ছবির রিমেক থেকে সরে দাঁড়ালেন অক্ষয়, পরিবর্তে যুক্ত হলেন কোন বলিউডের কোন নায়ক জানুন

Published : Jun 10, 2019, 03:10 PM IST
ছবির রিমেক থেকে সরে দাঁড়ালেন অক্ষয়, পরিবর্তে যুক্ত হলেন কোন বলিউডের কোন নায়ক জানুন

সংক্ষিপ্ত

তামিল ছবির রিমেক বলিউডে সময়ের অভাবে সরে দাঁড়ালেন অভিনেতা পরিবর্তে ছবির প্রস্তাব পৌঁচ্ছল কার কাছে নতুন  ছবি হাতে নিতে অসুবিধে নেই, ব্যস্ততার মধ্যেও জানালেন অভিনেতা

বেশ কয়েকদিন যাবৎ খবরের শিরোনাম নিজের জায়গা করে নিয়েছে বলিউড স্টার অক্ষয় কুমার। এবার তিনি ছবির রিমেক থেকে সরিয়ে নিলেন নিজেকে। ছবির নাম এলওএল, ল্যান্ড অফ লুঙ্গি। বিখ্যাত তামিল ছবি ভীরম-এর রিমেক হতে চলেছে বলিউডে। সেই ছবিতেই মুখ্যভুমিকায় অভিনয় করার জন্য চুক্তি বদ্ধ হয়েছিলেন অক্ষয় কুমার। কিন্তু এবারে সেই ছবি থেকেই সরে দাঁড়ালেন তিনি। 
এই বিষয় প্রকাশ্যে মুখও খোলেন অভিনেতা, জানান তার হাতে এখন একাধিক কাজ। তাই সময় দিয়ে উঠতে পারছেন না তিনি। সমস্যার সন্মুখীন হওয়ার কারণেই সরে আছেন তিনি, এই কথা পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালাকেও জানিয়েছেন তিনি।
ফলেই শুরু হয়ে যায় তড়িঘড়ি ছবির বিকল্প অভিনেতার খোঁজ। সূত্রের খবর অনুযায়ী এবার এই ছবিতে অভিনয় করার প্রস্তাব পৌঁচ্ছল ভিকি কৌশলের হাতে। বর্তমানে বলিউডের ব্যস্ততম অভিনেতাদের মধ্যে ভিকি অন্যতম। সার্জিক্যাল স্টাইকের প্রেক্ষাপটে তৈরি ছবি উরির মধ্যে দিয়ে বলিউডে প্রকাশ্যে উঠে এসেছিলেন এই নায়ক। ২০১৯ সালে একের পর এক ছবির সঙ্গে নিজেকে যুক্ত করেছেন এই নায়ক। এখন হাতে তার একাধিক ছবির কাজ। করণ জোহার পরিচালিত ছবি তখত মুক্তি পাবে আগামি বছরই। তারই আগে নভেম্বর মাসে মুক্তি পাচ্ছে ভুত।
বর্তমানে তার হাতে কাজ থাকার সত্তেও সময় দিতে পারবেন ভিকি, সেই নিয়ে সন্মতি জানিয়েছেন অভিনেতা। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

‘আমার কাছে টাকা নেই, কোনও বন্ধু নেই’ তিহার জেলে আত্মসমর্পণ করেই কেঁদে ফেললেন রাজপাল যাদব
যশবর্ধন আমার চেয়েও ভালো অভিনেতা হবে, ছেলেকে নিয়ে বিশেষ মন্তব্য গোবিন্দার