আসছে বাইশে শ্রাবণের 'স্পিন-অফ', সৃজিতের নতুন ছবি 'দ্বিতীয় পুরুষ'

Published : Aug 08, 2019, 08:59 PM IST
আসছে বাইশে শ্রাবণের 'স্পিন-অফ', সৃজিতের নতুন ছবি 'দ্বিতীয় পুরুষ'

সংক্ষিপ্ত

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফের আসছে ক্রাইম থ্রিলার সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে এই থ্রিলার আসছে  কয়েক বছর আগে বাইশে শ্রাবণ নামে ক্রাইম থ্রিলার মুক্তি পায় সেই বাইশে শ্রাবণ-এরই স্পিন-অফ বানাতে চলেছেন সৃজিত   

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্রাইম থ্রিলারের সংখ্যা কয়েক বছরে বেশ বৃদ্ধি পেয়েছে। দর্শকদের মনে জায়গা করে নিয়েছে ক্রাইম থ্রিলার-এর সাসপেন্স। কয়েক বছরে বেশ কয়েকটি ক্রাইম থ্রিলার সাড়া ফেলেছে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'ভিঞ্চি দা' সিনেমাটি সম্প্রতি হিট লিস্টে ছিল। সৃজিত-এর পরিচালিত 'বাইশে শ্রাবণ' এক অন্যমাত্রার ক্রাইম থ্রিলার দিয়েছে বাঙ্গালিকে। ২০১১ সালে মুক্তি পেয়েছিল '২২ শে শ্রাবণ'। ২২ শে শ্রাবণের স্পিন অফ হিসাবে এবার নয়া ক্রাইম থ্রিলার আনতে চলেছেন সৃজিত। এই স্পিন-অফ-এর নাম 'দ্বিতীয় পুরুষ'। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির একটি পোস্টার। 'দ্বিতীয় পুরুষ' মুক্তি পাবে ২০২০-এর ২৩ শে জানুয়ারি। 

ছবির পোস্টারেই পাওয়া গিয়েছে রহস্যের আঁচ। পোস্টারে দেখা গিয়েছে দেওয়ালে রক্ত দিয়ে লেখা বাংলাতে দুই। তার নিচে লেখা 'বাইশে শ্রাবণ'-এর পর। যেহেতু এটি আগের ছবিরই 'স্পিন অফ' তাই পরমব্রত চট্টোপাধ্যায় ও রাইমা সেন থাকছেন ছবিতে। অভিজিৎ-এর চরিত্রে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, অমৃতা-এর চরিত্রে রাইমা সেন। তবে 'দ্বিতীয় পুরুষ' ছবিতে রহস্যের গন্ধ আরও বেশি। হঠাৎ স্পিন অফ কেন? এ প্রসঙ্গে সৃজিত জানিয়েছেন, অভিজিৎ এবং অমৃতা-র খবর আবার নেওয়ার জন্যই এই ছবি। বাকি চরিত্রের বাছাই পর্ব এখনও সম্পূর্ণ হয়নি। সঙ্গীত পরিচালনার ভার সম্ভবত অনুপম রায়ের হাতেই থাকবে। অনুপম রায়ের এক মিউজিক অ্যালবামের নাম 'দ্বিতীয় পুরুষ'-এর নামানুসারে এই সিনেমার নাম। কিন্তু সেই অ্যালবাম থেকে কোনও গান থাকবে কিনা তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। 

বাইশে শ্রাবণের সকালে এরকম এক খবরে খুশি সৃজিত মুখোপাধ্যায়ের ভক্তরা। 'দ্বিতীয় পুরুষ' বক্স অফিস হিটে বাইশে শ্রাবণ-কে পিছনে ফেলবে বলেও মনে করছেন তারা।               

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা