টলিতারকা মিমি চক্রবর্তী খুব শীঘ্রই সিদ্ধার্থের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। ডিসেম্বরে কালিম্পংয়ে বিয়ের আসর বসবে এবং নভেম্বরে আইনি বিয়ে হতে পারে। তাঁর অভিনব বিয়ের কার্ডে তিন পোষ্যও স্থান পেয়েছে।
শীঘ্রই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন টলিতারকা মিমি চক্রবর্তী। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে বিয়ের কার্ড। তবে, আপাতত নিজের বিয়ে নিয়ে মুখে কুলুপ এঁটেছেন নায়িকা। তাই বলে কি, দর্শকেরা চুপ থাকবে? না এমনটা হয় নাকি। মিমি যতই চুপ থাকুক, তাঁর বিয়ে নিয়ে দর্শক মহলে আগ্রহ কম নয়। সিদ্ধার্থ টলিপাড়ার সদস্য নন বলে দাবি অনেকের। টলিপাড়ার অন্দরে খবর, মিমি ও সিদ্ধার্থ ২৬ নভেম্বরেই নাকি আইনি বিয়ে সাড়তে চলছেন নায়িকা। এমনই শোনা যাচ্ছে কদিন ধরে।
এদিকে শুধু বিয়ে নয়, টলিউড চর্চার শীর্ষে মিমির বিয়ের কার্ড। কারণ হয়তো এই প্রথম বিয়ের কার্ডে বর-কনের সঙ্গে স্থান পেল তিন পোষ্য। মিমির জীবনের অত্যন্ত প্রিয় তাঁর সারমেয়। এ কথা সকলের জানা। এবার তারা সকলে স্থান পেল কার্ডের নকশায়। ডিসেম্বরেই বসবে বিয়ের আসর। পাহাড়ে হবে বিয়ে।
জানা গিয়েছে, মিমির শিকড় যেহেতু উত্তরবঙ্গের জলপাইগুড়িতে তাই পাহাড়ের কোলে কালিম্পং-এ হবে বিয়ে। পাহাড়ে বিয়ের পর কলকাতায় ফিরে একটি জাঁকজমকপূর্ণ রিসেপশন হবে। এমনই আলোচনা টলিপাড়ায়।
এদিকে, শোনা যাচ্ছে নভেম্বরে ঘরোয়া অনুষ্ঠানে আইনি বিয়ে সম্পন্ন হবে। ডিসেম্বরে অগ্নিসাক্ষী করে সাত পাঁকে বাঁধা পড়বে মিমি ও সিদ্ধার্থ। যদিও বিয়ে নিয়ে পাত্রপাত্রী উভয়ের মুখে কুলুপ। তবে ঘনিষ্ঠ সূত্রে খবর বিয়ের শপিং থেকে নিমন্ত্রণপত্র বিলিও শুরু হয়ে গিয়েছে। কদিন আগে ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর স্টোর থেকেও বেরোত দেখা গিয়েছে মিমিকে। সব মিলিয়ে প্রস্তুতি পর্ব চলছে জোড় কদমে তা বলার অপেক্ষা রাখে না।
অর্থাৎ হাতে আর কটা দিন। টলিতারকা মিমি চক্রবর্তী খুব শীঘ্রই সিদ্ধার্থের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। ডিসেম্বরে কালিম্পংয়ে বিয়ের আসর বসবে এবং নভেম্বরে আইনি বিয়ে হতে পারে। তাঁর অভিনব বিয়ের কার্ডে তিন পোষ্যও স্থান পেয়েছে। এদিকে এই মাসেই অর্থাৎ নভেম্বরেই রেজিস্ট্রি ম্যারেজ মিমি চক্রবর্তীর।










