নিষ্ঠাভরে শিবপুজোয় ব্যস্ত মিমি, ভাইরাল হল বঙ্গ তনয়ার ছবি

Published : Feb 23, 2020, 11:11 AM IST
নিষ্ঠাভরে শিবপুজোয় ব্যস্ত মিমি, ভাইরাল হল বঙ্গ তনয়ার ছবি

সংক্ষিপ্ত

তৃণমূল সাংসদ তথা টলি অভিনেত্রী মিমি চক্রবর্তী সর্বদাই বেজায় ব্যস্ত  তিনি যে ঈশ্বরে বিশ্বাসী তা আগেই জানিয়েছেন নিজের ইনস্টাগ্রামে শিবপুজোয় ছবি শেয়ার করেছেন মিমি  সালোয়ার কামিজ পরে নিষ্ঠাভরে শিব পুজো করলেন অভিনেত্রী

তৃণমূল সাংসদ তথা টলি অভিনেত্রী মিমি চক্রবর্তী সর্বদাই বেজায় ব্যস্ত।  সাংসদ হওয়ার পর দায়িত্ব যেন আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে।  কিন্তু হাজারো কাজের ব্যস্ততার মধ্যে তিনি সময় বের করে নিয়েছেন শিবপুজোর জন্য। কাজ যতই থকুক না কেন পুজোর জন্য  সময় তিনি ঠিক বার করে নেন। তিনি নিজেও আগে জানিয়েছেন যে তিনি ঈশ্বরে বিশ্বাসী।  নিজের বাড়িতে সব পুজোই তিনি করে থাকেন। ঠিক এবারও মহা শিবরাত্রির দিন ধুমধাম করে পালন করেছেন শিবরাত্রি। 

আরও পড়ুন-'বাহুবলি' সাজলেন ট্রাম্প, ভিডিও পোস্ট টুইটারে...

মহা শিবরাত্রির আরাধনায় মেতেছিল গোটা দেশ। তিনি বা বাদ যাবেন কেন। নিজের ইনস্টাগ্রামে শিবপুজোয় ছবি শেয়ার করেছেন মিমি। সালোয়ার কামিজ পরে নিষ্ঠাভরে শিব পুজো করলেন অভিনেত্রী।  মুহূর্তের মধ্য়ে তার এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। লাইক ও কমেন্টে ভরে গিয়েছে তার সোশ্যাল হ্যান্ডেল। দেখে নিন ছবিটি।

আরও পড়ুন-'অতিরিক্ত টাকার নেশাই জীবন গ্রাস করল তাপসের', বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা জয়ের...

 

 

আরও পড়ুন-অনাবৃত জোড়া পায়ের মাঝখানে নজর কাড়ছে ট্যাটু , বোল্ড লুকে ছবি পোস্ট প্রিয়াঙ্কার...

তৃণমূল সাংসদ তথা টলি অভিনেত্রী মিমি চক্রবর্তী সদ্যই  ৩১-এ পা দিয়েছেন ।এই বছরের জন্মদিনটা যেন একটু বেশিই স্পেশ্যাল অভিনেত্রীর কাছে। কারণ জন্মদিনের এই বিশেষ দিনেই তার দ্বিতীয় হিন্দি মিউজিক ভিডিও 'পরি হুঁ ম্যায়' মুক্তি পেয়েছে।কোরিওগ্রাফি করেছেন বাবা যাদবে। গানের শ্যুটিং হয়েছে তুরস্কের ফেতিয়ে শহরে। বিশেষত মহিলাদের উদ্দেশ্যেই এই গানটি ডেডিকেট করতে চান মিমি।  তবে শুধু হিন্দি নয়, এরপর বাংলা গানের অ্যালবামও তৈরি করতে চান অভিনেত্রী মিমি। সাংসদ হওযার পর এখনও পর্যন্ত কোন সিনেমায় দেখা যায় নি মিমিকে। তবে শীঘ্রই ড্রাকুলা স্যার -এ মিমি পর্দায় ফিরতে চলেছেন। মিমির বিপরীতে অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যাবে।
 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা