নিখিলের সঙ্গে কেমন কাটছে দিনরাত! জানালেন নুসরত

swaralipi dasgupta |  
Published : Jul 23, 2019, 05:17 PM ISTUpdated : Jul 23, 2019, 05:19 PM IST
নিখিলের সঙ্গে কেমন কাটছে দিনরাত! জানালেন নুসরত

সংক্ষিপ্ত

রাজনীতির ময়দানে নিজের জায়‌গা পাকাপাকি করে নিয়েছেন তিনি সঙ্গে যে নিখিলের সঙ্গে জমিয়ে সংসারও করছেন তাও বলাই যায়  মঙ্গলবার তেমনই একটি পোস্ট করলেন নুসরত জাহান

নুসরত নিখিলের বিয়ের এক মাস হয়ে গিয়েছে। তুরষ্কের বোদরুমে গিয়ে একেবারে রাজকীয় কায়দায় বিয়ে করে আলিপুরের ফ্ল্যাটে বাসা বেঁধে ঘর করছেন দুজনে। এই এক মাসে বহু রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হয়েছে নুসরতকে। কখনও ইমামের ফতোয়া, কখনও আবার বিরোধী দলের কটাক্ষ। এসব উপেক্ষা করেই রাজনীতির ময়দানে নিজের জায়‌গা পাকাপাকি করে নিয়েছেন তিনি। সঙ্গে যে নিখিলের সঙ্গে জমিয়ে সংসারও করছেন তাও বলাই যায়। মঙ্গলবার তেমনই একটি পোস্ট করলেন নুসরত জাহান। 

নিখিলের সঙ্গে তোলা এই ছবির ক্যাপশনে নুসরত লেখেন, আমি তোমায় সব সময়ে ভালোবাসার ব্রত নিয়েছি। তোমার নাক ডাকার অভ্যেসকেও ভালোবাসি। এমনকী, আমি যখন খিদের চোটে রেগে যাই, তখনও ভালোবাসি। প্রতি দিন আমি তোমার স্ত্রীর ভূমিকা পালন করে বুঝছি, আমার স্বামী এক জন দারুণ স্ত্রী পেয়েছেন। নিখিল জৈন, তুমি আমার আত্মবিশ্বাস। আমার সব সমস্যার সমাধান। 

 

 

আরও খবরঃ অভিনয় কী ছাড়লেন সাংসদ নুসরত! গুজব উড়িয়ে প্রকাশ্যে এল সুখবর

মুহূর্তে ভাইরাল হয় এই ছবি। বোদরুম থেকে ফিরে এসে কলকাতার আইটিসি রয়্যালে এলাহি রিসেপশনের আয়োজন করেন নুসরত ও নিখিল। বিয়ের পরে হাতে চূড়া ও সিঁথিতে সিঁদুর পরে সংসদে গিয়ে শপথ নেওয়ায় ইমামের ফতোয়ার শিকার হন নুসরত। তখন নুসরত সাফ জানিয়েছিলেন, তিনি এখনও মুসলিমই রয়েছেন। কিন্তু অন্য ধর্মগুলিকেও তিনি সম্মান করেন। 

তবে এখানেই শেষ নয়। সম্প্রীতির বার্তা দিতে নিমন্ত্রণ পেয়ে ইস্কনের রথযাত্রায় সামিল ছিলেন তিনি। তবে রাজনীতি ও নতুন সংসার সামলে এই মুহূর্তে নুসরত তাঁর নতুন ছবির কাজ নিয়ে ব্যস্ত। সাংসদ হওয়ার পরে এটাই নুসরতের প্রথম ছবি। পাভেলের এই ছবিতে নুসরতের বিপরীতে দেখা যাবে আবির চট্টোপাধ্য়ায় ও জিৎ।  
 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা