বিয়ে ভাঙছেন টলি-অভিনেত্রী! সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

Published : Aug 08, 2019, 07:20 PM ISTUpdated : Aug 09, 2019, 09:23 AM IST
বিয়ে ভাঙছেন টলি-অভিনেত্রী! সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

সংক্ষিপ্ত

  টলি পাড়ায় বিবাহ বিচ্ছেদের খবর সোশ্যাল মিডিয়ার মাধ্য়মে প্রকাশ্যে এল  অনন্যা চট্টোপাধ্যায়ের এই খবর অভিনেত্রীর বর প্রকাশ্যে জানালেন বিচ্ছেদের কথা চার বছর পর আলাদা হলেন দুজনে

মোটের ওপর তাঁদের আট বছরের সম্পর্ক। চার বছরের প্রেম ও চার বছরের বিয়ে। এবার সেই বিয়ের সম্পর্কেই দাঁড়ি টানতে চলেছেন টলি অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। অনন্যা চট্টোপাধ্যায়ের স্বামী রাজ বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার এই খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে নিয়ে আসেন। তারপর থেকেই অনন্যাকে ঘিরে জল্পনা তুঙ্গে। কেন এই সিদ্ধান্ত নিচ্ছেন তারা সেই বিষয় স্পষ্ট কোনও উল্লেখ নেই রাজের এই পোস্ট-এ।

আরও পড়ুনঃ রবীন্দ্রস্মরণ, ২২শে শ্রাবণে ঠাকুরবাড়ির অন্দরমহলে কবিপ্রণাম

কয়েকদিন আগেই দিয়া মির্জা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যেই জানিয়ে ছিলেন তাঁর বিবাহ বিচ্ছেদের খবর। এবার সেই একই পথে হাঁটলেন টলি-অভিনেত্রী। বৃহস্পতিবার রাজ বন্দ্যোপাধ্যায়ের পোস্টে ধরা দিল সেই চিত্রই। যেখানে তিনি লিখলেন, তাঁরা একে অন্যের থেকে আলাদা হওয়া সিদ্ধান্ত নিয়েছেন। সঙ্গে তিনি আরও জানান যে তাঁদের সম্পর্কের জন্য তিনি গর্বিত। অনন্যার মতন একজন গুণি মানুষ তাঁকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ায় তিনি কৃতজ্ঞ। সঙ্গে অনন্যার আগামী জীবনের জন্যও তাঁকে শুভেচ্ছা জানান তিনি।

তবে অন্দরমহলে সমস্যা কোথায় হল যার জন্য এই রকম সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তাঁরা তার উল্লেখ ছিল না এই লেখায়। অন্যদিকে এই বিষয় এখনও মুখ খোলেননি অনন্যা। জয় কালী কলকাতাওয়ালী সিরিয়ালের মুখ্য অভিনেত্রী এই সিদ্ধান্তের বিষয় কিছু না বললেও এদিন রাজ স্পষ্টই জানিয়ে দেন যে তাদের শুরু আইনি কাজগুলো বাকি রয়েছে। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা