ফের করোনার থাবা টলিপাড়ায়, কোভিড ১৯-এ আক্রান্ত অভিনেত্রী সুদীপ্তা

Published : Nov 19, 2020, 07:32 AM ISTUpdated : Nov 19, 2020, 07:35 AM IST
ফের করোনার থাবা টলিপাড়ায়,  কোভিড ১৯-এ আক্রান্ত অভিনেত্রী সুদীপ্তা

সংক্ষিপ্ত

ফের করোনার থাবা পড়েছে বিনোদন জগতে কোভিড-১৯ -এ আক্রান্ত হলেন বাঙালি অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী  সুদীপ্তার স্বামী ও মেয়ে একবারেই সুস্থ রয়েছে চিকিৎসকদের পরামর্শে তিনি আপাতত হোম আইসোলেশনেই রয়েছেন

ফের করোনার থাবা পড়েছে বিনোদন জগতে। একের পর এক উজ্জ্বল ব্যক্তিত্ব করোনায় আক্রান্ত হয়েছেন। টলিপাড়ার একের পর এক অভিনেতাকে গ্রাস করেছেন মারণ ভাইরাস করোনা। ফের কোভিড-১৯ -এ আক্রান্ত হলেন  জনপ্রিয় বাঙালি অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। নিজেই নিজের ফেসবুকে এই খবর জানিয়েছেন অভিনেত্রী। পাশাপাশি এই নিয়ে যেন ভক্তরা বিচলিত না হয় তারও অনুরোধ করেছেন।

আরও পড়ুন-সোহিনীর প্রেমিকের কোলে আদরে মত্ত ছোট্ট অতিথি, কে এই 'একরত্তি'...

আরও পড়ুন-সেলাইয়ের ক্ষত দাগই ব্যোমকেশ-ফেলুদার 'Beauty Spot', ৪০-তম জন্মদিনে রইল আবিরের অজানা কাহিনি...

নিজের সোশ্যাল মিডিয়ায় সুদীপ্তা জানিয়েছেন, জীবনটাই সারপ্রাইজে ভরা। কোভিড পজিটিভ হয়েছে আমার। এই খবর পেয়ে বিচলিত হও না। আমি ভাল আছি। বর্তমানে কোনও জ্বর নেই বা ব্যথা, শ্বাসকষ্ট কিছুই নেই। তবে নাক বন্ধ রয়েছে এবং গন্ধ ও স্বাদ কোনওকিছুই পাচ্ছি না। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে অভিনেত্রীর এই পোস্ট। দেখে নিন, 

Life is full of surprises!! I've been tested COVID-19 positive. Friends...Don't panic please. I'm doing okay. No fever,...

Posted by Sudiptaa Chakraborty on Wednesday, November 18, 2020

 

সুদীপ্তা আরও জানিয়েছেন, তার স্বামী ও মেয়ে একবারেই সুস্থ। ডাক্তার কয়েকদিন পর তাদেরও টেস্ট করতে বলেছেন। বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেই জানা গেছে। চিকিৎসকদের পরামর্শে তিনি আপাতত হোম আইসোলেশনেই রয়েছেন।
করোনায় আক্রান্ত হওয়ার খবরে তার সকল ভক্তরা দ্রুত সুস্থতার কামনা করেছেন।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীর অধিকারী
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়