ঋতাভরীর 'লাল ইশ্ক', তবে কি প্রেমে পড়লেন অভিনেত্রী

Published : Sep 25, 2020, 03:22 PM ISTUpdated : Sep 26, 2020, 03:36 AM IST
ঋতাভরীর 'লাল ইশ্ক', তবে কি প্রেমে পড়লেন অভিনেত্রী

সংক্ষিপ্ত

লাল শাড়িতে ঋতাভরীর ভিন্ন অবতার নজর কেড়েছে আট থেকে আশির পুজোর জন্য একেবারে প্রস্তুত অভিনেত্রী টিপস নিতে ব্যস্ত নেটিজেন

টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর পোস্টে ফের শোরগোল পড়ল নেটদুনিয়ায়। লাল শাড়িতেই চলছে ঋতাভরীর 'লাল ইশ্ক'। এমনই ক্যাপশন দিয়েছেন অভিনেত্রী। যা দেখে কৌতূহল জেগেছে সকলের মনে। তবে কি প্রেমে পড়লেন তিনি। প্রেমে পড়েছেন তো ঠিকই, তবে ঋতাভরী নন, ভক্তরা প্রেমে পড়েছে তাঁর। সম্প্রতি জাকুজিতে স্নানের আগে উদ্দাম নেচে দেখিয়েছেন ভক্তদের। জাকুজিতে নেমে গরম জলে স্নান কার না আরামদায়ক লাগে। সেই জাকুজিতে নামার উচ্ছ্বাস নাচের মাধ্যমে প্রকাশ করেছেন তিনি। 

আরও পড়ুনঃসঙ্গীত জগতের এক যুগের অবসান, এসপি বালাসুব্রমণিয়মের প্রয়াণে বলিুডের শোকপ্রকাশ

ঋতাভরী আগুন কেবল বিনোদন মহলেই নয় খেলার ময়দানেও চড়ল উশষ্ণতার পারদ। আইপিএল শুরু হতেই সম্প্রতি কেকেআর প্রতি সমর্থন প্রকাশ করেছেন ঋতাভরী। কেকেআর-এর জার্সি পরে গ্যালেরিতে দাঁড়িয়ে তিনি। ক্রমশ আইপিএল-এ বাড়ছে গ্ল্যামার। এছাডা় একটি ফোটোশ্যুটের ছবি শেয়ার করেছিলেন ঋতাভরী যা নিমেষে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। লাল পোশাকে ক্যামেরায় ধরা দেন অভিনেত্রী। লাল রঙের গাউনে সেজে উঠেছেন অভিনেত্রী। রেড কার্পেট লুক, লাল লিপস্টিকে হটনেস নিয়ে ক্যামেরার দিকে হালকা ঘুরে তাকিয়েছেন ঋতাভরীর। ব্যস!

আরও পড়ুনঃথিয়েটার, স্পা, রেস্তোরাঁ, কোভিড কোপে বন্ধ হয়ে যাওয়া সমস্ত বিলাসিতা ফিরিয়ে আনছে বিগ বস

আর পড়ুনঃটেলিপর্দায় টলিউড অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত, আসছে 'জীবন সাথী'

এক লুকেই কুপোকাত নেটিজেনরা। সম্প্রতি একটি ছোটবেলার ছবিও শেয়ার করেছিলেন ঋতাভরী। ঋতাভরীর কোয়ারেন্টাইন পিরিয়ড নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনার শেষ নেই। ঋতাভরী সোশ্যাল মিডিয়ায় নিজের প্রায় সমস্ত আপডেটই দিতে থাকেন। নিত্যদিন নতুন কিছু পোস্ট করে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করেন। তিনি কেবল নিজের আপডেটই নয়, তাঁর ফলোয়াড়রা এই লকডাউনে কীভাবে সময় কাটাচ্ছেন তা জানার জন্য সম্পূর্ণভাবে আগ্রহী তিনি। তাই নিজের কাজকর্মের সঙ্গে ভক্তদের সঙ্গেও কমেন্ট সেকশনে আড্ডা দেন অভিনেত্রী। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী রঞ্জিত কন্যা, জানুন কোয়েল মল্লিকের শিক্ষাগত যোগ্যতা কতদূর
দেব-সায়ন্তিকার পর রাজনীতির ময়দানে কোয়েল মল্লিক, সোশ্যাল মিডিয়ায় হতাশা, তৃণমূলের বাকি প্রার্থী কারা?