১০ বছরের সম্পর্কের ম্যাজিক, সেলিব্রেশনে ভক্তদের এক ভিন্নস্বাদের ম্যাজিক দেখাবেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

Published : Jan 12, 2021, 06:58 PM IST
১০ বছরের সম্পর্কের ম্যাজিক, সেলিব্রেশনে ভক্তদের এক ভিন্নস্বাদের ম্যাজিক দেখাবেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

সংক্ষিপ্ত

ইতিমধ্যেই ট্রেলারে বাজিমাত ম্যাজিক  রিয়েল লাইফ জুটির ম্যাজিক এবার পর্দায়  প্রথমবার একসঙ্গে অঙ্কুশ ও ঐন্দ্রিলা  কবে মুক্তি পাবে এই ছবি 

পায়ে পায়ে সম্পর্ক পৌঁছে গেছে ১০ বছরে, ২০১১ সালে অঙ্কুশের জীবনে আসে ঐন্দ্রিলা। সেই থেকে পথ চলা শুরু। মান অভিমান আর ভালোবাসায় মোড়া সহজ সরল সম্পর্কের উদযাপনেই ভক্তদের জন্য উপহার নিয়ে হাজির হচ্ছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। রিল লাইফের ম্যাজিকে ধরা দেবে রিয়েল লাইফ জুটি। সদ্য প্রকাশ পেয়েছে অভ্কুশ ও ঐন্দ্রিলার প্রথম ছবি ম্যাজিকের ট্রেলার। 

আরও পড়ুন- পরিবারে আগত নতুন পরীর কী নাম রাখলেন বিরাট-অনুষ্কা, নেট দুনিয়ায় মিলল উত্তর

ট্রেলার মুক্তি পাওয়ার পরই তা দর্শকদের নজর কাড়ে। মুহূর্তে নেট দুনিয়ায় ওঠে ঝড়, এ কোন লুকে ধরা দিলেন অঙ্কুশ! ট্রেলারে ধরা পড়া সংলাপের চাঁচা ছোলা ধার থেকে শুরু করে গল্প বলার ধরন, টান টান উত্তেজনা সৃষ্টি করতে সিদ্ধহস্ত। ছবির ট্রেলার দেখার পরই ওঠে প্রশ্ন, কবে মুক্তি পাচ্ছে বাংলা ছবি ম্যাজিক, এই প্রশ্নের এবার সাফ উত্তর দিলেন অঙ্কুশ। এলেন সোশ্যাল মিডিয়া লাইভে। 

সেখানেই সাফ জানালেন অঙ্কুশ যে আগামী ১২ ফেব্রুয়ারি মুক্তি পাবে ম্যাজিক ছবিটি। এই ছবি মুক্তির দিন স্থির করার পেছনেও রয়েছে এক ম্যাজিক। এই দিন ১০ বছর পূরণ হবে অঙ্কুশ ও ঐন্দ্রিলার সম্পর্কের। তাই এই দিনকেই স্থির করে নেওয়া হয়েছে। পাশাপাশি এর দুদিনের মাথায় রয়েছে অঙ্কুশের জন্মদিন ও ভ্যালেন্টাইস ডে। সেই উপলক্ষ্যেও সামনে আনা হচ্ছে এই স্পেশ্যাল উপহার। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা