'চরম ঘনিষ্ঠ হলেও ভিজে চুমু খাইনি অঞ্জনদাকে' , 'কিস কা কিসসা' ফাঁস করলেন সন্দীপ্তা নিজেই

Published : Jul 15, 2021, 08:36 AM ISTUpdated : Jul 15, 2021, 12:32 PM IST
'চরম ঘনিষ্ঠ হলেও ভিজে চুমু খাইনি অঞ্জনদাকে' , 'কিস কা কিসসা' ফাঁস করলেন সন্দীপ্তা নিজেই

সংক্ষিপ্ত

 অঞ্জন দত্ত পরিচালিত সিরিজ মার্ডার ইন দ্য হিলস নিয়ে উত্তেজনা তুঙ্গে। অঞ্জন দত্তর সঙ্গে চুম্বন লিপ্ত সন্দীপ্তাকে নিয়েই প্রশ্ন উঠছে। ঘনিষ্ঠ হলেও কেউ কাউকে ভিজে চুমু খাইনি বলেই জানিয়েছেন সন্দীপ্তা। 

বহু প্রতীক্ষার পর  গত সপ্তাহেই প্রকাশ্যে এসেছে পরিচালক-অভিনেতা অঞ্জন দত্তর ওয়েব সিরিজ 'মার্ডার ইন দ্য হিলস'-এর ট্রেলার।  যা গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলেছে। কারণ একটাই। ওয়েবসিরিজের প্রতিটি পরতে পরতে রহস্য সঙ্গে বাড়তি পাওনা অঞ্জন দত্ত ও সন্দীপ্তা সেন চরম ঘনিষ্ঠ চুম্বনের দৃশ্য। ওয়েবসিরিজটিতে  শুধু পরিচালক হিসেবেই নয়, পাশাপাশি চুটিয়ে অভিনয় করতেও দেখা যাবে অঞ্জন দত্তকে। এছাড়াও টলিপাড়ার অন্যতম ট্যালেন্টেড নায়িকা সন্দীপ্তা সেন,সৌরভ চক্রবর্তী, রাজদীপ গুপ্ত, অনিন্দিতা, সুপ্রভাত সহ আর অনেকেই রয়েছে ওয়েব সিরিজটিতে।

আরও পড়ুন-পরপুরুষের নেশায় মগ্ন শ্রাবন্তী, হাজির হলেন না আদালতে, ভুল সমন পাঠানোর দাবি অভিনেত্রীর আইনজীবীর

আরও পড়ুন-শাহিদের সঙ্গে গোপন 'সঙ্গম' কিংবা সইফের 'সহবাস' নয়, করিনার জীবনে প্রথম ভালবাসা এনেছিলেন ভিকি

আরও পড়ুন-গুরুতর আঘাত, পুলিশে অভিযোগ দায়ের করিনার নামে, বড়সড় বিপাকে বলিউডের নবাবপত্নী

 

 

অঞ্জন দত্তর এই থ্রিলার সিরিজে চিকিৎসক নিমা প্রধানের চরিত্রে দেখা যাবে সন্দীপ্তাকে। নিমার একাধিক ধূসর শেডস দেখা যাবে সিরিজে। বর্তমানে সন্দীপ্তাকে নিয়ে হৈ চৈ পড়ে গিয়েছে টলিপাড়া তথা সোশ্যাল মিডিয়ায়। সকলের একটাই প্রশ্ন কীভাবে  অঞ্জন দত্তর সঙ্গে চুম্বন লিপ্ত হলেন অভিনেত্রী। অনেক জলঘোলা হওয়ার পর  প্রথমসারির সংবাদমাধ্যমে মুখ খুলেছেন সন্দীপ্তা। অভিনেত্রী জানিয়েছেন, চিত্রনাট্যের খাতিরে আমি এবং অঞ্জনদা ঘনিষ্ঠ হয়েছি, কিন্তু কেউ কাউকে ভিজে চুমু খাইনি। অভিনেত্রী আরও বলেন, পুরো দৃশ্যটাই চুরি করে তোলা। দেখতে ভীষণ স্বাভাবিক লেগেছে। কিন্তু এই দৃশ্যের শুটিংয়ে আমাদের কোন অস্বস্তি হয়নি। কারণ অভিনয়ের জন্য এরকম দৃশ্যে খুবই সাবলীল থাকেন অভিনেতারা। আগামী ২৩ জুলাই থেকে হইচই প্ল্যাটফর্মে স্ট্রিমিং হতে চলেছে 'মার্ডার ইন দ্য হিলস'।

 

 

থ্রিলার ওয়েবসিরিজটি নিয়ে শুরু থেকেই দর্শকদের মধ্যে টানটান উত্তেজনা ছিল। ট্রেলারের আগেই ফেসবুকে শুটিংয়ের বিভিন্ন অভিজ্ঞতা দর্শকদের সঙ্গে শেয়ার করেছিলেন অভিনেতা। এবং সেখানেই সিনেমাপ্রেমীদের প্রতিক্রিয়া বোঝা গেছিল সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন এই ওয়েবসিরিজটির জন্য়।  সিরিজে একটু অন্যরকম চরিত্রে অভিনয় করছেন সন্দীপ্তা। পাশাপাশি সন্দীপ্তার লুকটাও বেশ অন্যরকম। টেনে চুল বাঁধা, চোখে মোটা ফ্রেমের চশমা, গাঢ় লিপস্টিক, জাঙ্ক জুয়েলারি-সব মিলিয়ে সন্দীপ্তা যেন আপাদমস্তক রহস্যে মোড়া। এই প্রথমবার রহস্য-রোমাঞ্চে পরিপূর্ণ সিরিজে অভিনয় করতে দেখা যাবে সন্দীপ্তাকে। অনুরাগীরা কিন্তু অপেক্ষা করে বসে আছেন ওয়েবসিরিজ দেখার জন্য এবং রহস্য উদঘাটনের জন্য। উল্লেখ্য করুণাময়ী রানি রাসমণি উত্তর পর্বতে সারদা মায়ের চরিত্রে দেখা যাচ্ছে সন্দীপ্তাকে। 
 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা