁছে গিয়েছেন লন্ডনে। নিখিলের ইনস্টাগ্রাম স্টোরি নিয়েই জল্পনার শুরু। কী লেখা ছিল তাতে। সেখানে লেখা ছিলে, কারও হাসি তার নতুন অনুপ্রেরণা। দিন পাচেক আগেই ভাইয়ের বিয়েতে উপস্থিত ছিলেন নিখিল জৈন। তবে কি সেখান থেকেই টলি অভিনেত্রী সৌরাসেনীর জন্য লন্ডনে উড়ে গেলেন নিখিল। এবার প্রথমসারির সংবাদমাধ্যমেসৌরাসেনীর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন নিখিল জৈন। তিনি জানিয়েছেন, হ্য়াঁ আমি লন্ডনে আমি। প্রতিবার গরমের সময়টাতেই আমি লন্ডনে রয়েছি। প্রায় সাত বছর ধরেই থাকি। শুধু মাত্র গত দুবছর কোভিডের জন্য তা হয়নি। তাই এবার কোভিডের দাপট কমতেই বন্ধুদের সঙ্গে দেখা করতে চলে এলাম। তবে  সৌরাসেনীর জন্য লন্ডনে উড়ে গেলেন কিনা তা নিয়ে কিছু বলেনি। কিন্তু সৌরাসেনী যে লন্ডনে রয়েছে তা জানেন। এমনকী অভিনেত্রীর সঙ্গে দেখা করতে যাবেন সেকথা নিজের মুখে স্বীকার করে নেন নিখিল।

আরও পড়ুন-ভুয়ো কল সেন্টার থেকে আয় হতো লক্ষ লক্ষ টাকা, কোথায় লুকিয়ে রাখত সাগ্নিক? খোঁজ চালাচ্ছে পুলিশ

আরও পড়ুন-সারা গা ভর্তি কাঁচ, ব্রালেটের ফাঁক দিয়ে বেরিয়ে স্তন, উরফিকে দেখে শিউরে উঠলেন ভক্তরা

আরও পড়ুন-যৌন লালসা, মেয়েদের স্তনের আকার কেমন, এটাই কেন আলোচনার বিষয়? ক্ষোভ উগরে দিলেন শাহরুখ

নুসরতের পর থেকে টলিপাড়ার নায়িকাদের সঙ্গেই বারংবার নাম জড়িয়েছে নিখিলের। এর আগে বঙ্গতনয়া ত্রিধা চৌধুরীর সঙ্গে নিখিলের প্রেমের গুঞ্জন অনেকদিন ধরে চলছিল টলিপাড়ায়। কমেন্ট হোক কিংবা লাভ রিঅ্যাক্ট মাঝেমধ্যেই সংবাদের শিরোনামে উঠে আসছিলেন নিখিল। শুধু সৌরসেনী নয় কখনও রাইমা আবার কখন ত্রিধা চৌধুরীর সঙ্গেও নাম জড়িয়েছে নিখিলের।   তবে  ত্রিধার সঙ্গে প্রেমের গুঞ্জন যেভাবে ছড়িয়ে পড়েছিল তাতে একপ্রকার বাধ্য হয়েই মুখ খুলেছিলেন নিখিল জৈন। নুসরতের প্রাক্তন নিখিল জানিয়েছেন, ত্রিধা আমার স্কুলের জুনিয়র, ও আমার খুব ভাল বন্ধু। মুম্বই থেকে কলকাতা এলেই আমরা দেখা করি। ত্রিধার সঙ্গে ডেটের প্রসঙ্গে নিখিল সাফ জানিয়েছেন,  ত্রিধাকে নিয়ে আমার সঙ্গে অনেকেই অনেক কথা বলছে। কিন্তু আমি যদি ত্রিধাকে ডেট করতাম তাহলে সকলকে জানিয়ে দিতাম এতক্ষণে। এতে লুকোছাপার কিছু নেই।  নুসরতের সঙ্গে বিচ্ছেদের পরই নাকি তাদের সম্পর্ক আরও ভাল হয়েছে বলে দাবি একাংশের । নিখিল একাই নন, ত্রিধাও জানিয়েছেন, আমাদের বন্ধুত্বটা কারোর বিচ্ছেদের পর হয়নি। আমরা স্কুললাইফ থেকেই একে অপরকে চিনি। সুতরাং আমাদের বন্ধুত্বটা নিয়ে এত জলঘোলা করার কিছুই নেই।

 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা