কয়েক মাসের ব্যবধানে পরপর দুটি অপারেশন, কঠিন সময়ে লড়াই চালানোর অনুপ্রেরণা ঋতাভরীর

Published : Mar 04, 2022, 01:10 PM ISTUpdated : Mar 04, 2022, 11:33 PM IST
কয়েক মাসের ব্যবধানে পরপর দুটি অপারেশন, কঠিন সময়ে লড়াই চালানোর অনুপ্রেরণা ঋতাভরীর

সংক্ষিপ্ত

দীর্ঘ অসুস্থতার পর নতুন ইনিংস শুরু করেছেন ঋতাভরী। মাত্র ৮ মাসের  মধ্যে পরপর দুটি অস্ত্রোপচার হয়েছিল ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty)। এরপর শরীরে নানা পরিবর্তন আসে নায়িকার। দীর্ঘ কয়েকটা দিন  বিছানায় শুয়ে দিন কাটাতে হয়েছিল ঋতাভরী চক্রবর্তীকে। স্বাভাবিক জীবনে ফিরতে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। তার মধ্যে সবচেয়ে বড় হল ওজন বেড়ে যাওয়া। পরপর ২ টো অস্ত্রোপচারের পর এতটাই ওজন বেড়ে গিয়েছিল যে একটা সময় মানসিক অবসাদের মধ্যে দিয়েও গিয়েছিলেন অভিনেত্রী। এই কঠিন সময়টা পেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে অনেকটাই সময় লেগেছিল অভিনেত্রীর।

দীর্ঘ অসুস্থতার পর নতুন ইনিংস শুরু করেছেন ঋতাভরী। মাত্র ৮ মাসের  মধ্যে পরপর দুটি অস্ত্রোপচার হয়েছিল ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty) । এরপর শরীরে নানা পরিবর্তন আসে নায়িকার। দীর্ঘ কয়েকটা দিন  বিছানায় শুয়ে দিন কাটাতে হয়েছিল ঋতাভরী চক্রবর্তীকে। স্বাভাবিক জীবনে ফিরতে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। তার মধ্যে সবচেয়ে বড় হল ওজন বেড়ে যাওয়া। পরপর ২ টো অস্ত্রোপচারের পর এতটাই ওজন বেড়ে গিয়েছিল যে একটা সময় মানসিক অবসাদের মধ্যে দিয়েও গিয়েছিলেন অভিনেত্রী। এই কঠিন সময়টা পেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে অনেকটাই সময় লেগেছিল অভিনেত্রীর।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে নিজের কঠিন সময়ের ভাগ করে নিয়েছেন ঋতাভরী চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায়  নিজের দুটো পুরোনো ছবি শেয়ার করেছেন অভিনেত্রী ঋতাভরী। দুটো ছবিতেই হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা গিয়েছে নায়িকাকে (Ritabhari Chakraborty)। ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, এই ছবিগুলো গত বছরের। কিন্তু এখন কেউ যদি আমায় প্রশ্ন করে, কেমন আছো ঋতাভরী? আমি বুঝে উঠতে পারি না তার কী উত্তর দেব। দারুণ? সামান্য ভাল? ভাল? আমি মনে মনে এখনও বিশ্বাস করি, এর চেয়ে কঠিন সময় আমার জীবনে আর আসেনি। হ্যাঁ আমি এখন ভাল আছি। কিন্তু দীর্ঘ একটা সময় ধরে আমি ভাল ছিলাম না। এই দুটি ছবি ঠিক  ৬ মাসের ব্যবধানে। প্রথম ছবিটাতে আমি হাসছ কারণ সে সময় হাসপাতালে থাকাটা আমার অভ্যাস হয়ে গিয়েছিল। কিন্তু  অভিনেত্রী আরও বলেন, কিন্তু দ্বিতীয়বার বিষয়টা ততটাও সহজ ছিল না। প্রত্যেক সপ্তাহে চিকিৎসার জন্য আমায় অন্তত দুদিন  করে হাসপাতালে যেতে হতো। কিন্তু এখন ভাল খবর হল ,আমি ভাল আছি। শুধু তাই নয়, মানসিক ও শারীরিক ভাবে সুস্থ হতে  আমার অনেকটাই সময় লেগেছে। তবে এটা আমি এখন মেনে নিয়েছি, ওটা আমার জীবনের একটা কঠিন সময় ছিল, আর ওই সময়টাকে ফেলে আমায় এবার সামনের দিকে এগিয়ে যেতে হবে। জীবনটা একটা দৌঁড়। আমি অসুস্থতা নিয়েও আমার পড়াশোনা শেষ করেছি, এর পাশাপাশি ছবির কাজও শেষ করেছি। জীবন দৌঁড়ের শেষ কোথায় কেউ বলে দেবে না কারণ প্রত্যেকে সোশ্যাল মিডিয়ায় জীবন কাটাতে ব্যস্ত, আমিও ঠিক তেমন।

 

 

আরও পড়ুন-অনাবৃত উরু, উন্মুক্ত বুকের খাঁজ, রেড হট লুকে 'সেক্সবম্ব' মনামীর অ্যাটিটিউটে পাগল ভক্তরা

আরও পড়ুন-গোপনে সহবাস নয়, সোহিনীর সঙ্গে সেমি লিভ-ইন করছেন রণজয়, জানুন আসল সত্য

আরও পড়ুন-বাড়ির পুজোয় হাজির প্রেমিক, অভিরূপের পাশে বসেই ক্যামেরায় পোজ দিলেন শ্রাবন্তী

 

সেই কঠিন সময়ের মধ্য দিয়েই ছবিতে কাজ করেছিলেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) । 'এফআইআর' ছবিতে অঙ্কুশ হাজরার বিপরীতে দেখা গেছে অভিনেত্রী ঋতাভরীকে। ঋতাভরী চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়াও বেশ কিছু বিজ্ঞাপনেও দেখা গিয়েছে ঋতাভরীকে। যেখানে ঋতাভরীর চেহারায় অনেকটায় পার্থক্য দেখা গিয়েছে। তবে আপাতত চেহারা নিয়ে নয়, নিজের কাজেই মন দিয়েছেন ঋতাভরী চক্রবর্তী। টলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। অভিনয়ের পাশাপাশি মডেলিং জগতেও বেশ জনপ্রিয় তিনি। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ অভিনেত্রী। মাঝেমধ্যেই  ছবি -ভিডিও পোস্ট করে উষ্ণতার পারদ চড়ান  টলিপাড়ার সেক্সিয়েস্ট ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা