বাড়ির গিন্নির মতো নিষ্ঠা মেনে বাগদেবীর আরাধনায় মাতলেন শুভশ্রী, শেয়ার করলেন ভিডিও

Published : Jan 29, 2020, 02:58 PM ISTUpdated : Jan 29, 2020, 03:12 PM IST
বাড়ির গিন্নির মতো নিষ্ঠা মেনে বাগদেবীর আরাধনায় মাতলেন শুভশ্রী, শেয়ার করলেন ভিডিও

সংক্ষিপ্ত

সকাল থেকেই পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রাজ চক্রবর্তীর অফিসে বাড়ির গিন্নির মতো নিষ্ঠা মেনে পুজোর কাজে হাত লাগিয়েছেন অভিনেত্রী বউয়ের পাশে সাদা পাঞ্জাবী পরে হাজির ছিলেন রাজও নিজের সোশ্যাল মিডিয়ায় বাগদেবীর আরাধনার ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী  

আজ সরস্বতী পুজো। ইতিমধ্যেই  তড়িঘড়ি করে চলছে পুজোর প্রস্তুতি। আর সরস্বতী পুজো মানেই রয়েছে নানান নিয়ম কানুন। অভিনেত্রীরাও  সামিল হয়েছেন বাগদেবীর আরাধনায়। আজ সকাল থেকেই  তুমুল ব্যস্ত টলি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।  কারণ সকাল থেকেই পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রাজ চক্রবর্তীর অফিসে। আর সরস্বতী পুজো মানেই শাড়ি মাস্ট। ঠিক সেইমতো সকাল সকাল গরদের শাড়ি,লাল ব্লাউজ, হাতে শাখা-পালা, গয়না  পরে সুন্দর করে সেজে বরের অফিসে হাজির রাজঘরণী শুভশ্রী। 

আরও পড়ুন-'ম্যান ভার্সেস ওয়াইল্ড'-এর শ্যুটিং চলাকালীন গুরুতর আহত রজনীকান্ত, কেমন আছেন মেগাস্টার...

রূপোলি পর্দায় শুভশ্রী আর এই শুভশ্রীকে দেখলে চেনা দায়। বাড়ির গিন্নির মতো নিষ্ঠা মেনে পুজোর কাজে হাত লাগিয়েছেন অভিনেত্রী। নিজের হাতে ঠাকুরের থালা সাজানো থেকে ধূপকাঠি, পঞ্চপ্রদীপ দিয়ে আরতী সারলেন অভিনেত্রী। তবে তিনি শুধু একা নন বউয়ের পাশে সাদা পাঞ্জাবী পরে হাজির ছিলেন রাজও। নিজের সোশ্যাল মিডিয়ায় বাগদেবীর আরাধনার ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। দেখে নিন ভিডিওটি।

 

 

রাজও পুজোর কাজে হাত লাগিয়েছেন শুভশ্রীর সঙ্গে। রাজ চক্রবর্তীর অফিসের এই পুজোয় এসেছিলেন রাজের বাবা ও মা। শুধু তাই নয়, টলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী তুলিকা বসুও এসেছিলেন। সরস্বতী পুজো মানে  বাঙালির ভ্যালেন্টাইন। এই দিনটি নিয়ে বরাবরই বাঙালিদের একটা অন্য ভাললাগা রয়েছে। আর আজকের  এই বিশেষ দিনে অর্থাৎ প্রেমদিবসের দিনে পরিবার সহ গোটা ইউনিটের সঙ্গে আনন্দে মেতেছেন রাজ-শুভশ্রী।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা