চুল থেকে দাঁড়ি, হুবহু যেন অমিতাভ বচ্চন, বিগ বি-র 'ফটোকপি'কে দেখে তুমুল শোরগোল নেটপাড়ায়

Published : May 30, 2022, 02:57 PM IST
চুল থেকে দাঁড়ি,  হুবহু যেন অমিতাভ বচ্চন, বিগ বি-র 'ফটোকপি'কে দেখে তুমুল শোরগোল  নেটপাড়ায়

সংক্ষিপ্ত

বলি তারকাদের হামসকল-এর ছবি নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। সলমন -ঐশ্বর্য,শাহরুখের তালিকায় চলে এসেছে সইফ আলি খান ও করিনা কাপুরের একরত্তি তৈমুর আলি খান। এবার পালা বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের। এ যেন হুবহু বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। কে আসল আর কে নকল পাশে দাঁড় করালে বোঝা দায়। হেয়ার স্টাইল থেকে দাঁড়ি, হাঁটা-চলা সবকিছুই যেন বিগ বি-র মতো একঝলকে দেখলে চেনা দায়। 'ফটোকপি' তো অনেকেই হন, কিন্তু এ তো অবিকল অমিতাভ বচ্চন। বলিউড অভিনেতা অমিতাভের হামসকলের ছবিতেই মজেছেন নেটিজেনরা। 

৬ ফুট লম্বা এই মানুষটা হেঁটে চলেছেন আন্ধেরির রাস্তা দিয়ে। খুব ভাল করে লক্ষ্য না করলে এক দেখাতেই অমিতাভের বচ্চন মনে করছেন যে কেউ। তাকে দেখে সকলেই যেন ভিড়মি খলেন। অমিতাভ বচ্চনের সঙ্গে এতটাই মিল যে  খবরের শিরোনামে চলে এসেছে অভিনেতার ফোটোকপি। কে ইনি, কী তার পরিচয় তা জানতে মুখিয়ে রয়েছেন অমিতাভের ভক্তরা। হুবহু অমিতাভের মতো দেখতে এই ব্যক্তি হলেন শশিকান্ত পেড়ওয়াল, পুণের অধ্যাপক। এই শশিকান্তের সঙ্গেই হুবহু মিল রয়েছে বলিউডের শাহেনশাহর।

 পুণের অধ্যাপক শশিকান্তের সঙ্গেই হুবহু যেমন মিল রয়েছে বলিউডের শাহেনশাহর তেমনই মুখের আদলও শাহেনশাহর মতো। কিন্তু একটা মানুষের সঙ্গে কীভাবে এতটা মিল হতে পারে, তা দেখেই চোখ কপালে ভক্তদের।ভিডিওতে দেখা যাচ্ছে অমিতাভ বচ্চনের শাহেনশা ছবির আন্ধেরি রাতো মে গানটি বাজছে ব্যাকগ্রাউন্ডে। ফাঁকা রাস্তা দিয়ে কালো পোশাক পরে হেঁটে আসছেন শশিকান্ত। শশিকান্তের এই ভিডিওই এখন নেটদুনিয়ার হটকেক। 

বিগ বি-র মুখ থেকে চুলের স্টাইল, দাঁড়ি, এমনকী হাঁটা সবেতেই যেন হুবহু মিল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বচ্চনের হামসকলের ভিডিও নিয়ে জোর শোরগোল পড়ে গিয়েছে। তবে অনেকেই আছেন যারা প্রিয় তারকাদের আদব-কায়দা নকল করে থাকেন। এমনকী অমিতাভেরটা আগেও অনেকে করেছেন। তবে এ যেন সকলের থেকে সম্পূর্ণ আলাদা। 

তবে শুধু এই ভিডিওই নয়, শশিকান্ত আরও অন্যান্য ভিডিওতেও  অবিকল অমিতাভ বচ্চনের মতো ধরা দিয়েছেন পুণের অধ্যাপক। অমিতাভের গলা নকল করেও কথা বলতে সিদ্ধহস্ত শশিকান্ত।  আইটিআই পুণের পড়ুয়াদের পড়ানোর ফাঁকেই নিজের গুরুদেবকে নকল করেন। তবে শুধু ভাইরাল হয়েই নয়। নিজেই স্বপ্নপূরণও করেছেন  শশীকান্ত।  তিনি এতটাই ভাইরাল যে সাক্ষাৎ অমিতাভ বচ্চনের সঙ্গেও বিজ্ঞাপনী শ্যুট সেরে ফেলেছেন শশীকান্ত। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অক্ষয় কুমারের কমেডি ফ্র্যাঞ্চাইজিতে বড় রদবদল! ভাগম ভাগ ২-তে নেই গোবিন্দা, অক্ষয়ের নতুন সঙ্গী কে?
বিমানবন্দরে মেজাজ হারালেন নাসিরুদ্দিন শাহ, সাংবাদিকদের প্রশ্ন শুনে রেগে লাল অভিনেতা