রান্নাঘরেও বউকে একা ছাড়েন না নিখিল, অন্দরমহলের ঝলক দেখালেন নুসরত

Published : Aug 08, 2020, 10:47 PM ISTUpdated : Aug 08, 2020, 10:49 PM IST
রান্নাঘরেও বউকে একা ছাড়েন না নিখিল, অন্দরমহলের ঝলক দেখালেন নুসরত

সংক্ষিপ্ত

রান্নাঘরে স্বামী-স্ত্রী একসঙ্গে  অন্দরমহলের ঝলক নিয়ে প্রকাশ্যে এলেন নুসরত জাহান শশা ছাড়াতে সাহায্য করছেন নিখিল  সেই ভিডিও আপলোড করেন অভিনেত্রী  

রান্নাঘরে স্ত্রীকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন নিখিল জৈন। যার ঝলক নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন নুসরত জাহান। যা দেখে ভক্তদের উত্তেজনা তুঙ্গে। শশা ছাড়াচ্ছেন নিখিল। সেই ভিডিও চুপি চুপি করেছেন নুসরত। সম্প্রতি নিজের আগামী ছবির লুক প্রকাশ্যে এনেছেন নুসরত। 'এসওএস কলকাতা' ছবিতে কেমন লুকে দেখা যাবে নুসরত জাহানকে। ক্রপ টপ এবং পালাৎজো পরে ফোটোশ্যুটের জন্য পোজ দিয়েছেন নুসরত। তবে তাঁর এই লুকের ইউএসপি হল ট্যাটু এবং হেয়ারস্টাইল। বব কাট কার্লি চুল এবং পেটে ও বুকে ট্যাটু নজর কেড়েছে সকলের। ইতিমধ্যেই প্রশংসায় পঞ্চমুখ ভক্তমহল। প্রসঙ্গত, ফের শুরু হয়েছে যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানের 'এসওএস কলকাতা'র শ্যুটিং। অভিনেতা এবং অভিনেত্রীর ভক্তরা এ বিষয় বেশ উৎসাহী। লকডাউনের মাঝে সমস্ত নিয়ামবলী মেনেই চলছে শ্যুট। সেটে কলাকুশলী ছিল কম। 

আরও পড়ুনঃসুশান্তের বাবাকে বিচারের আশ্বাস দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী, দেখা করলেন ফরিদাবাদে গিয়ে

সেট থেকে নানা বি ভিডিও এখন দ্রুতগতিতে ভাইরাল হয়ে চলেছে নেটদুনিয়ায়। মিমি চক্রবর্তী এই ছবিতে থাকছেন ক্যামিওর চরিত্রে। নুসরত জাহান, যশ দাশগুপ্ত এবং মিমি এই প্রথম একটি ছবিতে একসঙ্গে কাজ করবেন। করোনা আতঙ্কে লকডাউনে কাটছে তিলোত্তমার দিনরাত। এরই মধ্যে বন্ধ ছিল বিনোদন জগতের সমস্ত শ্যুটিং এবং কাজ। সম্প্রতি নানা সতর্কতা মাথায় রেখেই শুরু হয়েছে শ্যুটিং। ধারাবাহিকের শ্যুটিং শুরু হলেও এতদিন বন্ধ ছিল সিনেমার শ্যুটিং। এই প্রথম করোনা প্রকোপের মাঝেই শুরু হয় ছবির শ্যুটিং। এসওএস কলকাতা। পরিচালক অংশুমান প্রত্যূষের আগামী ছবি। ছবিতে প্রধান ভূমিকায় থাকছেন যশ দাশগুপ্ত, নুসরত জাহান এবং মিমি চক্রবর্তী। সরকার দ্বারা প্রযোজ্য সমস্ত নিয়মাবলী মেনেই চলছে শ্যুটিং। 

আরও পড়ুনঃসুশান্তের সম্পত্তির এই দু'টি জিনিসই রয়েছে রিয়ার কাছে, প্রকাশ্যে এল ছবি

 

ছবির চিত্রনাট্য অনুযায়ী, এই রোমাঞ্চকর গল্পটি বোনা হয়েছে জঙ্গিদের বিরুদ্ধে। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ফার্স্ট লুক। পোস্টারে দেখা গিয়েছে যশ বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছেন। পাশে জড়িয়ে ধরে আছেন একটি বাচ্চা মেয়েকে। আগামী পুজোতেই মুক্তি পেতে চলেছে এসওএস কলকাতা। তবে মুক্তির দিন এখনও ঘোষণা করা হয়নি। যশের সঙ্গে মিমি এবং নুসরত দু'জনেই ভিন্ন ছবিতে অভিনয় করেছেন। পোস্টার দেখে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এতদিন কোনও বিগ বাজেট ছবির ঘোষণা না মেয়ে যেন মর্চে ধরেছিল সিনেপ্রেমীদের মনে। অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন তাঁরা। এ বছর পুজোর জন্য অধীর আগ্রবে বসে তারা। ছবির প্লট ইতিমধ্যেই সারা ফেলে দিয়েছে বিনোদন জগতে। শুভেচ্ছা জানিয়ে চলেছে ভক্তরা। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, আউটডোর শ্যুটিংয়ে নেই কোনও আপত্তি।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা