পপ গায়িকা লুকে বং-ডিভা, সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে ভাইরাল রাইমা

Published : Aug 11, 2020, 01:11 PM IST
পপ গায়িকা লুকে বং-ডিভা, সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে ভাইরাল রাইমা

সংক্ষিপ্ত

নয়া অবতারে আবারও রাইমা ডেয়ারিং লুক মাসেই হট ডিভা ভাইরাল স্টানিং স্টাইল স্টেটমেন্টে আবারও নজর কাড়ল রাইমা  শেয়ার করা ভিডিও মুহূর্তে ভাইরাল 

রাইমা সেন, মুনমুন কন্যা বরাবরই বেজায় ডেয়ারিং লুকে ধরা দিতে পছন্দ করেন। রিয়া-রাইমার সোশ্যাল মিডিয়া পোস্ট তাই মুহূর্তে ভাইরাল হয়ে ওঠে নেট পা়ড়ায়। সাদা কালো ফ্রেমই হোক, বা বোল্ড লুকে স্টানিং পোজ, তাক লাগাতে সিদ্ধহস্ত এই দুই বোন। অভিনয় জগত থেকে শুরু করে মডেলিং, তাঁদের দাপট সেভাবে চোখে না পড়লেও, ক্ষণিকের উপস্থিতিই জানান দেয়, তাঁদের রূপ ও গুণের দক্ষতা। 

আরও পড়ুনঃ মধ্যরাতেই মিলল অভিনেতার মৃত্যুর খবর, ভুয়ো তথ্য উড়িয়ে স্বস্তি ফেরালেন চন্দন সেন.

একাধিকবার সাহসী ফোটোশ্যুটে ধরা দিয়েছেন রাইমা সেন। তবে এবার ফোটো নয়, ভিডিও ঘিরে চাঞ্চল্যতা ছড়ালো ভক্তমহলে। এক ঝলক দেখে মনে হতেই পারে বিদেশী পপ কোনও গায়িকার ভিডিও, বা রাইমাই নয়া অবতারে এবার সেই কাজটিও করে ফেললেন। লুক থেকে শুরু করে স্মার্টনেস, বোল্ড থেকে শুরু করে স্টাইল সবই যেন সমান অনুপাতে ধরা পড়লএই ভিডিওটিতে। পোশাক থেকে চুলের স্টাইল, সবই ভক্তদের নজর কাড়ল মুহূর্তে, ফলে ভিডিও ভাইরাল হতেও সময় নেয়নি খুব বেশি। 

 

 

ভিডিও পোস্ট করে রাইমা লিখলেন লকডাউন, তবে কী লকডাউনে কোনও বড় প্রোজেক্টের কাজে হাত দিলেন অভিনেত্রী, আপাতত নয়, তিনি অ্যাপের মাধ্যমেই এই লুক ও ভিডিও বানিয়ে ফেলেছেন। ভক্তদের জন্য যা পোস্ট করলেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। আরও একবার রাইমার রূপের জাদু ছড়িয়ে পড়ল নেটদুনিয়ায়। নির্বাচিত কয়েকটি ছবি করে থাকেন তিনি। ফলে খুব একটা ভক্তরা তাঁকে পান না পর্দায়, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাঁর নিত্য আনাগোনা। ভক্তের সংখ্যাও নেহাই কম নয়। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা