শতবর্ষে ইস্টবেঙ্গল, ফুটবল প্রেমীদের মন মাতিয়ে প্রকাশ্যে এল কৃশাণু দে-র বায়োপিকের টিজার

Published : Aug 05, 2019, 01:08 PM IST
শতবর্ষে ইস্টবেঙ্গল, ফুটবল প্রেমীদের মন মাতিয়ে প্রকাশ্যে এল কৃশাণু দে-র বায়োপিকের টিজার

সংক্ষিপ্ত

অগাস্ট মাসেই শতবর্ষে ইস্টবেঙ্গল ভক্তদের আবেগ উষ্কেই মুক্তি পেল কৃশাণু দে-র বায়োপিকের টিজার ভারতের মারাদোনাকে নিয়ে এখনও গর্বিত ইস্টবেঙ্গল মূখ্যমুমিকায় নবাগত

অগাস্ট মাসেই শতবর্ষে পা রাখল ইস্টবেঙ্গল। পাড়ায় পাড়ায়, ওলিতে গোলিতে কেবলই চোখে পড়ে লালা-হলুদের পতাকা। সেই আবেগের কথা মাথায় রেখেই ইস্টবেঙ্গল ভক্তদের জন্য জিফাইভ নিয়ে আসতে চলেছে কৃশাণু দে-র বায়োপিক। এই ওয়েব সিরিজেরই টিজার মুক্তি পেয়েছে সম্প্রতি। 

ওয়েব সিরিজের নাম কৃশাণু কৃশাণু। মাঠে যখন পায়ে বল নিয়ে একের পর এক গোল করার লক্ষ্যে স্থির থাকতেন তিনি, তখনই গ্যালারি থেকে শোনা যেত একটাই কলবর, কৃশাণু... কৃশানু। ওয়েব সিরিজের আটটি এপিসোডে ছোট্ট কৃশাণু দে থেকে ভারতীয় মারাদোনা হয়ে ওঠার গল্পই বলবেন চার চিত্রনাট্যকার। ছবির পরিচালনায় রয়েছেন কোরক মুর্মু। এই প্রথম ভারতীয় ফুটবলারকে নিয়ে তৈরি হল ছবি।

আরও পড়ুনঃ হাত জোড় করে ক্ষমা চাইল সারেগামাপা বিজয়ী অঙ্কিতা! দেখে নিন ভিডিও

ছবিতে নামভুমিকায় অভিনয় করছেন অনুরাগ উরহাম। ছবির কাজ শেষ। চলতি মাসের শেষেই মুক্তি পেতে চলেছে এই ওয়েব সিরিজ। শুধুই তাঁর জীবনের গল্প নয়, তাঁর ফুটবল খেলাকে কেন্দ্র করে দর্শকদের আবেগ, উচ্ছ্বাস কিছু কম নয়। তবে বাঙালীর কাছে সব খেলার সেরা যে ফুটবল, তা নিয়ে কোন দ্বিমত নেই। ফলে এই ছবির টিজার মুক্তি পাওয়ার পরই তা দর্শকদের কাছে সেরা উপহার হয়ে দাঁড়ায় ইস্টবেঙ্গলের শতবর্ষে।  

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা