'জয় জয় কেদারা' গানে ভাইরাল হলেন অমিতাভ, শেয়ার করলেন ভিডিও

Published : Feb 22, 2020, 08:54 AM IST
'জয় জয় কেদারা' গানে ভাইরাল হলেন অমিতাভ,  শেয়ার করলেন ভিডিও

সংক্ষিপ্ত

অরিজিৎ সিং, শান, শ্রেয়া ঘোষাল পর এবার ভাইরাল হয়েছেন অমিতাভ বচ্চন জয় জয় কেদারা গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন অমিতাভ নিজের টুইটারে গানটি শেয়ার করে সকল দেশবাসীকে শিবরাত্রির শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ আপাতত ব্রহ্মাস্ত্র নিয়ে ব্যস্ত রয়েছেন অমিতাভ বচ্চন

সারা দেশ জুড়ে পালিত হয়েছে শিবরাত্রি উৎসব। বলি থেকে টলি সর্বত্রই এই উৎসব পালিত হয়েছে। আর এই শিবরাত্রি স্পেশ্যালে সোশ্যাল মিডিয়াতেও  অনেকেই ভাইরাল হয়েছেন। একের পর এক অভিনেত্রীদের প্রতিটা মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অরিজিৎ সিং, শান, শ্রেয়া ঘোষাল পর এবার ভাইরাল হয়েছেন অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন কিছু না কিছু করেও এই বয়সে এসে একের পর এক গোল দিয়েই যাচ্ছেন। এবার গান গয়ে ভাইরাল হলেন বিগ বি।

আরও পড়ুন-গায়ে রং মেখে হট ছবিতে পোজ, নেটদুনিয়ায় উঠল ঝড়...

'জয় জয় কেদারা' গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন অমিতাভ। গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন বিখ্যাত গায়ক-সুরকার কৈলাশ খের। 'বাবা কেদার' নামে একটি টেলি ধারাবাহিক তৈরি হয়েছিল।  ২০১৩ সালে কেদারনাথের প্রাকৃতিক দুর্যোগের পর যে ভয়াবহ ক্ষতি হয়েছিল সেই সময়ের প্রেক্ষাপটেই ১২ট্ এপিসোডের মাধ্যমে এই ধারবাহিকটি করা হয়েছিলয আর সেই গানেই গলা দেন অমিতাভ বচ্চন। তবে শুধু অমিতাভই নন, অরিজিৎ সিং, শান, শ্রেয়া ঘোষালের মতো তারকারাও তাতে গলা দিয়েছিলেন। আর শিবরাত্রির দিনই সেই গান শেয়ার করলেন বিগ বি। আর তারপরই নতুন করে ভাইরাল হয়েছে গানটি। শুনে নিন গানটি।

আরও পড়ুন-লিফটের মধ্যে অন্তরঙ্গতায় মত্ত জনপ্রিয় অভিনেত্রী, নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ল সেই ভিডিও...

 

 

আরও পড়ুন-'নিজের পরিচয় নিজে তৈরি করে নাও...' নতুন গানে নেট দুনিয়া মাতালেন অনুপম...

সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ এই অভিনেতা। নিজের টুইটারে গানটি শেয়ার করে সকল দেশবাসীকে শিবরাত্রির শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ। যদিও এই প্রথংবার নয় এর আগে অমিতাভের গলায় বহু হানই দর্শকদের মন কেড়েছ। এদিকে 'ব্রহ্মাস্ত্র' নিয়ে ব্যস্ত রয়েছেন অমিতাভ বচ্চন। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে রণবীর কাপুর, আলিয়া ভাট, সঙ্গে দেখা যাবে অমিতাভকে। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

‘আমার কাছে টাকা নেই, কোনও বন্ধু নেই’ তিহার জেলে আত্মসমর্পণ করেই কেঁদে ফেললেন রাজপাল যাদব
যশবর্ধন আমার চেয়েও ভালো অভিনেতা হবে, ছেলেকে নিয়ে বিশেষ মন্তব্য গোবিন্দার