বিয়ে করেই অন্য রূপ! এক্কেবারে নতুন লুকে সামনে এলেন শ্রাবন্তী, দেখুন ছবি

swaralipi dasgupta |  
Published : Jun 01, 2019, 01:42 PM IST
বিয়ে করেই অন্য রূপ! এক্কেবারে নতুন লুকে সামনে এলেন শ্রাবন্তী, দেখুন ছবি

সংক্ষিপ্ত

বিয়ে করেছেন কিছুদিন আগেই এবার একদম নতুন অবতারে ধরা দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এক ঢাল লম্বা চুল কেটে ছোট করে ফেললেন শ্রাবন্তী  

বিয়ে করেছেন কিছুদিন আগেই। এবার একদম নতুন অবতারে ধরা দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।এক ঢাল লম্বা চুল কেটে ছোট করে ফেললেন শ্রাবন্তী। 

নতুন লুকের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নব বিবাহিতা নায়িকা। ছবিটি দেখে বোঝা যাচ্ছে, তিনি এক্কেবারে নতুন একটি হেয়ারকাট করেছেন। সঙ্গে ফ্যান্সি জিঞ্জার হেয়ার কালার যেন শ্রাবন্তীর ব্যক্তিত্বের সঙ্গে এক্কেবারে মানানসই।  চোখে মিরর সানগ্লাস পরে ছবিটি তুলেছেন শ্রাবন্তী।

 

 

প্রসঙ্গত, কিছুদিন আগেই কেবিন ক্রু রোশন সিংকে বিয়ে করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। প্রায়ই রোশনের সঙ্গে বেশ কিছু অন্তরঙ্গ ছবি শেয়ার করেন শ্রাবন্তী। কখনও বিয়ের ছবি, কখনও বিয়ের আংটির ছবি, কখনও হানিমুনের ছবি, আবার কখনও রোশনের সঙ্গে জিম-এ শরীরচর্চা করার ছবি। শ্রাবন্তীর প্রোফাইলে চোখ রাখলেই বোঝা যাচ্ছে বিয়ের পরে বেশ ভালই আছেন তিনি। 

 

 

শ্রাবন্তীর বিয়ে নিয়ে অনেক দিন আগে থেকেই টলিপাড়ায় গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। অবশেষে সেই সব গুঞ্জম সত্যি করে রোশন সিংকে বিয়ে করেন টলিকন্যা। বিয়ে নিয়ে রাখঢাক করলেও পরে আস্তে আস্তে এনগেজমেন্ট, হানিমুনের ছবি প্রকাশ্য়ে আনতে থাকেন শ্রাবন্তী। বিয়ের পরেই ইন্দোনেশিয়ায় হানিমুনে যেতে দেরি করেননি নব দম্পতি। সেখান থেকেও বেস কিছু ছবি শেয়ার করেন নায়িকা। 

বিয়ের জন্য় সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার হতে হয়েছে নায়িকাকে। যদিও সেই সময়ে সোশ্যাল মিডিয়ায় টালিগঞ্জের বহু  তারকারা শ্রাবন্তীর হয়ে কথা বলেছিলেন। 
 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

৭২ ঘন্টার মধ্যে ‘ব্যান কালচার’ তুলে দেওয়ার যোগ্যতা আমার নেই: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Asha Bhosle Demise: সুচিত্রা সেন থেকে মুনমুন সেন, মা-মেয়ের জন্য গান আশা ভোঁসলের