সুগার অনেকটাই বেশি এখনও, করা হয়েছে একাধিক পরীক্ষা, অসুস্থ মাধবী মুখোপাধ্যায় কেমন আছেন?

Published : May 01, 2022, 10:45 AM ISTUpdated : May 01, 2022, 03:54 PM IST
সুগার অনেকটাই বেশি এখনও, করা হয়েছে একাধিক পরীক্ষা, অসুস্থ মাধবী মুখোপাধ্যায় কেমন আছেন?

সংক্ষিপ্ত

শুক্রবার সকাল বেলাতেই হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন সত্যজিতের চারুলতা।  তারপরই আর দেরি না করে তড়িঘড়ি  উডল্যান্ডস হাসাপতালে ভর্তি  করানো হয়েছে মাধবী মুখোপাধ্যায়কে।  হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রক্তে সুগারের মাত্রা এখনও কমেনি মাধবী মুখোপাধ্যায়ের, আপাতত সেটাই নিয়ন্ত্রণ করার চেষ্টা চালানো হচ্ছে। ডা. বিশ্বজিৎ ঘোষ দস্তিদারের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে অভিনেত্রীর।  তবে আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল রয়েছেন প্রবীণ অভিনেত্রী। ঠিকমতো ব্রেকফাস্টও করেছেন। বেশ কিছু পরীক্ষাও করা হয়েছে। সেই রিপোর্ট হাতে পেলেই পরবর্তী পর্যায়ের চিকিৎসা শুরু হবে বলে জানা গেছে। 

হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়।  আচমকাই গুরুতর অসুস্থ হয়ে  পড়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। শুক্রবার সকাল বেলাতেই হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন সত্যজিতের চারুলতা।  তারপরই আর দেরি না করে তড়িঘড়ি  উডল্যান্ডস হাসাপতালে ভর্তি  করানো হয়েছে মাধবী মুখোপাধ্যায়কে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরই শারীরিক  সমস্ত কিছু পরীক্ষা করা হয়েছে অভিনেত্রীর। ইতিমধ্যেই চিকিৎসা শুরু হয়ে গেছে। বর্ষীয়ান অভিনেত্রীর আচমকা অসুস্থতার খবর পেয়েই চিন্তিত হয়ে পড়েছিলেন ভক্তরা। এখন কেমন আছেন অভিনেত্রী তা জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রক্তে সুগারের মাত্রা এখনও কমেনি মাধবী মুখোপাধ্যায়ের, আপাতত সেটাই নিয়ন্ত্রণ করার চেষ্টা চালানো হচ্ছে। ডা. বিশ্বজিৎ ঘোষ দস্তিদারের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে অভিনেত্রীর।  তবে আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল রয়েছেন প্রবীণ অভিনেত্রী। ঠিকমতো ব্রেকফাস্টও করেছেন। বেশ কিছু পরীক্ষাও করা হয়েছে। সেই রিপোর্ট হাতে পেলেই পরবর্তী পর্যায়ের চিকিৎসা শুরু হবে বলে জানা গেছে। শ্বাসকষ্ট থাকায় ইসিজিও করা হয়েছে। আসলে রক্তে সুগারের মাত্রা বেড়ে যাওয়াতেই সমস্যা হয়েছিল। এছাড়া রক্তে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রাতেও তারতম্য রয়েছে।  হাসপাতাল সূত্রে খবর, মেডিসিন বিভাগের তত্ত্বাবধানেই চলছে সমস্ত রকমের পরীক্ষা। জানা যাচ্ছে মাধবী মুখোপাধ্যায়ের ইলোকট্রলাইট ইমব্যালেন্স হয়েছে। বেশ কিছুদিন ধরেই রক্তাল্পতার সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। এছাড়াও তার সুগারের সমস্যা রয়েছে। এছাড়া বয়সও হয়েছে ৮০ বছর। সেই কারণে বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছিলেন মাধবী মুখোপাধ্যায়। আচমকা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসকেরা। 

 

 

৮০ বছর বয়সী অভিনেত্রী আপাতত মেডিসিন বিভাগে ভর্তি রয়েছেন। আর কী কী  সমস্যা রয়েছে তা খতিয়ে দেখতেই ইতিমধ্যেই একাধিক টেস্ট করা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন মাধবী মুখোপাধ্যায়। বর্ষীয়ান অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে জানা গেছে, বেশ কিছুদিন  ধরেই শরীরটা ভাল যাচ্ছিল না। আজ সকাল থেকে শরীরটা বেশি খারাপ হতেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে মাধবী মুখোপাধ্যায়কে। সবরকম পরীক্ষার জন্যই হাসপাতালে রাখা হয়েছে অভিনেত্রীকে। শারীরিক দুর্বলতা কাটিয়ে যাতে শীঘ্রই বাড়ি ফিরতে পারেন, সেই প্রার্থনাই করছে পরিবার।  মা লীলা দেবীর হাত ধরেই থিয়েটার অভিনয় শুরু করেছিলেন মাধবী মুখোপাধ্যায়।  সেখান থেকেই কেরিয়ারের শুরু। তারপর সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের মতো পরিচালকের ছবিতে কাজে করেছেন মাধবী। দীর্ঘ দিনের অভিনয় জীবনে অসংখ্য ছবি রয়েছে তার ঝুলিতে। বিশেষত সত্যজিতের 'চারুলতা' তাকে সকলের কাছে অন্য জায়গায় পৌঁছে দিয়েছে। এহেন অভিনেত্রীর অসুস্থতার খবরে সকলের মন খারাপ।অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন ভক্তরা।

আরও পড়ুন- সুডৌল স্তন ঢাকতে এ কী করলেন উরফি, ফিতেটা খুললেই তো সব শেষ, ব্যাকলেসে সুপার ভাইরাল

আরও পড়ুন-ফেটে বেরোচ্ছে বক্ষ-বিভাজিকা, বিকিনি কাট পোশাকে আগুন জ্বালালেন কঙ্গনা রানাউত

আরও পড়ুন- বাথরুমে উদ্দাম সেক্স, সঙ্গমেই ওজন কমে তড়তড়িয়ে,যৌনমিলন নিয়ে বিস্ফোরক আয়ুষ্মান ঘরনি তাহিরা

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা