পোষ্যকে নিয়ে পোজ, ছবির প্রোমোশনে গাঙ্গু লুকে আলিয়া তাক লাগালেন নেটপাড়ায়

Published : Feb 09, 2022, 10:03 AM ISTUpdated : Feb 09, 2022, 12:06 PM IST
পোষ্যকে নিয়ে পোজ, ছবির প্রোমোশনে গাঙ্গু লুকে আলিয়া তাক লাগালেন নেটপাড়ায়

সংক্ষিপ্ত

বুধবার সাত সকালেই আলিয় শেয়ার করলেন একটি ভাইরাল পোস্ট, যা সকলকে তাক লাগালো। পোষ্যের সঙ্গে মিষ্টি পোজ, লিখলেন, কিছুটা ভালোবাসা, কিছুটা প্রমোশন। 

সদ্য মুক্তি পেয়েছে গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি ছবির ট্রেলার (Gangubai Kathiawadi Promotion)। সেখানেই নিজেকে নতুনভাবে প্রমাণ করে ভাইরাল আলিয়া ভাট (Alia Bhatt) । দিনভর নেট দুনিয়ায় ট্রেন্ড হতে থাকা আলিয়ার লুক থেকে শুরু করে অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ নেট দুনিয়া। এই ছবিতেই করিম লালার চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগণ। ছবির ট্রেলার লঞ্চে তাই সকলেই চরিত্রের সঙ্গে তাল মিলিয়েই সাবেকি লুকে ধরা দিলেন, বর্তমানে ছবির প্রচারে ব্যস্ত রয়েছে গোটা টিম। সামনেই ছবির মুক্তি, দিন রাত গোটা টিমের ব্যস্ততা এখন তুঙ্গে, তাই বুধবার সাত সকালেই আলিয় শেয়ার করলেন একটি ভাইরাল পোস্ট, যা সকলকে তাক লাগালো। পোষ্যের সঙ্গে মিষ্টি পোজ, লিখলেন, কিছুটা ভালোবাসা, কিছুটা প্রমোশন। 

বর্তমানে যা নেট দুনিয়ায় ঝড়ের গতীতে ভাইরাল। দীর্ঘ প্রতীক্ষিত ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (gangubai kathiawadi)  নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনার শেষ নেই। পরিচালক সঞ্জয় লীলা বনশালির (Sanjay Leela Banshali) জন্মদিনের দিন মুক্তি পেয়েছিল বহুলচর্চিত ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' র (gangubai kathiawadi) পোস্টার। ছবির ফার্স্ট লুক পোস্টারেই নজর কেড়েছিলেন আলিয়া ভাট (Alia Bhatt)। মুহূর্তের মধ্য়ে আলিয়ার ছবি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল সর্বত্র। সঞ্জয় লীলা বনশালির (Sanjay Leela Banshali) ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (gangubai kathiawadi) মুক্তি নিয়ে অপেক্ষা যেন শেষই হচ্ছিল না। ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী আলিয়া ভাটকে (Alia Bhatt)। ছবির মুখ্য চরিত্র  'গাঙ্গুবাঈ'-এর জন্য নিজেকে যেন অন্যভাবে সাজিয়েছেন আলিয়া ভাট। কয়েকদিন আগেই সামনে আসে এই ছবি মুক্তির দিন।

 

আরও পড়ুন- প্রথম লুকেই বাজিমাত অমিতাভের, বিটে বিটে হিট ঝুন্ড ছবির টিজার

আরও পড়ুন- 'দুটি গানে পারফর্ম করার সৌভাগ্য হয় আমার, যা আমার কাছে সম্পদ', লতা মঙ্গেশকর প্রয়াণে শোকজ্ঞাপন হেলেনের

আরও পড়ুন- কয়েক কোটি টাকার সম্পত্তি, বিলাসবহুল বাড়ি গাড়ি-সহ কত পরিমাণ সম্পত্তি রেখে গেলেন লতা

৬ জানুয়ারি মুক্তির কথা ছিল এই ছবির, তারই জন্য চলছিল অপেক্ষা, তবে আবারও নিরাশ হতে হয় ভক্তদের। ৭ জানুয়ারী মুক্তির কথা আর.আর.আর। দুই ছবিতেই রয়েছেন অজয় দেবগণ ও আলিয়া ভাট। তবে দুই ছবিরই বক্স অফিস সাফল্য বেশ ভালো হওয়ার সম্ভাবনা। ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে এই ছবি। ছবিতে আলিয়ার চমক সকলের নজর কাড়ে। পুরোনো ছক ভেঙে নতুন করে নিজেকে গড়ে তুলেছেন  আলিয়াও। কপালে বড় লাল টিপ, চোখে মোটা কাজল পরে পুরো অন্য বেশে ধরা দিয়েছেন তিনি। তার চোখে মুখে এক বিদ্রোহী নারীর ছাপ ফুটে উঠেছে। ছবির গল্পে দেখা যাবে কীভাবে একজন মেয়ে ধীরে ধীরে বিদ্রোহী হয়ে ওঠে। আর সেই গল্পই ফুটে উঠবে বড়পর্দায়। উল্লেখ্য, 'গাঙ্গুবাঈ'কে মুম্বইয়ের মাফিয়া কুইনও বলা হয়।  

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি
কেন সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ-কাজল জুটি? প্রকাশ্যে এল নয়া চমক