আচমকাই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মাধবী মুখোপাধ্যায়, এখন কেমন আছেন অভিনেত্রী

Published : Apr 29, 2022, 12:40 PM ISTUpdated : Apr 29, 2022, 02:19 PM IST
আচমকাই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি  মাধবী মুখোপাধ্যায়, এখন কেমন আছেন অভিনেত্রী

সংক্ষিপ্ত

সাতসকালেই খারাপ খবর।  আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। শুক্রবার সকাল বেলাতেই হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন সত্যজিতের চারুলতা। তড়িঘড়ি মাধবী মুখোপাধ্যায়কে উডল্যান্ডস হাসাপতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকদের পরামর্শেই হাসপাতালে ভর্তি  করানো হয়েছে মাধবী মুখোপাধ্যায়কে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরই শারীরিক  সমস্ত কিছু পরীক্ষা করা হয়েছে অভিনেত্রীর। ইতিমধ্যেই চিকিৎসা শুরু হয়ে গেছে। আপতত একটু স্থিতিশীল রয়েছেন প্রবীণ অভিনেত্রী।  

হাসপাতাল সূত্রে খবর, মেডিসিন বিভাগের তত্ত্বাবধানেই চলছে সমস্ত রকমের পরীক্ষা। জানা যাচ্ছে মাধবী মুখোপাধ্যায়ের ইলোকট্রলাইট ইমব্যালেন্স হয়েছে। বেশ কিছুদিন ধরেই রক্তাল্পতার সমস্যায় ভুগছেন অভিনেত্রী। এছাড়াও তার সুগারের সমস্যা রয়েছে। এছাড়া বয়সও হয়েছে ৮০ বছর। সেই কারণে বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছেন মাধবী মুখোপাধ্যায়। আচমকা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসকেরা। আপতত ৮০ বছর বয়সী অভিনেত্রী আপাতত মেডিসিন বিভাগে ভর্তি রয়েছেন। আর কী কী  সমস্যা রয়েছে তা খতিয়ে দেখতেই ইতিমধ্যেই একাধিক টেস্ট করা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন মাধবী মুখোপাধ্যায়।

একাধিক দিনক্ষণ বাতিলের পর ২৫ এপ্রিল শুরু হয়ে গেল ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । চলচ্চিত্র উৎসব উদ্ধোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোলের সাংসদ তথা অভিনেতার শত্রুঘ্ন সিনহা। ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনাতেও উপস্থিত ছিলেন মাধবী মুখোপাধ্যায়। তবে এই কয়েকদিনের মধ্যেই হঠাৎ কী হল? বর্ষীয়ান অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে জানা গেছে, বেশ কিছুদিন  ধরেই শরীরটা ভাল যাচ্ছিল না। আজ সকাল থেকে শরীরটা বেশি খারাপ হতেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে মাধবী মুখোপাধ্যায়কে। সবরকম পরীক্ষার জন্যই হাসপাতালে রাখা হয়েছে অভিনেত্রীকে। শারীরিক দুর্বলতা কাটিয়ে যাতে শীঘ্রই বাড়ি ফিরতে পারেন, সেই প্রার্থনাই করছে পরিবার।  মা লীলা দেবীর হাত ধরেই থিয়েটার অভিনয় শুরু করেছিলেন মাধবী মুখোপাধ্যায়।  সেখান থেকেই কেরিয়ারের শুরু। তারপর সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের মতো পরিচালকের ছবিতে কাজে করেছেন মাধবী। দীর্ঘ দিনের অভিনয় জীবনে অসংখ্য ছবি রয়েছে তার ঝুলিতে। বিশেষত সত্যজিতের 'চারুলতা' তাকে সকলের কাছে অন্য জায়গায় পৌঁছে দিয়েছে। এহেন অভিনেত্রীর অসুস্থতার খবরে সকলের মন খারাপ।অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন ভক্তরা।

আরও পড়ুন-ছিঃ ছিঃ! পর্ন সাইটে কী করছেন উরফি জাভেদ? ছবি দেখেই যৌনকর্মীর তকমা দিলেন নেটিজেনরা

আরও পড়ুন-'বাথরুমে ঢুকেই হাউ হাউ করে কাঁদতাম', ভাঙা প্রেম নিয়ে মুখ খুললেন টলি ডিভা শুভশ্রী

আরও পড়ুন-ব্রা-খুলে আয়নার সামনে দাঁড়িয়ে মিরর সেলফিতে সুপার হট মালাইকা, লাস্যে ভরা শরীরে বুঁদ ভক্তরা

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা