ডিজিটাল প্রিমিয়ারের আগেই রেকর্ড গড়লেন অক্ষয়, ওটিটিতে অতি শীঘ্রই আসছে হরর-ড্রামা 'লক্ষ্মী বম্ব'

Published : May 29, 2020, 02:33 PM IST
ডিজিটাল প্রিমিয়ারের আগেই রেকর্ড গড়লেন অক্ষয়, ওটিটিতে অতি শীঘ্রই আসছে হরর-ড্রামা 'লক্ষ্মী বম্ব'

সংক্ষিপ্ত

অক্ষয়ের ছবি 'লক্ষ্মী বম্ব'র ধীরে ধীরে এগিয়ে চলেছে ডিজিটাল প্রিমিয়ারের দিকে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে অক্ষয়ের বহু প্রতিক্ষিত এই ছবি তবে ডিজিটাল প্রিমিয়ারের রাইটস যে দামে বিক্রি হল তা শুনলে মাথায় হাত পড়বে যে কারও আপাতত সবচেয়ে দামি ডিজিটাল প্রিমিয়ারের তালিকায় 'লক্ষ্মী বম্ব'র নাম শীর্ষে  

করোনা প্রকোপে গোটা বিশ্বের আর্থিক অবস্থা এখন মারাত্মক শোচনীয়। ঘোর বিপদে বিনোদন মহলেও। লকডাউনে বন্ধ হযে যাচ্ছে বহু প্রোডাকশন। কাজ হারাচ্ছেন অসংখ্য অভিনেতা-অভিনেত্রী সহ টেকনিশিয়ানরা। এ মত অবস্থায় ডিজিটাল রিলিজের দিকে ঝুঁকছে প্রযোজক-পরিচালকরা। যে সকল পরিচলক, প্রযোজনা সংস্থা জেদ ধরে বসেছিল যে ওটিটি অর্থাৎ ওভার দ্য টপ মিডিয়ায় ছবি মুক্তি করাবে না, এখন তারাই শরণাপন্ন হয়েছে ডিজিটাল দুনিয়ার। অক্ষয় কুমারের বহু প্রতিক্ষিত ছবি লক্ষ্মী বম্ব মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম।

আরও পড়ুনঃনোবেলের পরিবারে হানা নোভেল করোনার, বাবাকে নিয়ে চিন্তিত বাংলাদেশি গায়ক

ডিজিটাল প্রিমিয়ারের জন্য একেবারে প্রস্তুত এই ছবি। তবে অবাক করার বিষয় অন্য জায়গায়। ডিজিটাল প্রিমিয়ারের তালিকায় যে সকল ছবির নাম রয়েছে, সেখানে অক্ষয়ের ছবি এখন সবেয়ে দামি। ছবির ডিজিটাল প্রিমিয়ার রাইটস বিক্রি হল মোটা অঙ্কে। সাধারণত ওটিটি প্ল্যাটফর্মে খুব বেশি হলে ৬০ থেকে ৭০ কোটির মধ্যে বিক্রি হয় ডিজিটাল রাইটস। সেখানে অক্ষয়ের ছবির ডিজিটাল রাইটস বিক্রি হল ১২৫ কোটি টাকায়। যা একরকম রের্কড সেট করে ফেলেছে ইতিমধ্যেই। ছবির ঘনিষ্ঠ সূত্রের কথায়, হটস্টারে হবে ডিজিটাল প্রিমিয়ার। তবে এখনও অক্ষয় কিংবা প্রযোজনা সংস্থা থেকে কোনও ঘোষণা আসেনি।

আরও পড়ুনঃমা-মেয়ের প্রতিভায় মুগ্ধ বিনোদনপ্রেমী, মায়ের সঙ্গে ভিডিও পোস্ট মনামীর

একের পর এক পরিচালক ঘুরছে ডিজিটালের দ্বোরের দিকে। অমিতাভ বচ্চন এবং আয়ুষ্মান খুরানার 'গুলোবা সিতাবো' মুক্তি পাচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। অন্যদিকে আসছে বিদ্যা বালন এবং যিশু সেনগুপ্ত অভিনীত 'শকুন্তলা দেবী'। এবার এই তালিকায় জুড়ল এক গুচ্ছ বলিউড ছবির নাম। তালিকায় কিয়ারা আডবানী 'ইন্দু কি জওয়ানি', অমিতাভ বচ্চনের 'ঝন্ড', অভিষেক বচ্চন, রাজকুমার রাও, আদিত্য রায় কাপুর, সানিয়া মালহোত্রার 'লুডো', জাহ্নবী কাপুরের 'গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল', অনন্যা পান্ডে ও ইশান খট্টর 'খালি পিলি', রাধিকা মদন, ডায়না পেন্টি এবং সানি কৌশলের 'সিদ্দত'। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি
কেন সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ-কাজল জুটি? প্রকাশ্যে এল নয়া চমক