শ্রাবন্তীর 'নতুন ঠিকানা', রোশনের সঙ্গে সম্পর্কের তিক্ততাকে ভুলে এগিয়ে গেলেন অভিনেত্রী

Published : Dec 14, 2020, 02:50 PM ISTUpdated : Dec 14, 2020, 05:15 PM IST
শ্রাবন্তীর 'নতুন ঠিকানা', রোশনের সঙ্গে সম্পর্কের তিক্ততাকে ভুলে এগিয়ে গেলেন অভিনেত্রী

সংক্ষিপ্ত

রোশন সিংয়ের সঙ্গে সম্পর্কে তিক্ততা শ্রাবন্তীর পদবী বদলে ফের নিজের পরিচয়ে ফিরে গিয়েছেন অভিনেত্রী টালমাটাল জীবন নিয়ে অবশেষে শান্তির পরিবেশ খুঁজে পেলেন  'নতুন ঠিকানা' শ্রাবন্তীর বিশেষ কিছু মুহূর্ত

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জীবন এখন টালমাটাল। ব্যক্তিগত জীবনে সুখ যেন ক্ষণস্থায়ী। কোনওভাবে সেখানে নেই কোনও শান্তির ছোঁয়া। বারে বারে সম্পর্কের ভাঙন যেন আর সহ্য করা সম্ভব হচ্ছে না। তবুও সব ভুলে নিজের পেশাগত জীবন নিয়ে মগ্ন রয়েছেন তিনি। মাইন্ড ডাইভার্ট করার জন্যই কি নানা কাজে মন দিয়েছেন দিয়েছেন শ্রাবন্তী। ছেলে অভিমুণ্য, বাবা, মা ও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ছাড়া আর কাউকে তিনি নিজের জীবনে প্রবেশ করতে দিচ্ছেন না। 

শ্রাবন্তীর সঙ্গে রোশন সিংয়ের সম্পর্ক এক বছর ঘুরতে না ঘুরতেই ভাঙন দেখা দেয়। সূত্রের খবর, পুজোর আগে থেকেই তাঁদের  সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়তে শুরু করে। সেই সময় থেকেই আলাদা থাকতে শুরু করেন তাঁরা। শ্রাবন্তীর জীবন এখন নিঃসন্দেহে টালমাটাল। তবুও ভেঙে পড়ার মানুষ নন তিনি। নিজের চিন্তা ভাবনা অন্য দিকে ঘোরাতে একটি জিমের উদ্বোধনও করেছেন সম্প্রতি। দ্য ফিটনেস এমপায়্যার। শ্রাবন্তীর কাছে এই জিমই হল সেকেন্ড হোম। নতুন বাড়িতে কেমন কাটছে শ্রবান্তীর সময়। 

আরও পড়ুনঃআয়রাকে সর্বদা চোখে হারান মিথিলার Ex-Husband তাহসান, বাবা-মেয়ের মুহূর্ত ভাইরাল নেটদুনিয়ায়

 

সেই ভিডিও, ছবি পোস্ট করে ভাইরাল হলেন শ্রাবন্তী। জিমের মধ্যে সাদা পোশাক, কালো ট্যাকপ্যান্টে ধরা দিয়েছেন লাস্যময়ী। কাঁধে ঝুলছে জিমের ব্যাগ। জিমের মধ্যে ঢুকে এখটি ভিডিও পোস্ট করেছেন তিনি। এই জিমই এখন শ্রাবন্তীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে চলেছে। নতুন নতুন ভেনচারে মন দিয়েছেন শ্রাবন্তী। ছবি ও রিয়্যালিটি শোয়ের কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন শ্রবান্তী। এখন আর কোনও মতে বৈবাহিক কিংবা প্রেমের সম্পর্কে নিজেকে জড়াতে চান না। ক্রমাগত বৈবাহিক সম্পর্কে ভাঙন তাঁর চিন্তা ভাবনা একেবারেই বদলে দিল, প্রশ্ন ভক্তদের।

 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা