লকডাউনের কোপ, বন্ধ টলিপাড়া, কলাকুশলিদের কথা ভেবে আর্টিস্ট ফোরামের চিঠি, চাই শ্যুটিং-এর অনুমতি

Published : May 16, 2021, 08:51 AM IST
লকডাউনের কোপ, বন্ধ টলিপাড়া, কলাকুশলিদের কথা ভেবে আর্টিস্ট ফোরামের চিঠি, চাই শ্যুটিং-এর অনুমতি

সংক্ষিপ্ত

আবারও বন্ধ হল টলিপাড়া লকডাউনের কোপে রবিবার থেকে শ্যুটিং বন্ধ এই পরিস্থিতিতে কলাকুশলিদের কী হবে চিঠি দিল আর্টিস্ট ফোরাম 

ক্রমেই পরিস্থিতি আরও খারাপ হচ্ছে বাংলায়। প্রতিদিন গড়ে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে ২০ হাজার জনের মধ্যে। এমনই পরিস্থিতিতে করোনাকে বাগে আনতে লকডাউনের কোপ এবার বাংলায়। শনিবারই ঘোষণা করা হয়, কেবল মাত্র জরুরী পরিষেবা ছাড়া, আর অন্য কোনও কিছুই খোলা থাকবে না আগামী ১৫ দিন। ১৬ মে থেকে ৩০ মে পর্যন্ত লকডাউন বাংলায়। যার ফলে শ্যুটিং বন্ধ টলিপাড়ায়। 

আরও পড়ুন- দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন অগ্নিমিত্রা পাল, আসানসোলবাসীকে দিলেন সতর্কবার্তা 

নেই গাড়ি, নেই স্বাভাবিক পরিস্থিতি, যার ফলে কীভাবে সম্ভব কলাকুশলিদের শ্যুটিং করা। অথচ, অধিকাংশ অভিনেতারাই কাজের ভিত্তিতে টাকা পেয়ে থাকেন। তাদের ক্ষেত্রে নো ওয়ার্ক নো পে হয়ে যাবে। এই কঠিন পরিস্থিতিতে টলিপাড়ার কথা ভেবে দেখা হোক। আর্টিস্ট ফোরামের অন্যতম সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় এই নিয়েই একটি চিঠি পাঠান। যেখানে আবেদন করা হয়, কেবম মাত্র শ্যুটিং-কে অনুমতী দেওয়া হোক। 

 

শনিবার থেকেই ফিরল ২০২০-র স্মৃতি। একইভাবে বন্ধ হয়েছিল শ্যুটিং, পাশাপাশি বন্ধ হয়ে গিয়েছিল, গোটা দেশের যাবতীয় সেক্টর, কেবল খোলাছিল জরুরী পরিষেবা। করোনার দ্বিতীয় কোপে ছবিটা আরও ভয়ানক। সংক্রমণের সংখ্যা দেশে প্রতিদিন সাড়ে তিন লাখ করে বাড়ছে। পাশাপাশি গ্রামেও ছড়িয়েছে সংক্রমণ, তাই লকডাউনের পথেই হাঁটল এবার রাজ্য সরকার। ফলে আবারও ফিরতে পারে পর্দায় পুরোনো এপিসোডের পালা। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

৭২ ঘন্টার মধ্যে ‘ব্যান কালচার’ তুলে দেওয়ার যোগ্যতা আমার নেই: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Asha Bhosle Demise: সুচিত্রা সেন থেকে মুনমুন সেন, মা-মেয়ের জন্য গান আশা ভোঁসলের