নতুন রূপে বন্দে মাতরম, মুক্তি পেল প্যান্থার ছবির গান

Published : Jul 26, 2019, 08:36 PM ISTUpdated : Jul 26, 2019, 08:44 PM IST
নতুন রূপে বন্দে মাতরম, মুক্তি পেল প্যান্থার ছবির গান

সংক্ষিপ্ত

মুক্তি পেল প্যান্থ্যার ছবির গান নতুন রূপে বন্দে মাতরম সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার ৯ই অগাস্ট মুক্তি পাবে ছবি  

স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পেতে চলেছে জিৎ অভিনত ছবি প্যান্থার। সম্প্রতিই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। সেখানেই দেখা গিয়েছে  জিৎ দেশের প্রতি নিবেদিত প্রাণ, এক এজেন্টের ভুমিকায় অভিনয় করছেন।  সেই ছবিরই গান শুক্রবার প্রকাশ্যের আসে। দেশাত্মবোধক এই গান মুক্তি পাওয়ার পরই নজরে আসে বন্দে মাতরম গানের নতুন স্বাদ।

দেশাত্মবোধক এই গানের দৃশ্যজুড়েই রয়েছে  জিৎ-এর অ্যাকশন। সঙ্গে রয়েছে ফিউশন নাচ। যেখানে গানের আদ্যপান্ত জুড়ে প্যান্থার-এর মিশন নিয়েই সবিস্তাতে চিত্রায়িত করা হয়েছে। গানটি ছবির ভাবমূর্তি তুলে ধরতে সাহায্য করে। ছবির প্রেক্ষাপট জুড়ে রয়েছে তাজ হোটেলের ভয়াবহ বিস্ফোরনের স্মৃতি। সেই স্মৃতি উষ্কেই টলিউডে প্রথম ছবি করলেন  জিৎ। বি টাউনে এই ধরনের চিত্রনাট্যে ছবি করা ট্রেন্ড-এ পরিণত হলেও টলিউডের চিত্রনাট্যে এখনও স্থান করে নিতে পারেনি ভারতের সেনাবাহিনী, নিরাপত্তার বাস্তব চিত্রগুলো। এই ছবি যদি দর্শকের মনে ধরে তবে তা টলিউডের এক নতুন দিক খুলে দেবে। এমনটাই মন্তব্য করেছিলেন অভিনেতা জিৎ।

আরও পড়ুনঃ মা আর সন্তান-এর সম্পর্কে গোত্রে প্রয়োজন কতটা! প্রশ্ন তুলে প্রকাশ্যে ছবির ট্রেলার

আমাগী ৯ই অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। ছবির পরিচালনায় রয়েছে আংশুমান প্রত্যুষ ও তার টিম। ছবির পোস্টার থেকে শুরু করে ছবির ট্রেলার, গান প্রতিটি ক্ষেত্রেই  জিৎ-এর উপস্থিতি এক ভিন্ন মাত্রা দিতে চলেছে এই ছবিকে সে বিষয় কোনও সন্দেহের অবকাশ রইল না।  

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা