রথেই মুক্তি ছবির ট্রেলার, সোশ্যাল মিডিয়ায় খবর শেয়ার করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়

Published : Jul 01, 2019, 06:32 PM IST
রথেই মুক্তি ছবির ট্রেলার, সোশ্যাল মিডিয়ায় খবর শেয়ার করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়

সংক্ষিপ্ত

পরিণীতা ছবির ট্রেলার মুক্তি পাবে সম্প্রতি সোশ্যাল মি়ডিয়ের খবর শেয়ার করলেন শুভশ্রী প্রকাশ্যে আনলেন ঋত্বিকের নতুন লুক টলিউডে নতুন জুটির ম্যাজেকের দেখা মিলবে ছবিতে

ছবির কাজ প্রায় শেষের পথে। অগাস্ট মাসেই মুক্তি পাবে ছবি। পরিণীতা ছবির খবর প্রকাশ্যে আসা মাত্রই তা ঘিরে হাজারও জল্পনা তৈরি হয়েছিল টলি পাড়ায়। কৌতুহল বা উত্তেজনার কারণ, বিয়ের পর দম্পতির একসঙ্গে প্রথম কাজ এটি। সকলের সামনে নতুন ছবি নিয়ে হাজির হতে চলেছে রাজ-শুভ জুটি। ছবিতে মুখ্য ভুমিকায় অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পরিচালনা রয়েছেন রাজ চক্রবর্তী। ছবিতে নতুন লুকে ধরা দিলেন ঋত্বিক ও শুভশ্রী। টানটান উত্তেজনা নয়, ছবির পটভুমি ঘিরে কেবলই রইল নিপাট হালকা ছলের প্রেমের গল্প। 

সেই ছবিরই ট্রেলার এবার মুক্তির পথে। ইতিমধ্যে মুক্তি পেয়েছে ছবির দুটি পোস্টার। দুদিন পরেই রথ। সেই শুভ তিথিতেই এবার মুক্তি পেতে চলেছে ছবির ট্রেলার। সোমবার সেই খবরই প্রকাশ্যে আনলেন শুভশ্রী।  নিজের সোশ্যাল মিডিয়ায় পাতায় ছবির পোস্টার শেয়ার করে জানালেন এই খবর। ট্রেলারের দেখা মিলবে রাজ চক্রবর্তীর নতুন চ্যালেনে। সেখানেই মুক্তি পাবে ট্রেলার। গত সোমবার ফেসবুক লাইভে এসে সেই কথাও জানিয়েছিলেন এই দম্পতি। 

ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে এখন পুরো দমে।  হাতে আর মাত্র এক মাস। কেববই নিখাদ প্রেমের গল্প বলার জন্যই তৈরি এই ছবি। দুটো সাধারণ মানুষের জীবনের গল্প, তাদের সম্পর্কের  গল্পই পরিচালক তুলে ধরেছেন এই ছবিতে। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা