মা-কে হারানোর ছয় মাসের মধ্যেই প্রিয়জনকে হারালেন অক্ষয় কুমার, শোকে কাতর টুইঙ্কল

Published : Mar 08, 2022, 03:01 PM IST
 মা-কে হারানোর ছয় মাসের মধ্যেই প্রিয়জনকে হারালেন অক্ষয় কুমার, শোকে কাতর টুইঙ্কল

সংক্ষিপ্ত

অক্ষয়ের পরিবারে ফের শোকের ছায়া।  মা-কে হারানোর ঠিক ছয় মাসের মাথাতেই ফের প্রিয়জনকে হারালেন অক্ষয় কুমার (Akshay kumar) । নিজের সবচেয়ে কাছের পোষ্য ক্লিওকে হারিয়ে শোকে কাতর হলেন অভিনেতা। সকলের সঙ্গে এই মন খারাপের খবরও শেয়ার করে নিয়েছেন অভিনেতা।  সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় প্রিয় পোষ্য সেলোর কিছু ছবি শেয়ার করেছেন অক্ষয় কুমার। যার ক্যাপশনে লিখেছেন, সবাই বলে সারমেয়রা তোমাদের হৃদয়ে ওদের পায়ের ছাপ রেখে যায়। তুমি আজ আমার হৃদয়ের একটা বড় অংশ নিয়ে চলে গেলে। চিরঘুমের দেশে ভালো থেকো ক্লিও। তোমায় খুব মিস করব।  পোষ্যকে হারিয়ে শোকে কাতর অভিনেতা। অভিনেতার এই পোস্টে বলি  সেলেবদের একাংশ নিজেদের ভালবাসা জাহির করেছেন।

লাইট-ক্যামেরা-অ্যাকশন যেমন অক্ষয়ের (Akshay kumar)  ভালবাসার জায়গা, ঠিক তেমনই পরিবারের সঙ্গে সময় কাটাতেও ভীষণ ভালবাসেন অভিনেতা। ঠিক কতটা ফ্যামিলি ম্যান তার পরিচয় সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই পাওয়া যায়। এবার পরিবারের আরও এক সদস্যকে হারিয়ে ফেললেন অক্ষয় কুমার। ঠিক ৬ মাস আগেই আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া। মুম্বইয়ের হিরানন্দানি হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেতার মাকে। শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতেই আইসিইউ-তে রাখা হয়েছিল তাকে। কিন্তু শেষরক্ষা আর হয়নি। ৮ সেপ্টেম্বর মা অরুণা ভাটিয়াকে হারান অক্ষয় কুমার (Akshay kumar) ।

পোষ্য ক্লিওকে হারিয়ে ভেঙে পড়েছেন অক্ষয় কুমারের (Akshay kumar)  স্ত্রী টুইঙ্কেল খান্না (Twinkle khanna)। নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমাদের সুন্দর ক্লিও আমাদের ছেড়ে চলে গেল। আমাদের সঙ্গে ও একসঙ্গে ছিল ১২ বছর। আমি জানি হৃদয় কীভাবে এত ভারী  আর খালি একসাথে লাগতে পারে।

মায়ের অসুস্থতার সময় পরিচালক রঞ্জিত এম তিওয়ারির ছবি  'সিন্ডেরেলা'র শুটিংয়ে লন্ডন সহ ইংল্যান্ডে  ব্যস্ত ছিলেন অক্ষয় কুমার। দক্ষিণী সাইকোলজিক্যাল থ্রিলার 'রাতসাসন'-এর হিন্দি রিমেক এই ছবি। ছবির নামও নিশ্চিত করেছেন বলিউডের খিলাড়ি। ছবিতে  রাকুল প্রীত সিংহকে দেখা যাবে অক্ষয়ের বিপরীতে।  মায়ের সঙ্গে যে দারুণ সম্পর্ক অক্ষয়ের, তা আর বলার অপেক্ষা রাখে না। মায়ের শরীর খারাপের খবর শুনেই  তড়িঘড়ি লন্ডনের শুটিং বন্ধ করে মুম্বই ফিরেছিলেনন অক্ষয় কুমার। তারপরও মাকে হারান অক্ষয় কুমার। এই মুহূর্তে একগুছ ছবি রয়েছে অক্ষয়ের ঝুলিতে। যেমন   'সিন্ডেরেলা' ছাড়াও   'রাম সেতু', 'আতরঙ্গি রে', 'সূর্যবংশী'-তে দেখা যাবে বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারকে।

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

গোয়া, বেঙ্গালুরু মিলিয়ে মোট ৫টি বিলাসবহুল বাড়ি রশ্মিকা মন্দানার! অন্দরের ছবি দেখে নিন
Dhurandhar 2 Teaser: প্রতিশোধের গল্প নিয়ে আসছে 'ধুরন্ধর ২' হল টিজার লঞ্চ, কবে রিলিজ করবে ছবি?