৪৩-শে সৃজিত, প্রথম জন্মদিনে কাছে থেকেও বরকে পেলেন না মিথিলা, কোথায় উড়ে গেলেন 'মুখার্জিবাবু'

Published : Sep 23, 2020, 08:40 PM IST
৪৩-শে সৃজিত, প্রথম জন্মদিনে কাছে থেকেও বরকে পেলেন না মিথিলা, কোথায় উড়ে গেলেন 'মুখার্জিবাবু'

সংক্ষিপ্ত

 ৪৩-শে পা দিলেন বাংলা ছবির কিংবদন্তি পরিচালক সৃজিত মুখার্জি বিয়ের পর প্রথম জন্মদিনেও একসঙ্গে থাকা হল না সৃজিত-মিথিলার প্রথম জন্মদিনে সুন্দরী মিথিলাকে ফাঁকি দিয়ে কোথায় উড়ে গেলেন সৃজিত স্বামীর জন্মদিনেই নিজেদের একান্ত ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করেছেন মিথিলা

জীবনের ৪০ টি বসন্ত পার হয়ে গেছে বছর দুয়েক আগেই।   ৪৩-শে পা দিলেন বাংলা ছবির কিংবদন্তি পরিচালক সৃজিত মুখার্জি। যার হাত ধরেই বাংলা ছবি ফিরে পেয়েছে নতুন ঘরানা। একটা সময় বাংলা ছবির কথা বললে নাক সিটকানো দর্শকরাই আজ ফার্স্ট ডে ফার্স্ট শো তার ছবি দেখতে ভিড় জমায় হলে। মুখার্জিবাবুর হাত ধরেই বাংলা ছবিকে ভালবেসেছে দর্শক। বিয়ের পর প্রথম জন্মদিন। এর এক্সসাইটমেন্টটাই যেন আলাদা। কিন্তু শুরু থেকেই করোনা আর লকডাউন যেন সৃজিতের জীবনটা এলোমেলো করে দিয়েছে।

আরও পড়ুন-কে বেশি 'গরমি', প্রেমিকা তৃণা নাকি স্ত্রী তিয়াশা, কীভাবে সামলাচ্ছেন 'মধ্যমণি নিখিল'...

লকডাউনের কারণেই ওপার বাংলা থেকে এপার বাংলায় আসতে পারছিলেন না পদ্মাপারের সুন্দরী তথা  সৃজিত পত্নী মিথিলা। অবশেষে কাঁটাতার,সীমান্ত পেরিয়ে  স্বাধীনতা দিবসের দিন দেখা হয়েছে সৃজিত-মিথিলার। দীর্ঘ প্রায় ৬ মাস ধরে দুজন দুপ্রান্তে ছিলেন। শেষমেষ স্বাধীনতা দিবসই মিলিয়ে দিয়েছিল ভালবাসার দুই মানুষকে। ১৫ আগস্ট সীমান্ত পাড়ে দেখা করেন সৃজিত-মিথিলা। ভারতের স্বাধীনতা দিবসের দিন বাংলাদেশ থেকে সীমান্ত পার করে এপার বাংলায় শ্বশুরবাড়ির দেশে চলে এসেছেন অভিনেত্রী তথা সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা। বর্তমানে মিথিলা মেয়ে আইরাকে নিয়ে শ্বশুরবাড়িতেই আছেন। কিন্তু মুখার্জিবাবুর কাছে থেকেও প্রথম জন্মদিনে সুন্দরী মিথিলাকে ফাঁকি দিয়ে উড়ে গেলেন সৃজিত।

আরও পড়ুন-পানশালাতে বসেই 'হ্যাশ-কোকেনে' সুখটান, হ্যালোইন পার্টিতেই ড্রাগের নেশায় চুর ছিলেন দীপিকা...

বিয়ের পর সৃজিতের প্রথম জন্মদিন। তাও একসঙ্গে থাকা হল না সৃজিত-মিথিলার। কারণ কাজের জন্য বাইরে রয়েছেন পরিচালক সৃজিত। কেক কাটা তো দূর কাছে থেকে একটা বার্থডে উইশ করতে পারেননি মিথিলা। স্বামীর জন্মদিনেই নিজেদের একান্ত ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করেছেন ওপার বাংলার সুন্দরী মিথিলা। সোশ্যাল মিডিয়াতেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সৃজিতকে। দেখে নিন ছবিটি।

 

 

মিথিলা-সৃজিতের যুগলবন্দী মুহূর্তে নজর কেড়েছে নেটিজেনদের। ছবি পোস্ট করে ক্যাপশনে আবেগপ্রবণ হয়ে পড়েছেন মিথিলা। ক্যাপশনে লিখেছেন, 'শুভ জন্মদিন মি.মুখার্জি। আমার জীবনে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। সারাটা জীবন এইভাবেই আনন্দে থেকো, হাসি-খুশি থেকো নাটকের রাজা। আর আমাকে কথা দাও,সাবধানে থাকবে আর যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে আসবে। ' জন্মদিনে স্বামীকে কাছে না পাওয়ার যন্ত্রণা পোস্টেই ফুটে উঠেছে। সম্প্রতি সানন্দা ম্যাগাজিনের দূর্গাপূজার সংখ্যায় ক্যানডিডে ঝড় তুলেছেন মিথিলা। খোপার বাঁধন ছাড়া, স্মোকি আই-তেই যেন গর্জিয়াস হয়ে উঠেছেন মিথিলা। সম্প্রতি ছবিগুলো শেয়ার করে দূর্গাপুজোর সংখ্যাটি সংগ্রহও করতে বলেছেন ওপার বাংলার সুন্দরী।পাশাপাশি কলকাতাতেও বেশ কিছু কাজের কথা ভাবছেন মিথিলা। এর মধ্যে একটি ওয়েব সিরিজও রয়েছে।
 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী রঞ্জিত কন্যা, জানুন কোয়েল মল্লিকের শিক্ষাগত যোগ্যতা কতদূর
দেব-সায়ন্তিকার পর রাজনীতির ময়দানে কোয়েল মল্লিক, সোশ্যাল মিডিয়ায় হতাশা, তৃণমূলের বাকি প্রার্থী কারা?