৫ জুন ছবি মুক্তি, তার আগে ২৪ ঘণ্টায় ৫ ছবিতে মাত করলেন ঋতাভরী

Published : May 28, 2019, 02:28 PM ISTUpdated : May 28, 2019, 03:11 PM IST
৫ জুন ছবি মুক্তি, তার আগে ২৪ ঘণ্টায় ৫ ছবিতে মাত করলেন ঋতাভরী

সংক্ষিপ্ত

ঋতাভরী চক্রবর্তী, যার হট-দিভায় এখন মাাত সোশ্য়াল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় ঋতাভরীর ফ্যান-ফলোয়া ঈর্ষা জাগাবে ঋতাভরী মানেই অনেকেই বলেন বিউটি উইথ দ্য কিলার ইনস্টিংক্ট পোশাক-ফ্যাশন আর গ্ল্যামারে মন কেড়ে নিতে পারেন ঋতাভরী 

স্টাইল স্টেটমেন্ট-এর বিষয় ঋতাভরী বরাবরই পারফেক্ট, প্রতিটি লুকেই থাকে এক বিশেষ আকর্ষণ। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই পোস্ট করা ছবিতে মুগ্ধ তাঁর ভক্তরা। আর এবার সেই ট্রেন্ডেই ঝড় তুলে গত ২৪ ঘন্টায় একের পর এক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন নায়িকা। মোট পাঁচটি ছবিতেই তাকে ভিন্ন মেজাজে দেখত পাওয়া গেল।

সামনেই ছবির মুক্তি। ৫ই জুন প্রেক্ষাগৃহে আসতে চলেছে শেষ থেকে শুরু। তারই আগে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সকলের নজর কাড়লেন অভিনেত্রী। মডেলিং থেকে বড়পর্দা, শর্ট-ফিল্ম থেকে ছোটপর্দা, সর্বত্রই ঋতাভরীর নজর কাড়া উপস্থিতিতে মুগ্ধ দর্শক মহল। সম্প্রতিই তাকে পাওয়া গিয়েছিল বলিউডের 'পরী' ছবিতে।

  

ঋতাভরী এখন বেজায় ব্যস্ত তার আগামী ছবির প্রমোশন নিয়ে। ছবির ট্রেলার, গান লঞ্চ নিয়ে প্রায়শই তাঁকে হাজির হতে হচ্ছে 'শেষ থেকে শুরু' টিমের সঙ্গে। জিৎ অভিনীত ছবি 'শেষ থেকে শুরু'-তে ঋতাভরীকে দেখা যাবে ভিন্ন লুকে। জিৎ-এর এটি পঞ্চাশতম ছবি। বিগ বাজেটের এই ছবিতে ত্রিকোণ প্রেমের সম্পর্কে দেখতে পাওয়া যাবে তাঁকে। 

শনিবার ছবির গান মুক্তির অনুষ্ঠানে এসে তাঁর অভিনীত চরিত্রটি নিয়ে মুখ খোলেন। চরিত্রের নাম ফাজানা, যে জিৎ-এর প্রেমে পাগল। নিজের সম্পর্কের ভিত মজবুত করতে যে কোনও বড় সিদ্ধান্তই সে নিতে পিছু পা হয় না। কিন্তু ব্যক্তিগত জীবনে মোটেই ঋতাভরী এমনটা নন, ভালোবাসার জন্য এতটাও পাগল নন তিনি, সেটিও স্পষ্টভাষায় জানিয়ে ছিলেন এই অনুষ্ঠানে।  

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Mimi Chakraborty: ছাদনাতলায় মিমি চক্রবর্তী! চলতি বছরেই বিয়ে, কাকে বেছে নিলেন জীবনসঙ্গী হিসেবে?
Big Boss Bangla: ভরত-তনুশ্রীর ঝগড়া থেকে সৃজলা-রাজবীরের রসায়ন- কী চলছে বিগ বসের ঘরে?