'আমি আছি ফাইটার, একটা মাত্র ফোন কলের দূরত্বে', করোনা আক্রান্ত জিৎকে আশ্বাস দেবের

Published : Apr 21, 2021, 09:48 AM ISTUpdated : Apr 21, 2021, 09:50 AM IST
'আমি আছি ফাইটার, একটা মাত্র ফোন কলের দূরত্বে', করোনা আক্রান্ত জিৎকে আশ্বাস দেবের

সংক্ষিপ্ত

করোনার ভ্যাকসিন নেওয়া সত্ত্বেও  রিপোর্ট পজিটিভ জিতের এবার করোনায় আক্রান্ত জিৎকে পাশে থাকার আশ্বাস দিলেন দেব  দ্রুত আরোগ্য কামনা করে  টুইটারে কমেন্টে দেবের  আপাতত হোম আইসোলেশনে রয়েছেন টলিউডের বস  

টলিপাড়ায় করোনা হানা যেন কোনও নতুন ব্যাপার নয়, প্রতিদিনই কেউ না কেউ এই মারণ রোগে আক্রান্ত হচ্ছেন।  এবার করোনায় আক্রান্ত হয়েছেন টলিউডের বস জিৎ। গত মঙ্গলবার সকালে কোভিডে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন অভিনেতা নিজেই। করোনার ভ্যাকসিন নেওয়া সত্ত্বেও  রিপোর্ট পজিটিভ আসতেই সোশ্যাল মিডিয়ায় তা জানিয়েছেন অভিনেতা। 

 

 

জিতের করোনায় আক্রান্ত হওয়ার খবরে সকলেই  আরোগ্য কামনা করেছেন। অভিনেতার কো স্টার সায়ন্তিকাও দ্রুত আরোগ্য কামনা করে বলেছেন, জলদি সুস্থ হয়ে কাজে ফেরো। অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা। এবার করোনা আক্রান্ত জিতের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন সাংসদ অভিনেতা দেব। ইন্ডাস্ট্রির সহকর্মী, প্রতিদ্বন্ধী, বন্ধু জিতের করোনা খবর দেখেই টুইটারে কমেন্টে জানিয়েছেন,  দ্রুত সেরে ওঠো ফাইটার, আমি জানি তোমার কোনও দরকার পড়বে না। তবে যদি কোন প্রয়োজন হয়, আমি আছি একটা ফোন কলের দূরত্বে। দেবের এই বার্তা মন ছুঁয়ে গেছে সকলের। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে অভিনেতার টুইট।

 

 

ডাক্তারের পরামর্শ মেনেই আপাতত হোম আইসোলেশনে রয়েছেন টলিউডের বস।  শুটিংয়ে ফিরেই করোনার কবলে পড়েছেন জিৎ। চিকিৎসকের পরামর্শ মেনেই চলেছে পুরোদমে চিকিৎসা। মেডিক্যাল পরামর্শও নিয়েছেন তারকা।  ইনস্টাগ্রামে অভিনেতা জানিয়েছেন, গত কয়েকদিনে যারা তার সংস্পর্শে এসেছিলেন তাদের সকলেই করোনা পরীক্ষা করানোর আবেদন জানিয়েছেন অভিনেতা। গত ১৬ মার্চ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন জিৎ। সেই ছবিও সোশ্যাল  মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেতা। তবু করোনার থেকে শেষরক্ষা হল না। ফের কোভিডের কবলে পড়লেন অভিনেতা।  উল্লেখ্য, শুভশ্রী, অঙ্কুশ, গোবিন্দার সঙ্গে গত সপ্তাহেই শ্যুটিং ফ্লোরে ফিরেছিলেন জিৎ। এবার করোনায় আক্রান্ত হওয়ার ফলে শো-এর শুটিংও বাতিল হওয়ার সম্ভাবনা বাড়ছে। গতকালই আবার করোনায় আক্রান্ত হয়েছেন শুভশ্রী গাঙ্গুলি। তিনিও ডাক্তারের পরামর্শ মেনেই আপাতত হোম আইসোলেশনে রয়েছেন। তবে ছোট্ট ইউভান পুরোপুরি সুস্থ রয়েছেন।

আরও পড়ুন-'মানুষের চিতা জ্বলছে আর এরা মত্ত শরীরী খেলায় ', একান্ত মুহূর্তে চরম Trolled 'রণবীর-আলিয়া'...

করোনার ত্রাস ভয়ঙ্কর আকার ধারণ করছে গোটা বিশ্বে। হু হু করে বাড়ছে  করোনা আক্রান্তের সংখ্যা, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের হার। বলি থেকে টলি করোনা যেন হানা দিয়েছে বিনোদন জগতে। একের পর এক অভিনেতা-অভিনেত্রীদের গ্রাস করেছে করোনা ভাইরাস। বলিউডেও করোনার থাবা যেন দাপিয়ে বেড়াচ্ছে। কিছুদিন আগেই করোনায় আক্রান্ত  হয়েছিলেন বলিউডের ফিটনেস ফ্রিক অভিনেতা অক্ষয় কুমার। এছাড়াও করোনায় আক্রান্ত হয়েছিলেন  রণবীর কাপুর থেকে আলিয়া ভাট, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ সহ একঝাঁক তারকা।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা