রোম্যান্টিক 'উষ্ণ চুম্বনে' প্রেমিকাকে আদর, অঙ্কুশকে নিয়ে গর্বিত ঐন্দ্রিলা

Published : Nov 07, 2020, 01:42 PM ISTUpdated : Nov 07, 2020, 02:01 PM IST
রোম্যান্টিক 'উষ্ণ চুম্বনে' প্রেমিকাকে আদর, অঙ্কুশকে নিয়ে গর্বিত ঐন্দ্রিলা

সংক্ষিপ্ত

প্রেমিক অঙ্কুশকে নিয়ে গর্বিত ঐন্দ্রিলা মৃগয়ার জন্যই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ঐন্দ্রিলা প্রকাশ্যেই প্রেমিকাকে চুমু- আদরে ভরিয়ে দিয়েছেন অভিনেতা  ছবিতে সন্ত্রাসবাদ দমন শাখার অফিসার লুকে দেখা যাবে অঙ্কুশকে

টলিপাড়ার রোম্যান্টিক জুটি বলতে গেলেই অঙ্কুশ-ঐন্দ্রিলা রয়েছেন প্রথম সারিতে। কোনও রাখঢাক না করেই একে অপরকে  প্রেম নিবেদন করে থাকেন এই যুগল। তবে শুধু ভালবাসাই নয়, বরং ঝগড়ার ভিডিও পোস্ট করেও সোশ্যাল মিডিয়ায় নজরে থাকেন এই কাপল। সম্প্রতি প্রেমিক অঙ্কুশকে নিয়ে গর্বিত ঐন্দ্রিলা। অনেকেই ভাবতে পারেন এ আর নতুন কী। এখানেই আসল ট্যুইস্ট।

আরও পড়ুন-কিছুতেই সহ্য করতে পারতেন না স্বামী নিককে, কেন এত 'তিতিবিরক্ত' দেশি গার্ল প্রিয়ঙ্কা...

অভিনেতা অঙ্কুশের আপকামিং ছবি 'মৃগয়াঃ প্রথম অধ্যায়' -এর জন্যই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ঐন্দ্রিলা। সাসপেন্স এই থ্রিলারে এসটিএফ অফিসারের চরিত্রে দেখা যাবে অঙ্কুশকে। শৌভিক ভট্টাচার্য পরিচালিত এই ছবিতে সন্ত্রাসবাদ দমন শাখার অফিসার লুকে দেখা যাবে অঙ্কুশকে। যা কারণেই প্রেমিককে নিয়ে গর্বিত ঐন্দ্রিলা।  নিজের ইনস্টা স্টোরিতে শুভেচ্ছা জানাতেই পাল্টা উত্তর পেলেন ঐন্দ্রিলা। প্রকাশ্যেই প্রেমিকাকে চুমু, আদরে ভরিয়ে দিয়েছেন অভিনেতা।

 

 

অঙ্কুশের পাল্টা উত্তর দেখেই হতবাক সকলেই। কাছাকাছি না এসেও সোশ্যাল মিডিয়াতেই নিজের ভালবাসা  উজার করে দিয়েছেন অভিনেতা। সোশ্যাল মিডিয়াতে সবসময়েই চর্চায় রয়েছেন অঙ্কুশ- ঐন্দ্রিলা। সময় পেলেই বান্ধবীকে নিয়ে উড়ে যান  বিদেশ বিভুঁইয়ে। শুধু তাই নয়,  দুজনে কোয়ালিটি টাইম বের করে একান্তে সময় কাটিয়ে নেন। আপকামিং ছবি মৃগয়া-তে  টেলি অভিনেত্রী দর্শনা বণিকের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে অঙ্কুশকে। আগামী ১৯ তারিখ থেকেই ছবির শুটিং শুরু হবে। অন্যদিকে রিয়েল লাইফ প্রেমিকাপ সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অঙ্কুশ। ম্যাজিক নিয়ে রূপোলি পর্দায় ফিরছেন এই  চর্চিত জুটি।
 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা
বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীর অধিকারী