সমপ্রেম থেকে সাহসী চুম্বনে ভাইরাল নায়িকা , শুরুতেই ছক্কা হাঁকালেন সোশ্যাল মিডিয়ায়

Published : Jul 16, 2020, 01:13 PM ISTUpdated : Jul 16, 2020, 01:19 PM IST
সমপ্রেম থেকে সাহসী চুম্বনে ভাইরাল নায়িকা , শুরুতেই ছক্কা হাঁকালেন সোশ্যাল মিডিয়ায়

সংক্ষিপ্ত

  সদ্যই মুক্তি পাচ্ছে অভিষেকের ওয়েব সিরিজ ব্রেথঃ ইন টু দ্য শ্যাডোজ প্রথম ওয়েব সিরিজেই দর্শকমন জিতে নিয়েছেন নিত্যা ছক ভাঙা অভিনয়ে লিপলকে নয়া সংজ্ঞা তৈরি করে ফেলেছেন নিত্যা একজন মেয়ে হয়ে অন্য আরেকটি মেয়েকে চুমু খাওয়ার দৃশ্য নিমেষে ভাইরাল হয়েছে

করোনায় আক্রান্ত হয়েছে অভিষেক বচ্চন। এই খবরে ঘুম উড়েছে তার ভক্তদের। যদিও আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন অভিনেতা। সদ্যই মুক্তি পাচ্ছে অভিষেকের ওয়েব সিরিজ 'ব্রেথঃ ইন টু দ্য শ্যাডোজ'। সেখানেই অভিষেকের স্ত্রী-এর চরিত্রে অভিনয় করে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছেন নিত্যা মেনন। । অভিনয়ই তার পেশা। যে কোনও চরিত্রেই তিনি সাবলীল, কোনও কিছুতেই ভয় পান না তিনি, ভয় তো দূর কোনও চরিত্র করতেও দ্বিধা নেই তার। কারণ একটাই, তিনি অভিনেত্রী।

 

 

আরও পড়ুন-'সুশান্তের মৃত্যুর বিচারে পুরোপুরি নীরব পরিবার', প্রতিবাদী মঞ্চ থেকে সরে গেলেন শেখর সুমন...

প্রথম ওয়েব সিরিজেই দর্শকমন জিতে নিয়েছেন নিত্যা।  রিলের সঙ্গে রিয়েলের তফাৎটায় ভীষণ স্পষ্টবাদী অভিনেত্রী। আর তাই যে কোনও চরিত্র সাহসীতার সঙ্গে ফুটিয়ে তুলতে কোনও দ্বিধাও করেননা তিনি। ওয়েব সিরিজে চুম্বনের একটি দৃশ্য রয়েছে। যা প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়ে গিয়েছে। অনেকেই অভিনেত্রীর সাহসী দৃশ্যের ভূয়সী প্রশংসা করেছেন। একজন মেয়ে হয়ে অন্য আরেকটি মেয়েকে চুমু খাওয়ার দৃশ্য নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া।

 

 

আরও পড়ুন-পাকস্থলির স্ক্যান্সারে আক্রান্ত শাহিদ কাপুর, খবর শুনে কি প্রতিক্রিয়া জানিয়েছিলেন অভিনেতা...

ছক ভাঙা অভিনয়ে লিপলকে নয়া সংজ্ঞা তৈরি করে ফেলেছেন নিত্যা। সদ্য ৬ দিন আগেই অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে নিত্যার প্রথম ওয়েব সিরিজ। রহস্য-রোমাঞ্চে পরিপূর্ণ ওয়েব সিরিজটি মুক্তি পাওয়ার পর থেকেই দারুণভাবে সাড়া ফেলেছে। নতুন ভাবে দেখা গিয়েছে অভিনেতা অভিষেক বচ্চনকেও।  স্বামী অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন ঐশ্বর্যও। বেঙ্গালুরু মেয়ে নিত্যাই এখন বলিউডের পরিচিত মুখ। মিশন মঙ্গল -এর পর থেকেই বলিউড সহ সমস্ত দর্শকরা তাকে চিনতে শুরু করেছে। 


 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

কণ্ঠে অধিষ্ঠাত্রী স্বয়ং দেবী সরস্বতী, জানেন শ্রেয়া ঘোষালের একমাথা ঘন কালো চুলের গোপন রহস্য কী?
Aamir Khan: নতুন বায়োপিকে আমির? এবার শার্ক ট্যাঙ্কের বিতর্কিত ব্যবসায়ীর চরিত্রে অভিনেতা