আদিবাসী মেয়ের চরিত্রে ধারাবহিকে ফিরছেন পার্নো, প্রকাশ্যে এল প্রথম লুক

Published : Dec 21, 2019, 10:41 AM IST
আদিবাসী মেয়ের চরিত্রে ধারাবহিকে ফিরছেন পার্নো, প্রকাশ্যে এল প্রথম লুক

সংক্ষিপ্ত

দীর্ঘদিন বাদে আবার ছোটপর্দায় ফিরতে চলেছেন পার্নো মিত্র প্রকাশ্যে এল পার্নোর প্রথম লুক আদিবাসী মেয়ের চরিত্রে দেখা যাবে পার্নোকে ধারাবাহিকে পার্নোর বিপরীতে ঋষি কৌশিককে দেখা যাবে

লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল মুখোপাধ্যায়ের পরিচালনাতেই টেলিভিশনের পর্দায় ফিরতে চলেছেন নায়িকা। প্রকাশ্যে এল পার্নোর প্রথম লুক। সম্প্রতি স্টার জলসায় ধারাবাহিকের প্রথম প্রোমো প্রকাশ্যে এসেছে। একটি নারীকেন্দ্রিক  ধারাবহিকেই তাকে দেখা যাবে। মূলত আদিবাসী মেয়ের চরিত্রে দেখা যাবে পার্নোকে।  সূত্র থেকে জানা গেছে, গ্রাম থেকে শহরে উঠে আসা এক লড়াকু মেয়ের চরিত্রে অভিনয় করবেন তিনি। ধারাবাহিকে তার বিপরীতে ঋষি কৌশিককে দেখা যাবে। পার্নো-ঋষির জুটি কতটা হিট করবে এখন সেটাই দেখার।  ইতিমধ্যেই তার কাজ শুরু হয়ে গিয়েছে। দশ বছর ব্রেক নিয়ে তারপর ফিরে আসা টেলিভিশনে।

আরও পড়ুন-রহস্য অভিযানে দক্ষিনেশ্বরে ফেলুদা, প্রকাশ্যে এল ছবি...

ছোটপর্দা দিয়েই কেরিয়ারের শুরু  করেছিলেন টলি অভিনেত্রী পার্নো মিত্র। রবি ওঝার 'খেলা' ধারাবাহিক দিয়ে টেলিভিশনে অভিনয় শুরু করেছিলেন তিনি। তারপর একে একে 'বউ কথা কও', 'মোহনা' ধারাবাহিকে তিনি দাপিয়ে অভিনয় করেন। ২০০৯ সালে 'সময়' ধারাবাহিকে শেষবারের মতোন দেখা গিয়েছিল পার্নো মিত্রকে। আর তারপরেই  অঞ্জন দত্তের পরিচালনায় 'রঞ্জনা আমি আর আসব না' ছবি দিয়ে বড় পর্দায় ডেবিউ করেন পার্নো। কেটে গিয়েছে দীর্ঘ দশ বছর। দীর্ঘদিন বাদে তিনি আবার ছোটপর্দায় ফিরতে চলেছেন। স্টার জলসার একটি নতুন ধারাবাহিকে দেখা যাবে তাকে।

 

কিছুদিন আগেই তার কামব্যাকের খবর পেয়ে উচ্ছ্বসিত হয়েছিল ফ্যানেরা। এবার সামনে এল ধারাবাহিকের লুক।  'কোড়া পাখি'ধারাবাহিকে ঋষি কৌশিকের বিপরীতে দেখা যাবে তাকে। আগামী ১৩ জানুয়ারী থেকে রাত ৯ টায় ধারাবাহিকটি দেখা যাবে। আদিবাসী মেয়ে আমন সাংবাদিক হতে চায়। গ্রাম থেকে উঠে আসা মেয়েকে দেখে শহরের লোকেরা যতই হাসাহাসি করুক না কেন, আমন তার স্বপ্নকে ছেড়ে যেতে চায় না। পাশাপাশি দুটি সম্পূর্ণ ভিন্ন সামাজিক শ্রেণীর মানুষের মধ্যে প্রেমের সম্পর্ক থাকবে এই ধারাবাহিকে। পার্নো এবং ঋষি কৌশিক ছাড়াও ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তিতাস ভৌমিককে।একদিকে ধারাবাহিক, অন্যদিকে ছবির কাজ এই দুই নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। পরিচালক রাজ চক্রবর্তীর পরিচালনায় 'ধর্মযুদ্ধ' ছবিতে তিনি অভিনয় করতে চলেছেন।  এই মুহূর্তে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে এই ছবির।  

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা