ভারতে আসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নিজের টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন সবাইকে চমকে দিয়ে একেবারে 'বাহুবলি' স্টাইলে ভারতে আসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট  ভারতের প্রিয় বন্ধুর সঙ্গে দেখা করার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন ট্রাম্প

আর মাত্র কয়েকঘন্টা। তারপরই ভারতে আসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ভারতে পা দেওয়ার আগে তার তড়িঘড়িও শুরু হয়ে গেছে জোরকদমে। ভারতের রঙে সেজে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট। তিনি আসছেন বলে কথা। একটা রাজকীয় বিষয় না থাকলে যেন পুরো বিষয়টাই কেমন একটা দেখায়। আর তাইতো সবাইকে চমকে দিয়ে একেবারে 'বাহুবলি' স্টাইলে ভারতে আসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনেকেই ভাবছেন এ আবার কি স্টাইল। বিষয়টি একটু খোলসা করে বলা যাক।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-সফরের আগেই ইমরানকে কড়া বার্তা ট্রাম্পের, মোদীর মন পাওয়া নাকি ফের মধ্যস্থতা...

আর মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ভারতের মাটি ছোঁবে মার্কিন প্রেসিডেন্টের বিমান এয়ার ফোর্স ওয়ান। ভারতে পা দেওয়ার আগে অভিনব কায়দায় তিনি যে আসতে চলেছেন তা সকলের সঙ্গে শেয়ার করেছেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নিজের টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন। আর সেখানেই তাকে 'বাহুবলি' স্টাইলে দেখা গেছে। দেখে নিন ট্রাম্পের পোস্ট করা ভিডিওটি।

আরও পড়ুন-মে-জামাই'ও ট্রাম্পের সফরসঙ্গী, বিপুল খরচের অনুষ্ঠানের আয়োজক নিয়ে ঘনাচ্ছে রহস্য...

Scroll to load tweet…

আরও পড়ুন-নগ্ন মডেল থেকে ফার্স্ট লেডি, কতটা বদলে গিয়েছে মেলানিয়া ট্রাম্পের জীবন, দেখুন ছবিতে ছবিতে...

ট্রাম্পের পোস্ট করা ভিডিওটিতে দেখা গেছে ভারতীয় সিনেমায় সাড়া জাগানো ছবি 'বাহুবলি'র একটি ছোট্ট দৃশ্য। আর সেখানেই 'বাহুবলি'র নায়ক প্রভাসের বদলে বসানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখ। পুরোটাই ফোটোশপের মাধ্যমে করা হয়েছে। এমনকী ব্যাকগ্রাউন্ডে বেজে উঠেছে 'বাহুবলি'র সেই বিখ্যাত গান। এই ভিডিও টুইট করা মাত্রই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নিজের সোশ্যালে ভিডিওটি শেয়ার করে ডোনাল্ড ট্রাম্প ক্যাপশনে লিখেছেন,' অধীর অপেক্ষায় বসে আছি। ভারতের প্রিয় বন্ধুর সঙ্গে দেখা করার জন্য।'