স্কুল পড়ুয়ায় প্রেম, ট্রেলার মুক্তির আগেই এক টুকরো কোলাজ শুভশ্রী-র সোশ্যাল পেজে

Published : Jul 03, 2019, 05:34 PM IST
স্কুল পড়ুয়ায় প্রেম, ট্রেলার মুক্তির আগেই  এক টুকরো কোলাজ শুভশ্রী-র সোশ্যাল পেজে

সংক্ষিপ্ত

স্কুলের পোশাকে শুভশ্রী আগামিকাল মুক্তি ছবির  ট্রেলার টলিউডের নয়া জুটির প্রেমকাহিনি ট্রেলার প্রকাশ্যে আসার আগেই এক নজরে শুভশ্রী

নিজের সোশ্যাল মিডিয়া পেজেই ছবির খবর প্রত্যহ দিয়ে চলেছেন পরিণীতা ছবির নায়িকা শুভশ্রী। রবিবারই প্রকাশ্যে এনেছিলেন ছবির ট্রেলার মুক্তি পাবে রথের দিন। ঠিক তার আগের দিনই তার একঝলক রইল দর্শকের জন্য। নিজেই শেয়ার করলেন নায়িকা। টলিউডে এখন পরিণীতা ছবিকে ঘিরে জল্পনা তুঙ্গে। একের পর এক পোস্টার প্রকাশ্যে আসার পরই সকলের কাছে পরিষ্কার হয়ে ওঠে ছবির বিষয়বস্তু। টলিউডের নতুন জুটিকে নিয়ে এবার হাজির হলেন পরিচালক রাজ চক্রবর্তী।

ঋত্বিক-শুভশ্রীর খুনসুটিতে ভরপুর এই ছবির পোস্টার। তাকেই এবার নতুন আঙ্গিকে তুল ধরার পালা ছবির ট্রেলারে। ছবির ট্রেলার মুক্তির আগেই বেশ কিছুটা অংশে ধরা পড়ল ভিন্ন রুপে শুভশ্রী। সাধারণ মধ্যবিত্ত পরিবারের প্রেমের গল্প। যেখানে দেখা গেল স্কুলের ইউনিফর্মে শুভশ্রীকে। বই, পেন, পেনসিলের গল্প, এক ছাপসা প্রেমের গল্প। সাহিত্যে পাতা নয়, বা কোনও ছবির রিমেক নয়। আনকোরা নতুন গল্প নিয়েই এবার হাজির পরিচালক রাজ চক্রবর্তী। তারই ছবিকে ঘিরে এবার দর্শকের মধ্যে চরছে কৌতুহলের পারদ।

কোথায়, কখন, কীভাবে গড়ে ওঠে তাদের সম্পর্ক, কোন পথে এগোবে পরিণতি তার ইঙ্গিত এখানে না মিললেও, বেশ হালকা চালের গল্পের আভাস মিলল বটে। আগামিকাল রথের দিন মুক্তি পাবে ছবির সম্পূর্ণ ট্রেলার। ছবির কাজ শেষ। আগামী মাসেই মুক্তি পাবে পরিণীতা। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা